বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ আকতারুজ্জামান লিখিত বই ইতিকাফ তাৎপর্য উদ্দেশ্য ও বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুহাম্মদ আকতারুজ্জামান |
| ধরণ | তারাবীহ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলাম হাউজ |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ২৩ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
বিশেষ নিয়তে বিশেষ অবস্থায় আল্লাহ তাআলার আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ একটি মহান ইবাদত, মদিনায় অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ই’তিকাফ পালন করেছেন। দাওয়াত, তরবিয়ত, শিক্ষা ও জিহাদে ব্যস্ত থাকা সত্ত্বেও রমজানে তিনি ই’তিকাফ ছাড়েননি। ই’তিকাফ ঈমানি তরবিয়তের একটি পাঠশালা।
ইতিকাফ তাৎপর্য উদ্দেশ্য ও বিধান pdf. Itikaf pdf
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়েতি আলোর একটি প্রতীক। ইতিকাফরত অবস্থায় বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার অন্যান্য সকল বিষয় থেকে আলাদা করে নেয়। ঐকান্তিকভাবে মশগুল হয়ে পড়ে আল্লাহর নৈকট্য অর্জনের নিরন্তর সাধনায়। ই’তিকাফ ঈমান বৃদ্ধির একটি মুখ্য সুযোগ। সকলের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে নিজের ইমানি চেতনাকে প্রাণিত করে তোলা ও উন্নততর পর্যায়ে পৌঁছে দেয়ার চেষ্টা করা।
আল-কুরআনুল কারিমে বিভিন্নভাবে ই’তিকাফ সম্পর্কে বর্ণনা এসেছে, ইবরাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এর কথা উল্লেখ করে এরশাদ হয়েছে : এবং আমি ইবরাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী রুকু- সিজদাকারীদের জন্য পবিত্র করো’। (সূরা বাকারা : ১২৫)
ই’তিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে কি আচরণ হবে তা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন : “আর তোমরা মসজিদে ই’তিকাফকালে স্ত্রীদের সাথে মেলামেশা করো না’। {সূরা বাকারা : ১৮৭}
ইবরাহিম আলাইহিস সালাম তাঁর পিতা এবং জাতিকে লক্ষ্য করে মূর্তির ভর্ৎসনা করতে গিয়ে যা বলেছিলেন, আল্লাহ তাআলা তা উল্লেখ করে বলেন : ‘যখন তিনি তাঁর পিতা ও তাঁর সম্প্রদায়কে বললেন, “এই মূর্তিগুলো কি, যাদের পূজারি (ইতেকাফকারী হয়ে) তোমরা বসে আছ?’ (সূরা আম্বিয়া : ৫২)
ইতিকাফ তাৎপর্য উদ্দেশ্য ও বিধান pdf
আরো বই ডাউনলোড করুন
আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান pdf. Allahumma Ballighna Ramadan pdf
কিয়ামুল লাইল pdf. Qiyamul Lail pdf – শাইখ আহমদ মুসা জিবরীল
তারাবীহর সালাতে কুরআনের বার্তা pdf. Tarabir salate quraner barta