বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম আবু ঈসা তিরমিযী রহঃ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ জামে আত তিরমিজি শরীফ এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
তিরমিজি শরীফ pdf – Tirmizi sharif bangla pdf
| লেখক | ইমাম তিরমিজি |
| ধরন | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | বিভিন্ন |
| প্রকাশকাল | বিভিন্ন |
| খন্ড সংখ্যা | ৬ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
তিরমিযী শরীফ ইসলামিক ফাউন্ডেশন pdf download
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত তিরমিযী শরীফ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
তিরমিযী শরীফ বাংলাদেশ ইসলামিক সেন্টার pdf
বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত তিরমিযী শরীফ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
তিরমিজি শরীফ তাহকীক নাসিরউদ্দিন আলবানী pdf
নাসির উদ্দিন আলবানী রহঃ কর্তৃক তাহকীককৃত তিরমিযী শরীফ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
সহীহ-আত তিরমিযী
যঈফ-আত তিরমিযী
মহান আল্লাহ্র জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদের হেদায়াতের পথে পরিচালিত করেছেন। তিনি পথ না দেখালে আমরা কখনও হেদায়াত লাভ করতে পারতাম না। সালাত ও সালাম তাঁর প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর উপর। তাঁর পরিবার- পরিজন ও সাহাবীগণের উপরও আল্লাহ্র অনুগ্রহ বর্ষিত হোক।
হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীআতের অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবনব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ স্তম্ভ, হাদীস তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিন্ড এবং হাদীস এই হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী।
তা জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অংগ-প্রত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। হাদীস একদিকে যেমন আল-কুরআনের নির্ভুল ব্যাখ্যা দেয়, অন্যদিকে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনচরিত, – কর্মনীতি ও আদর্শ এবং তাঁর কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবনবিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান।

