বিসমিল্লাহির রহমানির রহিম, শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন লিখিত বই জাহান্নামের ভয়াবহ আযাব pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন |
| ধরণ | আখিরাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | মুহাম্মদ জয়নাল আবেদীন |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ৮০ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
আল্লাহ তা’আলা মানব জাতীকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হল: মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, তাঁর সাথে কাউকে শরীক করবে না, সার্বিক জীবন একমাত্র অহীর বিধান অনুযায়ী পরিচালনা করবে, রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শকেই একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করবে। আল্লাহ তা’আলা তাঁর এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে মানব জাতীর জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করে তার যাবতীয় বিধি-বিধান অহী মারফত জানিয়ে দিয়েছেন। পথ প্রদর্শক হিসেবে যুগে- যুগে নবী-রাসূলগণকে প্রেরণ করেছেন।
জাহান্নামের ভয়াবহ আযাব pdf – শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন
আল্লাহ তা’আলা তাঁর আনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত। আর অমান্যকারীদের লাঞ্চিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম । মৃত্যুর পরেই মানুষের অবস্থান স্থল নির্ধারিত হবে। সৎকর্মশীল হলে জান্নাতে এবং অসৎকর্মশীল হলে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাতের সূখ যেমন- মানুষের কল্পনার বাইরে। জাহান্নামের শাস্তিও তেমনি মানুষের কল্পনার বাইরে। নিম্নে কুরআন ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তির স্বরূপ তুলে ধরার প্রয়াস পাব ইন্শাআল্লাহ।
এ বইটি পাঠকদের সামান্যতম উপকারে আসলে আমরা আমাদের শ্রম সার্থক মনে করব। বিজ্ঞ পাঠক মহলের কাছে সুচিন্তিত পরামর্শ কামনা করছি। বইটি প্রণয়নে যারা আমাকে পরামর্শ দিয়েছেন এবং আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আর এ ক্ষুদ্রকর্মের বিনিময়ে আমরা মহান আল্লাহ্র দরবারে জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে মুক্তিলাভ করে জান্নাত কামনা করছি। তিনি আমাদের এ প্রচেষ্টা কবুল করুন-আমীন!
আল্লাহ তা’আলা মানুষ এবং জ্বিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভাল-মন্দ দু’টি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভাল কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন। আর এটি হল অহংকারী ও পাপীদের মর্মান্তিক আবাসস্থল।
জাহান্নামের ভয়াবহ আযাব pdf
আরো বই ডাউনলোড করুন
জান্নাত লাভের উপায় pdf. Jannat laver upay – মোহাঃ ছিদ্দীকুর রহমান
কুরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম pdf – ড. মোঃ আব্দুল কাদের
কুরআনের মর্মকথা pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী
কোরআন হাদিস সংকলনের ইতিহাস pdf – এ কে এম এনামুল হক
কুরআন ব্যাখ্যার মূলনীতি pdf – শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী