বিসমিল্লাহির রহমানির রহিম, শায়খ আহমাদুল্লাহ লিখিত বই তারাবীহর সালাতে কুরআনের বার্তা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | শায়খ আহমাদুল্লাহ |
| ধরণ | রমজান |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আস সুন্নাহ ফাউন্ডেশন |
| প্রকাশকাল | ২০২৪ |
| পৃষ্ঠা | ১৫৬ |
| ফাইল সাইজ | ১১ MB |
| ফাইল টাইপ |
প্রথম তারাবীহতে পঠিতব্য কুরআনের প্রথম দেড় পারা জুড়ে আছে সূরা ফাতিহা ও সূরা বাকারার প্রথমার্ধ। সূরা ফাতিহা কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর একটি। এ জন্য হাদীসে এটিকে উম্মুল কুরআন বা কুরআনের মূল!) বলা হয়েছে। কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা করতে হয়, এই সূরায় সেটি শেখানো হয়েছে। এই সূরার মূল বিষয় তিনটি।
এক. মহান আল্লাহর প্রশংসা। দুই. ইবাদত-দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তার স্বীকারোক্তি। তিন. হেদায়েত বা সরল-সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা। হেদায়েত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে, প্রতিদিন ফরয সালাতে কম পক্ষে সতেরো বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হয়।
সূরা বাকারা মহাগ্রন্থ আল কুরআনের সবচেয়ে বড় সূরা। এ সূরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য। এটি মুত্তাকীদের পথপ্রদর্শক। এরপর মানুষকে মুত্তাকী, কাফির ও মুনাফিক—এই তিন ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিযিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে—তারা মুত্তাকী।
এবং তারা আল্লাহর পক্ষ হতে হেদায়েতপ্রাপ্ত ও প্রকৃত সফল। কুরআন তাদেরকে পথ দেখাবে। আর জেদী ও হঠকারী কাফিরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না। মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সুক্ষ্ম হওয়ার কারনে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে।
তারাবীহর সালাতে কুরআনের বার্তা pdf
