প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf – মুসা আল হাফিজ

বিসমিল্লাহির রহমানির রহিম, মুসা আল হাফিজ লিখিত বই প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf - মুসা আল হাফিজ

লেখক মুসা আল হাফিজ
ধরণ ইসলামের ইতিহাস
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবাতুল আযহার
প্রকাশকাল ২০১৬
পৃষ্ঠা ২১৬
ফাইল সাইজ ৫২ MB
ফাইল টাইপ PDF

প্রাচ্যবাদ ইউরোপের জ্ঞানতাত্ত্বিক ভূগোলে কী গভীর পদচ্ছাপ রেখেছে, তার প্রমাণ দান্তে থেকে নিয়ে প্যাট্রিক মোদিয়ানো পর্যন্ত ছড়িয়ে আছে। প্রতীচ্য ইসলামকে দেখে যে আয়নায়, বিচার করে যে পাল্লায়, পরিবেশন করে যে পাত্রে, সবই উৎপাদন করে দেয় প্রাচ্যবাদ। এ উৎপাদনের গোড়ায় কাজ করে এমন এক মন, যা ইসলাম ও ইসলামী জগতকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে বরাবর। হাজির করেছে সেই ইসলাম, যা আসলে ইসলাম নয়।

প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf – মুসা আল হাফিজ

প্রাচ্যবিদদের-কাজগুলো আবৃত থাকে সতর্কতার বর্মে। পাণ্ডিত্য ও প্রহেলিকার আড়ালে। এ বই চায় আড়ালগুলো সরে যাক, তাদের পরিচয়, প্রকৃতি, লক্ষ্য ও ইতিহাস প্রকাশ পাক। জবাবী গ্রন্থ নয় এটা, যদিও জবাব দেয়া হয়েছে প্রয়োজনে। ওদের বহুমাত্রিক অভিযোগের পর্যালোচনা করবে এ ধারার পরবর্তী গ্রন্থ-‘এই সব অন্ধকার!’ ইংরেজী উৎসসমূহের অনুবাদে প্রয়োজনীয় সহায়তা পেয়েছি প্রিয়ভাজন দুই ছাত্রের। তাদের নাম নিচ্ছি না। সময় এলে সময়ের পাতায় নাম দু’টি লিখিত হবে, আশা করছি।

প্রাচ্যবিদদের দাঁতের দাগ এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। বিষয়ের জটিলতা সত্ত্বেও বইটি পাঠকদের কাছে আদর পেয়েছে। বোদ্ধামহলের কাছে এর আবেদন পরিহার্য মনে হয়নি। ইসলাম ও পাশ্চাত্যের সম্পর্কের ছায়া ও কায়ার মুখ, হান্টিংটন কথিত সভ্যতার সংঘাতের শেকড়-বাকড় বইটি দেখিয়ে থাকবে। কিংবা পশ্চিমা বুদ্ধিজীবিতা প্রাচ্যের প্রশ্নে বিবেকের জায়গায় যে সব ফাটল সযত্নে লালন করে, বইটি সম্ভবত এর চিত্র প্রদর্শন করেছে অলক্ষ্যেই।

ফলে আজকের বিশ্বসংকটের মূল্যায়নে প্রাসঙ্গিকতার দাবি নিয় বিদগ্ধ ভাবনার দরোজায় সে কড়া নেড়েছে। যদিও বইটি লিখিত হয়েছে প্রাচ্যবাদ কীভাবে ইসলামের মানচিত্রে ইসলামের জ্ঞানকে বোমা হিসেবে নিক্ষেপ করে, তা দেখাবার জন্য। বইটির এমনতরো নানামাত্রিক আলোচনা শেষ পর্যন্ত সুসমাচার বটে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ এর দ্বিতীয় সেমিস্টারে বইটিকে পাঠ্যক্রমে স্থান দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। কোনো কোনো তাখাসসুসাতের প্রতিষ্ঠান একে সিলেবাসভুক্ত করেছে।

প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf

আরো বই ডাউনলোড করুন

এসব হাদীস নয় ১ ও ২ pdf – মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

বাংলাদেশে উশর বা ফসলের যাকাত pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

ঈমানের হাকীকত pdf – Imaner Hakikat pdf

এখন যৌবন যার pdf – Ekhon Joubon Jar pdf

আরকানুল ঈমান pdf – Arkanul Iman pdf