আল আযকার pdf – Al Azkar Bangla pdf – ইমাম নববী

বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন নববী (র) এর লেখা বই আল আযকার এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে DOWNLOAD লেখার উপর ক্লিক করুন; তারপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করুন।

আল আযকার pdf free download - Al Azkar Bangla pdf

লেখকইমাম নববী
ধরণদোয়া
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুস সুন্নাহ
প্রকাশকাল২০২১
পৃষ্ঠা৯১১
ফাইল সাইজ৯৮ MB
ফাইল টাইপPDF

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। যিনি একক, পরাক্রমশালী; ক্ষমাশীল, প্রতাপশালী; সবকিছুর পরিকল্পনাকারী ও ব্যবস্থাপক। তিনি দিনের ওপর রাতকে আবর্তিত করেন চক্ষুষ্মান ও বুদ্ধিমানদের শিক্ষা গ্রহণের জন্য। সৃষ্টি জগতের মাঝে যাকে মনোনীত করেন, তাকে শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। বান্দাদের মাঝে যাকে নির্বাচন করেন, তাকে নেককারদের দলভুক্ত করেন। তিনি যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে নিরাসক্ত রাখেন।

আল আযকার pdf – Al Azkar Bangla pdf – ইমাম নববী

ফলে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সর্ব শক্তি ব্যয় করতে সক্ষম হয়। পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। আল্লাহর অসন্তুষ্টির বিষয় আশয় থেকে দূরে থাকে; জাহান্নামের শাস্তি থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। আল্লাহর আনুগত্যে মনেপ্রাণে চেষ্টা করে। সকাল-সন্ধ্যায় তাঁর স্মরণে নিয়োজিত থাকে। সর্ববাস্থায় অর্থাৎ রাতদিনের প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ফলে নূরের রোশনীতে তাদের হৃদয় আলোকিত হয়।

আমি সেই মহান প্রভুর শোকর আদায় করছি; আমি প্রশংসা করছি তাঁর সকল নেয়ামতের। আমি তাঁর কাছে আরো দয়া ও অনুগ্রহ কামনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি একক, অমুখাপেক্ষী, পরাক্রমশালী ও বিজ্ঞ।

আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল। আল্লাহর প্রিয় হাবিব ও বন্ধু। সৃষ্টিজগতের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত। আগে-পরের সকল মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার শান্তি ও রহমত বর্ষিত হোক তাঁর ওপর ও সকল নবীগণের ওপর। সকলের পরিবারবর্গ ও সকল নেককারদের ওপর।

পরাক্রশালী, প্রজ্ঞাময় মহান আল্লাহ তাআলা বলেন- তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। (সুরা বাকারা: ১৫২)। তিনি আরো বলেন- আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। (সুরা যারিয়াত: ৫৬)।

এদ্বারা বুঝা গেল যে, বান্দার শ্রেষ্ঠ অবস্থা হল, যখন সে আল্লাহর জিকির করে; আল্লাহকে স্মরণ করে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত জিকির-আজকারে মাশগুল থাকে।

আল আযকার pdf

আরো বই ডাউনলোড করুন

এসো কুরআন শিখি pdf – আবু তাহের মিসবাহ

সানজাক ই উসমান pdf. Sanjak e Usman pdf

আল আদাবুল মুফরাদ pdf. Al adab al mufrad Bangla pdf

কুরআনীয় আরবি শিক্ষা pdf – আব্দুল ওয়াহিদ হামিদ

শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf