বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই রাসূল (স.) জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুহাম্মদ ইকবাল কিলানী |
| ধরণ | আখিরাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | পিস পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০১১ |
| পৃষ্ঠা | ৩৬১ |
| ফাইল সাইজ | ৯ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা মহান রাব্বুল আ’লামীনের, যিনি তাঁর একান্ত অনুগ্রহে ‘রাসূল (স.) জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে’ নামক গ্রন্থটি সম্পাদনা করার তাওফিক দান করেছেন। দরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল সাঃ-এর ওপর। আত্মার মাগফিরাত কামনা করছি সাহাবায়ে কিরামের ।
রাসূল জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে নামক মূল্যবান গ্রন্থটি প্রকাশ করা খুবই কষ্টসাধ্য কাজ। রাসূল মি’রাজে গিয়ে স্বচক্ষে জান্নাত ও জাহান্নামের বাস্তব চিত্র দেখে এসেছেন। মি’রাজ থেকে ফিরে এসে বিশ্ববাসী ও তাঁর প্রায় সোয়ালক্ষ সম্মানিত সাহাবীকে সে সম্পর্কে অবহিত করেছেন। হাদীসের অনেক গ্রন্থে জান্নাত ও জাহান্নামের সুস্পষ্ট বর্ণনা বর্ণিত হয়েছে।
গ্রন্থটি মূলত মধ্যপ্রাচ্যের বিখ্যাত লেখক মুহাম্মদ ইকবাল কিলানী সাহেবের। ‘জান্নাত ও জাহান্নাম’ গ্রন্থ দুটি কুরআন ও সহীহ হাদীসের আলোকে রচিত। আমরা গ্রন্থ দুটি বাংলাদেশের সাধারণ পাঠকদের বোধগম্য করে এবং সাহিত্য মানের দিকেও লক্ষ্য রেখে সম্পাদনা করার চেষ্টা করেছি।
এ বিষয়ের ওপর পর্যাপ্ত পরিমাণে তাত্ত্বিক কোনো গ্রন্থ না থাকায় আমরা অনেক দিন থেকে এ রকম একটি মূল্যবান গ্রন্থ সম্পাদনের চেষ্টা করছি। বিভিন্ন তথ্য ও উপাত্তের নিরীখে কুরআন ও সহীহ হাদীসের আলোকে রাসূলুল্লাহ -এর নির্দেশনা অনুযায়ী গ্রন্থটি সংকলন করা হয়েছে।
পরিশেষে এ মহান কাজে যারা সময় ও শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাঠকদের সুচিন্তিত পরামর্শ পরবর্তী সংস্করণে প্রতিফলিত হবে বলে প্রতিশ্রুতি রইল। বইটি ভাল লাগলে অন্তত একজনকে বলুন আর আপত্তি থাকলে আমাদের বলুন। মহান আল্লাহ আমাদের জান্নাত ও জাহান্নাম সম্পর্কে সচেতন হয়ে সঠিক পথে চলার তাওফিক দান করুন।
রাসূল (স.) জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে pdf
