জাল হাদিসের কবলে রাসুলের সালাত pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; মুজাফফর বিন মহসিন লিখিত বই জাল হাদিসের কবলে রাসুলের সালাত এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

জাল হাদিসের কবলে রাসুলের সালাত pdf download

লেখক মুজাফফর বিন মহসিন
ধরন নামাজ
ভাষা বাংলা
প্রকাশক আছ ছিরাত প্রকাশনী
প্রকাশকাল ২০১৩
পৃষ্ঠা ৪০১
ফাইল সাইজ ৩ MB
ফাইল টাইপ PDF

আমলের মাধ্যমে ব্যক্তি পরিচয় ফুটে উঠে ও আল্লাহ্ পরীক্ষায় উত্তীর্ণ হয়। সৎ আমল করা একজন মুসলিম ব্যক্তির প্রধান দায়িত্ব। আর সেজন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমলের বিশুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন মনে করে না। যে আমল সমাজে চালু আছে সেটাই করে থাকে। এমনকি আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম সালাতের ক্ষেত্রেও একই অবস্থা।

জাল হাদিসের কবলে রাসুলের সালাত pdf

অথচ সমাজে প্রচলিত সালাতের হুকুম-আহকাম অধিকাংশই ত্রুটিপূর্ণ। ওযু, তায়াম্মুম, সালাতের ওয়াক্ত, আযান, ইকামত, ফরজ, নফল, বিতর, তাহাজ্জুদ, তারাবীহ, জুমা, জানাযা ও ঈদের সালাত সবই বিদআত মিশ্রিত এবং যঈফ ও জাল হাদিসে আক্রান্ত। ফলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সালাতের সাথে আমাদের সালাতের কোন মিল নেই। বিশেষ করে জাল ও যঈফ হাদীছের করালগ্রাসে রাসূল (ছাঃ)-এর ছালাত সমাজ থেকে প্রায় বিলীন হয়ে গেছে।

ফলে সমাজ জীবনে প্রচলিত ছালাতের কোন প্রভাব নেই। নিয়মিত মুছল্লী হওয়া সত্ত্বেও অনেকে নানা অবৈধ কর্মকাণ্ড ও দুর্নীতির সাথে জড়িত। সমাজে মসজিদ ও মুসল্লিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও দুর্নীতি, সন্ত্রাস, সুদ-ঘুষ, চুরি-ডাকাতি, যুলুম-নির্যাতন, রাহাজানি কমছে না। অথচ আল্লাহ তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা হল, ‘নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত রাখে’ (সূরা আনকাবূত ৪৫)।

অতএব মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেলে যাবতীয় অন্যায়-অপকর্ম বন্ধ হবে, নিঃসন্দেহে কমে যাবে এটাই আল্লাহর দাবি। কিন্তু সমাজে প্রচলিত সালাতের কোন কার্যকারিতা নেই কেন? এ জন্য মৌলিক তিনটি কারণ চিহ্নিত করা যায়। (এক) খুলূছিয়াতে ত্রুটি রয়েছে। অর্থাৎ ছালাত আদায় করি কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তা পেশ করি না।

অধিকাংশ মুসল্লি মসজিদে সিজদা করে মাযারেও সিজদা করে, রাসূল (ছাঃ)-কেও সম্মান করে পীরেরও পূজা করে, ইসলামকেও মানে অন্যান্য তরীক্বা ও বিজাতীয় মতবাদেরও অনুসরণ করে। এই আক্বীদায় সালাত আদায় করলে সালাত হবে না। একনিষ্ঠচিত্তে একমাত্র আল্লাহ্র জন্যই সবকিছু করতে হবে, তাঁরই আইন ও বিধান মানতে হবে।

জাল হাদিসের কবলে রাসুলের সালাত pdf

আরো বই ডাউনলোড করুন

বেলা ফুরাবার আগে pdf – Bela Furabar Age pdf

মৃত্যু যবনিকার ওপারে pdf. Mrittu jobonikar opare – আব্বাস আলী খান

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা pdf – ইমাম ইবনে তাইমিয়া

এহইয়াউস সুনান pdf download. Ehyaus Sunan pdf

রাসুল সাঃ এর নামাজ নাসির উদ্দিন আলবানী pdf