বিসমিল্লাহির রহমানির রহিম, আসেম ওমর লিখিত বই দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আসেম ওমর |
| ধরণ | দাজ্জাল |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ১৩২ |
| ফাইল সাইজ | ৫ MB |
| ফাইল টাইপ |
হযরত ইমরান ইবনে হুসাইন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, হযরত আদম আলাইহিস সালাম এর জন্ম হতে মহাপ্রলয় পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের বিপর্যয় ও ফিতনার চেয়ে বিরাট ফিতনা আর কোন কিছুই হবে না। ” (মুসলিম)
দাজ্জালের আলোচনা উম্মতের জন্য একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখে থাকবেন, মুসলিম পরিবারগুলোতে মায়েরা যখন তাদের সন্তানদের অন্যান্য ইসলামী আকিদা ও বুনিয়াদি শিক্ষা সম্পর্কে জ্ঞানদান করেন, তখন দাজ্জাল বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করেন। আপনি যখন ছোট ছিলেন, তখন শৈশবেই আপনার মায়ের জবানে আপনাকে দাজ্জালের ভয়ানক চিত্র আপনার কচি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়ে থাকবে। এটি মুসলিম জাতির মায়েদের সেই প্রশিক্ষণ ছিল, যা সন্তানদেরকে ইসলামী বোধ-বিশ্বাস থেকে বিচ্যুত হতে দিত না।
কিন্তু এখন সম্ভবত অবস্থা পাল্টে যাচ্ছে এবং জাহেলী সভ্যতা আজকের মায়েদেরকে এই গুরুত্বপূর্ণ জিম্মাদারি থেকে অনেক উদাসীন করে দিয়েছে। তাছাড়া দাজ্জালের আবির্ভাবের যতগুলো লক্ষণ আছে, তার একটি লক্ষণ হল, সে সময় মানুষ দাজ্জালের আলোচনা ভুলে যাবে।
কাজেই আপনি যদি নিজেকে ও পরিবারের সদস্যদেরকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করার ইচ্ছা রাখেন, তাহলে এর জন্য ঘরে ঘরে দাজ্জালের আলোচনা অত্যন্ত জরুরী, যাতে আপনার কোলে বেড়ে ওঠা বংশধর তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু দাজ্জাল সম্পর্কে শৈশব থেকেই সম্যক ধারণা অর্জন করতে পারে।
দাজ্জাল বিষয়ক হাদিসগুলো বর্ণনা করার আগে দাজ্জাল সম্পর্কে ইহুদী ও খ্রিষ্টানদের দৃষ্টিভঙ্গি ও তাদের ধর্মীয় (বর্তমানে বিকৃত) গ্রন্থগুলোতে বিকৃত ভবিষ্যদ্বাণী সম্পর্কে ধারণা দেওয়া আবশ্যক মনে করি। তাতে বর্তমানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য কাফের গোষ্ঠী ইহুদীদের ইঙ্গিতে যা কিছু করছে, তার প্রেক্ষাপট ও প্রকৃত উদ্দেশ্য বুঝে আসবে।
দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf
