বিসমিল্লাহির রহমানির রহিম, ড. ইসমাইল রাজি আল ফারুকী লিখিত বই আত তাওহীদ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. ইসমাইল রাজি আল ফারুকী |
| ধরণ | তাওহীদ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট |
| প্রকাশকাল | ২০১০ |
| পৃষ্ঠা | ২৪২ |
| ফাইল সাইজ | ৮ MB |
| ফাইল টাইপ |
ইসলামী উম্মাহর গৌরবময় বিকাশ ও দুঃখজনক অধঃপতনের ইতিহাস সত্যিকার অর্থে মানব ইতিহাসের একটি চিন্তা উদ্দীপক অধ্যায়। যে সমস্ত কার্যকারণ ইসলামী উম্মাহকে বিশ্বব্যাপী চিন্তা, জ্ঞান-বিজ্ঞান ও রাজনৈতিক নেতৃত্বের উচ্চতম শিখরে পদচারণায় সহায়তা করেছিল সেগুলোর ব্যাপক বিচ্যুতি কিভাবে ঘটেছে এবং তার ফলে মুসলমানগণ অধঃপতনের চরম সীমায় পৌঁছে গেছে তা নিয়ে বস্তুনিষ্ঠ ও গভীর গবেষণা এবং ব্যাপক কার্যক্রম সুদীর্ঘ ইতিহাসে তেমন একটা দেখা যায়নি।
খেলাফতে রাশেদার পতনের পর যদিও দেশে দেশে মুসলমানদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি ঘটেছে, সাংস্কৃতিক দিক থেকে মুসলমানদের একটা নরতর ধারা বিকাশ লাভ করেছে, তথাপি এটা সত্য যে, এসব উন্নয়নের সংগে ইসলামের মূল প্রাণশক্তির উন্নয়ন সমান্তরালভাবে ঘটেনি। ফলতঃ একটা পর্যায় অতিক্রম করার পর এই প্রাণশক্তির অভাবে ইসলামী সভ্যতা অধঃপতনের বলয়ে চলতে শুরু করে এবং বর্তমান শতাব্দীতে বিশ্বজাতিসমূহের মধ্যে মুসলিম জাতির অবস্থান সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
মুসলিম উম্মাহর রোগসমূহের মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল ‘তৌহীদের ধারণা’ সম্পর্কে বিভ্রান্তি এবং দুঃখজনক অপর্যাপ্ততা। মুসলমানদের জীবনে আল্লাহর একত্ব কতখানি ব্যাপক এবং গুরুত্বপূর্ণ মুসলমানরাই এ সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি করতে পারছেনা। এটি একটি অত্যন্ত গুরুতর আলোচনার বিষয়। একথা বলার অপেক্ষা রাখেনা যে, তৌহিদ বা আল্লাহর একত্ব হচ্ছে ইসলামের মূল ও কেন্দ্রীয় শক্তি।
মুসলমানদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এর ব্যাপ্তি, সঠিকভাবে মুসলিম হিসেবে বেঁচে থাকা এবং মৃত্যুবরণ করা নির্ভর করে তৌহিদ সম্পর্কীয় সঠিক ধারণার উপর। মুসলমানদের আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রম তৌহিদ এর ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই গ্রন্থটিতে শহীদ ড. ইসমাঈল রাজী আল-ফারুকী ইসলামের এ গুরুত্বপূর্ণ বিষয়টি সবিস্তারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন।
আত তাওহীদ pdf
