হযরত মুয়াবিয়া রাঃ জীবনচরিত pdf – নাসিম আরাফাত

বিসমিল্লাহির রহমানির রহিম; নাসিম আরাফাত লিখিত বই হযরত মুয়াবিয়া রাঃ জীবনচরিত এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হযরত মুয়াবিয়া রাঃ জীবনচরিত pdf - নাসিম আরাফাত

লেখকনাসিম আরাফাত
ধরনহযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুল আখতার
প্রকাশকাল২০১০
পৃষ্ঠা৮২
ফাইল সাইজ৫ MB
ফাইল টাইপPDF

কংকর ময় একটি পথ। মদিনার পথ। পথের পাশে মাঝে মাঝে কাঁটাগুল্মের ছড়াছড়ি। দু একটি খেজুর গাছও অতন্দ্র প্রহরীর মত শির উঁচু করে দাঁড়িয়ে আছে। এ পথে চলাফেরা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম ও মদিনার আবাল-বৃদ্ধ-বনিতা। দূর দেশ থেকে আগমন-প্রত্যাগমন করে বাণিজ্য কাফেলা।

এক দিনের ঘটনা। এ পথ ধরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও যাচ্ছিলেন। সাথে সওয়ারীর পিছনে তুলে নিলেন এক সাহাবীকে। একেবারে যুবক সাহাবী। বয়স পঁচিশ বা ছাব্বিশ হবে। চোখের তারায় তার বুদ্ধিমত্তার দীপ্তি। ঠোঁটের কোণে তাঁর তৃপ্তির হাসি। সারাক্ষণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পড়ে থাকেন। কোথাও গেলে প্রয়োজন সেরেই আবার তাঁর সাহচর্যে ছুটে আসেন। রাসূলকে ছাড়া কোথাও থাকতে পারেন না।

রাসূল ও সেই সাহাবীকে নিয়ে সওয়ারিটি হেলেদুলে যাচ্ছে। সওয়ারির চোখে মুখেও যেন আজ আনন্দের ঝিলিক। খুশির আমেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সেই সাহাবীকে বহন করে তার জীবন ধন্য। তার জীবন সার্থক। তাই প্রাণ প্রাচুর্যে আজ তার হৃদয় ভরপুর। আনন্দের আমেজে আজ তার হৃদয় টইটম্বুর। সওয়ারিটি কিছু দূর যাওয়ার পর রাসূলের চেহারায় নির্মল আলোকমালা ছড়িয়ে পড়লো। পেছনে বসা সাহাবীকে বললেন- আচ্ছা বল তো, তোমার শরীরের কোন অঙ্গ আমার শরীরের সাথে লেগে আছে?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এমন বিস্ময়কর প্রশ্ন শুনে সেই সাহাবী বিস্মিত। অবাক। ভাব-তন্ময়তায় আত্মহারা। এমন প্রশ্ন তো রাসূল কখনো করেন নি। আজকে হঠাৎ রাসূলের মুখে এমন প্রশ্ন? কেন এ প্রশ্ন? কী তার উদ্দেশ্য? এ ধরনের প্রশ্নের ভিড় তাঁর চোখের তারায়। অবশেষে বিনীত কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার পেট ও বুক আপনার পবিত্র দেহের সাথে লেগে আছে।

হযরত মুয়াবিয়া রাঃ জীবনচরিত pdf