বিসমিল্লাহির রহমানির রহিম; আবু তাহের মিসবাহ লিখিত বই ইসলামকে জানতে হলে pdf free ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আবু তাহের মিসবাহ |
| ধরণ | ইসলাম |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | দারুল কলম |
| প্রকাশকাল | ২০১৪ |
| পৃষ্ঠা | ৩৯৮ |
| ফাইল সাইজ | ৫৩ MB |
| ফাইল টাইপ |
আল্লাহ তা’আলার অসংখ্য শোকর যে, তিনি আমাকে মুসলিম ঘরে জন্মদান করেছেন; তারপর মুসলিম পরিবারে এবং ইসলামী পরিবেশে প্রতিপালনের ব্যবস্থা করেছেন; সর্বোপরি সামান্য পরিমাণে হলেও দ্বীনের ইলম হাছিল করার, দ্বীনের পথে চলার এবং দ্বীনের খেদমতে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেছেন। হামদ ও প্রশংসা তোমারই হে আল্লাহ! শোকর ও কৃতজ্ঞতা তোমারই হে আল্লাহ!
ইসলাম আমি নিজের সাধনায় অর্জন করিনি; ইসলাম আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে, বিনা তলবে, বিনা মেহনতে, যেমন পেয়েছি আলো, বাতাস এবং মায়ের বুকে দুধ। আমার কানে প্রথম যে শব্দ প্রবেশ করেছে তা হলো আযান। যখন আধো আধো বোল ফোটবে, তখন আম্মা-আব্বা চেয়েছেন, আমার মুখে প্রথম শব্দটি যেন হয় আল্লাহ! যখন হরফ শেখার সময় হলো, মা বললেন, বলো বিসমিল্লাহ !!
মাকে মুছল্লায় দেখেছি, আর তাঁকে অনুসরণ করে, না বুঝেই সিজদা করেছি, অবুঝ শিশুর সিজদা ! অথচ আল্লাহর এক বান্দা ইসলাম গ্রহণ করার পর লিখেছেন, ‘আমার আল্লাহকে আমি প্রথম সিজদা করেছি, জীবনের দীর্ঘ চল্লিশটি বছর পার করার পর; আর আমার মা-বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কালিমাহীন অবস্থায়। অথচ স্বভাব ও প্রকৃতিতে তাঁরা এত ভালো মানুষ ছিলেন যে, আমার বিশ্বাস, ইসলামের দাওয়াত পেলে প্রথম সুযোগেই তাঁরা বলতেন, লাব্বাইক’!
ইসলাম যে আল্লাহ তা’আলার পক্ষ হতে কী মহামূল্যবান নেয়ামত, তা আমাদের মত ‘ঘরোয়া মুসলিম’ হয়ত বুঝতে পারে না; কিন্তু জিজ্ঞাসা করুন সেই নও মুসলিম ভাইদের, জীবনের বহু বছর যারা জানতে পারেনি ইসলামের পরিচয়, ইসলাম কী? কাকে বলে ঈমান ও তাওহীদ? কে নবী মুহম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)? জিজ্ঞাসা করুন তাদের, বহু কষ্ট-যাতনার মধ্যে যারা পাড়ি দিয়েছে দ্বিধা-দ্বন্দ্বের সুদীর্ঘ পথ।
ইসলামকে জানতে হলে pdf
