তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; সাইয়েদ আবুল আলা মওদুদী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাফহীমুল কুরআন এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

লেখকসাইয়েদ আবুল আলা মওদুদী
ধরনতাফসীর
ভাষাবাংলা
প্রকাশকআধুনিক প্রকাশনী
প্রকাশকাল২০১২
খন্ড সংখ্যা২০
ফাইল সাইজবিভিন্ন
ফাইল টাইপPDF

তাফহীমুল কুরআন ১ম খণ্ড

তাফহীমুল কুরআন ২য় খণ্ড

তাফহিমুল কুরআন ৩য় খণ্ড

তাফহীমুল কুরআন ৪র্থ খণ্ড

তাফহীমুল কুরআন ৫ম খণ্ড

তাফহিমুল কুরআন ৬ষ্ঠ খণ্ড

তাফহীমুল কুরআন ৭ম খণ্ড

তাফহীমুল কুরআন ৮ম খণ্ড

তাফহিমুল কুরআন ৯ম খণ্ড

তাফহীমুল কুরআন ১০ম খণ্ড

তাফহীমুল কুরআন ১১তম খণ্ড

তাফহিমুল কুরআন ১২তম খণ্ড

তাফহীমুল কুরআন ১৩তম খণ্ড

তাফহীমুল কুরআন ১৪তম খণ্ড

তাফহিমুল কুরআন ১৫তম খণ্ড

তাফহীমুল কুরআন ১৬তম খণ্ড

তাফহীমুল কুরআন ১৭তম খণ্ড

তাফহিমুল কুরআন ১৮তম খণ্ড

তাফহীমুল কুরআন ১৯তম খণ্ড

তাফহীমুল কুরআন বিষয় নির্দেশিকা

তাফহিমুল কুরআন ভূমিকা

মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী রহমাতুল্লাহ আলাইহির তাফহীমুল কুরআন একটি অনন্য সাধারণ তাফসীর গ্রন্থ। কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা দু’টি অংশই এখানে বৈশিষ্টের অধিকারী। অনুবাদের ক্ষেত্রে গতানুগতিক শাব্দিক তরজমার পদ্ধতি পরিহার করে তিনি ভাবার্থ প্রকাশমূলক স্বচ্ছন্দ অনুবাদের পদ্ধতি অবলম্বন করেছেন।

তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

এ ক্ষেত্রে তাঁর সাফল্য সর্বজন বিদিত। ইসলামী জ্ঞান-গবেষণার সাথে সাথে উর্দূ ভাষায় ও সাহিত্যে তিনি যে উচ্চস্থানে বিরাজ করছেন তার কারণে, তাঁর এই স্বচ্ছন্দ অনুবাদ একটি সাফল্যের মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। মূলত তাঁর উচ্চপর্যায়ের ইলমী যোগ্যতার কারণেই এটা সম্ভবপর হয়েছে। কুরআনের এই স্বচ্ছন্দ অনুবাদকে বাংলায় ভাষান্তরিত করার সময় আমরা ভাষার প্রাঞ্জলতা ও গতিশীলতার দিকে বিশেষভাবে লক্ষ রেখেছি। তাফহীমুল কুরআন pdf

যথাসম্ভব সহজ ভাষায় একে ঢালবার চেষ্টা করেছি। লেখক যে উদ্দেশ্যে কুরআনের এ অনুবাদ করেছেন বাংলাতেও তাঁর সে উদ্দেশ্য পূর্ণ করার দিকে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। ব্যাখ্যার ক্ষেত্রে তিনি অযথা পাণ্ডিত্য প্রকাশের পদ্ধতি অবলম্বন না করে পাঠকের হৃদয়ের অন্ধকার কুঠুরীতে আলোক সঞ্চারের চেষ্টা করেছেন। কুরআনের মূল বক্তব্য সুস্পষ্ট করে তুলে ধরা এবং কুরআনকে হিদায়াতের গ্রন্থ হিসেবে উপস্থাপিত করাই তাঁর লক্ষ।

আধুনিক জীবন যে জটিলতা ও অজ্ঞতার সৃষ্টি করেছে, যার ফলে কুরআনের মতো মহাগ্রন্থ মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও এবং হাজার হাজার লাখো লাখো মুসলমান প্রতিদিন এ গ্রন্থটি পাঠ ও এর ব্যাখ্যা-বিশ্লেষণের সাথে পরিচিত হওয়া সত্ত্বেও তাদের জীবনে কোন বিপ্লব সূচিত হতে পারছে না এবং তারা কুরআনের ভিত্তিতে কোন গতিশীল, সমৃদ্ধ ও অমিতশক্তি সম্পন্ন সমাজ গঠনে আগ্রহী ও উদ্যোগী হচ্ছে না, সে ক্ষেত্রে তাফহীমুল কুরআন বিরাট সাফল্যের মাপকাঠি হিসেবে চিহ্নিত হয়েছে।

তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

তাফহীমের একজন সচেতন মুসলিম পাঠক কুরমানের দাওয়াত নিজের হৃদয়ের গভীরে অনুভব করতে পারেন। তাফহীম পাঠের সময় একজন পাঠক ইসলামী আন্দোলনের সমস্ত চড়াই-উতরাই, খাড়ি ও উপত্যকার গহীন পথ অতিক্রম করতে থাকেন, যে পথে কুরআন নাযিলের সময় নবী এবং তাঁর সাহাবীগণ অতিক্রম করেছিলেন। উপরন্তু পাঠক নিজেকে ইসলামী আন্দোলনের একজন সক্রিয় নায়কের ভূমিকায় অনুভব করতে থাকেন। তাফহীমুল কুরআন pdf

তিনি মনে করতে থাকেন, কুরআন যেন এখনি এই মুহূর্তে তাঁরই জীবন সমস্যা সমাধানের জন্য নাযিল হয়েছে। কুরআনের দাওয়াতের এই প্রাণবন্ত উপস্থাপনা তাফহীমুল কুরআনের একক বৈশিষ্ট। আধুনিক মানসে কুরআনের বক্তব্য ও দাওয়াতের নক্‌শা গভীরভাবে খোদাই করার জন্য হাদীস, ফিকাহ, বিজ্ঞান, অর্থনীতি সমাজতত্ত্ব, মনস্তত্ব, ইতিহাস, দর্শন ইত্যাদির নির্ভরযোগ্য ও গবেষণামূলক তত্ত্ব ও তথ্য পরিবেশিত হয়েছে।

তাফহীমের আর একটি বৈশিষ্ট হচ্ছে, কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে বাইবেলের যথোপযুক্ত ও সহায়ক ব্যবহার। প্রাচীন তাফসীরকারদের কেউ কেউ কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে বাইবেলের যত্রতত্র ব্যবহার করে অযথা বিড়ম্বনা ও জটিলতা সৃষ্টি করেছেন। এদিক দিয়ে তাফহীমে বাইবেলের ব্যবহার যথেষ্ট সংযত ও যুক্তিগ্রাহ্য। আর আমাদের জীবনে যে বিষয়টির কোন প্রয়োগিক গুরুত্ব নেই তেমন কোন বিষয় নিয়ে অযথা শাব্দিক ও তাত্বিক গবেষণায় তাফহীমে কালক্ষেপন করা হয়নি।

তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

উলামায়ে মুতাকাদ্দিমীন ও মুতাআথিরীনের মধ্যে প্রচলিত কুরআন ব্যাখ্যার স্বীকৃত মূল নীতিগুলোই মাওলানা মওদূদী তাঁর এই গ্রন্থে অনুসরণ করেছেন। এর বাইরে নতুন কোন নীতি তিনি উদ্ভাবন করেননি বা কোথাও কোন মনগড়া ব্যাখ্যাও তিনি দেননি। তাফহীমের জনপ্রিয়তা অনুমান করার জন্য কেবল এতটুকু বলাই যথেষ্ট যে, এ পর্যন্ত দুনিয়ার প্রায় অর্ধ ডজন বড় বড় ভাষায় এ গ্রন্থটি অনুদিত হয়েছে। তাফহীমুল কুরআন pdf

১৩৬১ হিজরীর মহররম মাসে (ফেব্রুয়ারী ১৯৪২) মাওলানা মওদূদী তাঁর এই বিশ্ব বিখ্যাত তাফসীরটি লেখার কাজ শুরু করেন। দীর্ঘ তিরিশ বছর সাধনার পর ১৯৭২ সালে ছয় খণ্ডে প্রায় চার হাজার পৃষ্ঠা সম্বলিত এ গ্রন্থটির কাজ তিনি সমাপ্ত করেন।

বাংলায় এ পর্যন্ত প্রায় তিরিশটিরও বেশী কুরআনের অনুবাদ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে পূর্ণাঙ্গ অনুবাদের সংখ্যা দশটির কম নয়। এর মধ্যে পূর্ণাঙ্গ তাফসীর ছয়টি। এ ছয়টির মধ্যে উর্দূ থেকে অনুদিত হয়েছে তাফহীমুল কুরআন সহ তিনটি সুবিখ্যাত তাফসীর গ্রন্থ। এ গ্রন্থগুলো সবই বাংলায় বহুল পঠিত জনপ্রিয় গ্রন্থ। তাফহীমুল কুরআনের অনুবাদ বাংলা ভাষায় কুরআনী জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ ও প্রসারিত করেছে।

আরো বই ডাউনলোড করুন

তাফসীরে তাবারী pdf. Tafsir al Tabari Bangla pdf

তাফসীরে উসমানী pdf download. Tafsir Usmani pdf

তাফসীরে ইবনে আব্বাস pdf. Tafsir Ibn Abbas Bangla pdf

তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf

তাফসীর ইবনে কাসীর pdf. Tafsir Ibn Kathir Bangla

তাফহীমুল কুরআন ১ম-১৯তম খণ্ড: সাইয়েদ আবুল আলা মওদূদী