কুরআনের মর্মকথা pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই কুরআনের মর্মকথা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআনের মর্মকথা pdf - সাইয়েদ আবুল আলা মওদুদী

লেখকসাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণকুরআন সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশক*
প্রকাশকাল*
পৃষ্ঠা৪৮
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

উলামা ও কুরআন গবেষকদের প্রয়োজন পূর্ণ করা এ তাফসীরটির উদ্দেশ্য নয়। অথবা আরবী ভাষা ও দ্বীনী তালীমের পাঠ শেষ করার পর যারা কুরআন মজীদের গভীর অনুসন্ধানমূলক অধ্যয়ন করতে চান তাদের জন্যও এটি লেখা হয়নি। ইতিপূর্বে বিভিন্ন ভাষায় লিখিত বিভিন্ন তাফসীর গ্রন্থ তাদের এ প্রয়োজন পূরণ করতে সক্ষম।

এ তাফসীরটির মাধ্যমে আমি যাদের খেদমত করতে চাই তাঁরা হচ্ছেন মাঝারি পর্যায়ের শিক্ষিত লোক। আরবী ভাষা ও সাহিত্যে তাদের তেমন কোনো দখল নেই। কুরআনী জ্ঞানের যে বিরাট ভান্ডার আমাদের এখানে গড়ে উঠেছে, তা থেকে লাভবান হবার সামর্থ ও যোগ্যতা তাদের নেই। সর্বাগ্রে তাদের প্রয়োজনই আমার সামনে রয়েছে।

এ কারণে তাফসীর সংক্রান্ত অনেক গভীর তত্ত্ব- আলোচনায় আমি হাত দেইনি। ইলমে তাফসীরের দৃষ্টিতে সেগুলো অত্যধিক গুরুত্ববহ কিন্তু এই শ্রেণীটির জন্য অপ্রয়োজনীয়। দ্বিতীয় যে বিষয়টি আমার সামনে রয়েছে সেটি হচ্ছে, একজন সাধারণ পাঠক যেন এ কিতাবটি পড়ার পর কুরআনের মূল বক্তব্য, উদ্দেশ্য ও লক্ষ দ্ব্যর্থহীনভাবে বুঝতে ও উপলব্ধি করতে পারেন। কুরআন তার ওপর যে ধরনের প্রভাব বিস্তার করতে চায় এ কিতাবটি পড়ার পর তার ওপর যেন ঠিক তেমনি প্রভাব পড়ে।

কুরআন পড়তে গিয়ে যেখানে তার মনে সন্দেহ-সংশয় জাগবে এবং প্রশ্ন ভেসে উঠবে সেখানে এ কিতাবটি সাথে সাথেই তার জবাব দিয়ে যাবে এবং সকল প্রকার সন্দেহের কালিমা মৃক্ত করে তার মনের আকাশকে স্বচ্ছ, সুন্দর ও নির্মল করে তুলবে। সংক্ষেপে এতটুকু বলতে পারি, এটা আমার একটা প্রচেষ্টা এতে আমি কতটুকু সফল হয়েছি তা বিদগ্ধ পাঠকগণই বলতে পারবেন। কুরআনের অনুবাদের ক্ষেত্রে আমি এখানে শাব্দিক অনুবাদের পদ্ধতি পরিহার করে স্বাধীন-স্বচ্ছন্দ অনুবাদ ও ভাব প্রকাশের পদ্ধতি অবলম্বন করেছি।

কুরআনের মর্মকথা pdf