ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান pdf – ইবরাহিম আশ শারিকি

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. মুহাম্মাদ ইবরাহিম আশ শারিকি লিখিত বই ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান pdf download

লেখকড. মুহাম্মাদ ইবরাহিম আশ শারিকি
ধরনইসলামের ইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুল আসলাফ
প্রকাশকাল*
পৃষ্ঠা৩৫৪
ফাইল সাইজ৩০ MB
ফাইল টাইপPDF

প্রতিটি জীবন্ত জাতি আধ্যাত্মিক, সাংস্কৃতিক, জ্ঞানমূলক এবং ঐতিহাসিক উপাদান নিয়ে গড়ে ওঠে—যে-উপাদানসমূহ রচনা করে সেই জাতির অস্তিত্ব রক্ষা ও টিকে থাকার ভিত। তেমনিভাবে আরবদের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো, যে-সব উপাদানের উপর ভিত্তি করে আরবজাতি বেড়ে উঠেছে, নেতৃত্ব দিয়েছে এবং উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছে, সে-উপাদানগুলোর একমাত্র উৎস ছিলো ‘ইসলাম’: অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বনের পর থেকেই মূলত আরবজাতি ইতিহাসে উল্লেখযোগ্য ও মর্যাদাবান স্থান করে নিতে পেরেছে।

ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান pdf – ইবরাহিম আশ শারিকি

খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শুরুর দিকে আরবদের জন্মভূমি ‘আরব-উপদ্বীপ’-এ (জাযিরাতুল আরবে) ইসলাম ধর্ম আত্মপ্রকাশ করে। ইসলাম এসে পৌত্তলিকতা ও মূর্তিপূজার বিনাশ সাধন করে এবং চূর্ণ-বিচূর্ণ করে ফেলে তাদের প্রতিমাগুলো। আর ইসলামই এই আরবদেরকে দেখায় পৌত্তলিকতার দাবানল ও জাহান্নাম থেকে মুক্তির পথ।

আরবদেরকে স্বগোত্র প্রীতি ও আঞ্চলিকতাবাদের প্রবণতা-মুক্ত করতে ইসলামের অবদান অনস্বীকার্য। ইসলামের ছোঁয়াতেই এই আরব জাতির জ্ঞান-বুদ্ধি এবং আকল-মন আলোকমালার সন্ধান পায়। ইসলামের আলোয় আলোকিত হয়ে ওঠে তাদের তনু-মন। ফলে তারা ঝুঁকে পড়ে একমাত্র শরিকবিহীন (লা-শারিক) বিশ্ব প্রভু মহান আল্লাহর ইবাদত ও উপাসনার প্রতি।

আরবদের এই পরিবর্তনের কারণ—ইসলামই তাদেরকে এক নতুন অস্তিত্ব ও কাঠামো উপহার দিয়েছে এবং তাদেরকে এমন এক সমাজে একীভূত করেছে, যে- সমাজের নেতৃত্বে ছিল সংহতি, উদারতা, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ এবং ন্যায়পরায়নতার সমূহ অনুভূতি। পারস্পরিক সংহতি, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত হতো এই সমাজ।

অথচ ইতোপূর্বে আরবরা ছিল অজ্ঞতা, কুসংস্কার ও পৌত্তলিকতার ঘোর অন্ধকারে হারিয়ে যাওয়া এবং বিপথগামী একটি উপজাতি। আমরা সবাই গর্বের সাথে স্মরণ করি, ১৪০০ বছর আগে আরবদের জন্মভূমিতে মহানবী হযরত মুহাম্মদ এর দাওয়াত ও আহ্বান প্রকাশ পেয়েছিলো!

ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান pdf

আরো বই ডাউনলোড করুন

তিনিই আমার রব pdf – Tini Amar Rob pdf

কুররাতু আইয়ুন ২ যে জীবন জুড়ায় মনন pdf – Qurratu Ayun 2 pdf

কুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন pdf – Qurratu Ayun pdf

তিব্বে নববী pdf. Tibbe Nabawi Bangla pdf

হাদিস সংকলনের ইতিহাস pdf – মাওলানা আব্দুর রহিম