বিসমিল্লাহির রহমানির রহিম; শাইখ খালীল আল হোসেনান লিখিত বই রাসূলুল্লাহ (স.) এর ১০০০ সুন্নাত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | শাইখ খালীল আল হোসেনান |
| ধরণ | জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | সোনালী সোপান প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১৩ |
| পৃষ্ঠা | ৩৮৩ |
| ফাইল সাইজ | ৮ MB |
| ফাইল টাইপ |
এ দেশের মানুষের ইসলামের প্রতি শ্রদ্ধামিশ্রিত আবেগ ও ভালোবাসার দরুণ আজ এদেশে ইসলামী প্রকাশনা শিল্প একটি বিরাট স্থান দখল করে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়- ‘দৈনন্দিন জীবনে ২৪ ঘণ্টায় আমরা যে সকল কাজ করি, তার সুন্নাত তরীকা কী’ এরকম বই আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি।
রাসূলুল্লাহ (স.) এর ১০০০ সুন্নাত pdf – 1000 Sunnah Bangla pdf
তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনের আমলগুলোকে সঠিক জ্ঞানের অভাবে শয়তানের অন্যতম থাবা ‘বিদ’আত’ এর সাথে মিশিয়ে নষ্ট করে দিচ্ছি। হঠাৎ করে এমন একটি বই পেলাম যেখানে দৈনন্দিন জীবনের আমলগুলো কুর’আন ও সহীহ হাদীসের আলোকে উল্লেখ রয়েছে।
বইটি হলো: শাইখ খালীল আল হোসেনান রচিত “1000 SUNAN EVERY DAY AND NIGHT” বাংলা ভাষা- ভাষীদের কথা চিন্তা করে বইটি রূপান্তরের কাজে হাত দিই। বইটিতে কিছু অপূর্ণাঙ্গতা ছিলো। সে বিষয়গুলো আমরা এতে সংযোজন করি। বইটি ‘মু’মিনের আয়না’ স্বরূপ। একজন মু’মিন ২৪ ঘণ্টায় কী কী সহীহ আমল করতে পারে, তা তুলে আনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি। এটি একটি অনুবাদ কাজ হলেও আমরা কিছু মৌলিক বিষয়াদি সংযোজন- সম্পাদনা করে বইটির ক্রমধারা নতুনভাবে বিন্যাস করেছি।
বইটিকে একটি মৌলিক গ্রন্থ হিসেবে রূপায়ন করতে এতে ‘Footnote’ এর পাশাপাশি শেষে একটি ‘গ্রন্থপঞ্জি’ উপস্থাপন করা হয়েছে। উল্লিখিত হাদীসের রেফারেন্স বর্তমানে বহুল প্রচলিত ‘মাকতাবাতুশ শামেলা’ সফটওয়ার থেকে উল্লেখ করেছি। এ অনুপম বইটির প্রথম সংস্করণ স্বপ্ন সময়ে শেষ হয়ে যায়। তাই দ্বিতীয় সংস্করণ প্রকাশ করার সময়ে প্রথম প্রকাশের ত্রুটিগুলো সংশোধন এবং কিছু বিষয় সংযোজন করতে হয়েছে।
রাসূলুল্লাহ (স.) এর ১০০০ সুন্নাত pdf
আরো বই ডাউনলোড করুন
ইসলাম কি ও কেন pdf – মাওলানা মনযুর নোমানী
আল্লাহর হক বান্দার হক pdf – মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম
কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf