সুদ ও আধুনিক ব্যাংকিং pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই সুদ ও আধুনিক ব্যাংকিং pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সুদ ও আধুনিক ব্যাংকিং pdf - সাইয়েদ আবুল আলা মওদুদী

লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণ সুদ
ভাষা বাংলা
প্রকাশক আধুনিক প্রকাশনী
প্রকাশকাল ২০০৭
পৃষ্ঠা ২৮৮
ফাইল সাইজ ৮ MB
ফাইল টাইপ PDF

সুদ সম্পর্কিত ইসলামী আইন ও বিধি-নির্দেশাবলী অনুধাবন করার ব্যাপারে আধুনিক যুগের মানুষ ব্যাপক বিভ্রান্তির শিকারে পরিণত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে, ইসলাম যে অর্থব্যবস্থা গড়ে তুলেছিল আজকের যুগে তার কাঠামো ছিন্নভিন্ন হয়ে গেছে। তার মূলনীতি, আদর্শ ও বৈশিষ্ট্যগুলো মন থেকে উবে গেছে। এ সংগে আমাদের চতুষ্পার্শ্বের চলমান বিশ্বের সমগ্র এলাকা জুড়ে ‘পুঁজিবাদী’ নীতির ভিত্তিতে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অর্থব্যবস্থার ভিত্ গড়ে উঠেছে।

সুদ ও আধুনিক ব্যাংকিং pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

এ পুঁজিবাদী অর্থব্যবস্থা কার্যত আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে এবং তার নীতি, আদর্শ ও বৈশিষ্ট্যগুলো আমাদের মন-মস্তিষ্ককে প্রবলভাবে প্রভাবিত করেছে। তাই কোনো অর্থনৈতিক বিষয় আলোচনা করতে গেলেই আমরা পুঁজিবাদী দৃষ্টিকোণ থেকেই তার বিভিন্ন দিক যাঁচাই- পর্যালোচনা করি।

আমাদের আলোচনা ও অনুসন্ধানের সূচনা এমনভাবে হয় যার ফলে আমরা প্রথমেই অর্থব্যবস্থা সম্পর্কিত পুঁজিবাদী নীতি ও আদর্শগুলো মেনে নেই, তারপরে কোনো অর্থনৈতিক পদ্ধতির বৈধতা ও অবৈধতার প্রসংগ উত্থাপন করি। কিন্তু অনুসন্ধানের এ পদ্ধতি যে মূলত ত্রুটিপূর্ণ, একটু চিন্তা-ভাবনা করলে তা সহজেই অনুধাবন করা যায়। আদর্শ ও মূলনীতির দিক দিয়ে ইসলামী অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী।

উভয়ের উদ্দেশ্য, প্রাণসত্তা ও পদ্ধতি একেবারেই আলাদা, এ ক্ষেত্রে কোনো বিষয় সম্পর্কিত পুঁজিবাদী নীতি ও আদর্শকে স্বীকার করে নেয়ার পর যদি ইসলামী অর্থনীতির কোনো একটি বিধানের প্রতি দৃষ্টিপাত করা যায় তাহলে নিসন্দেহে তা ত্রুটিপূর্ণ মনে হবে অথবা তা এমনভাবে সংশোধন করে দেয়া হবে যার ফলে তা ইসলামী আইনের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণরূপে পুঁজিবাদী ছাঁচে ঢালাই হয়ে যাবে। পরিণামে তার ইসলামী প্রাণসত্তা বিলুপ্ত হবে। তার সাহায্যে ইসলামী আইনের উদ্দেশ্য হাসিল করা সম্ভব হবে না।

সুদ ও আধুনিক ব্যাংকিং pdf

আরো বই ডাউনলোড করুন

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf – নাসির উদ্দিন আলবানী

সালাত পরিত্যাগকারীর বিধান pdf. Salat poritag karir bidhan

যে সালাতে হৃদয় গলে pdf – আবু বকর বিন হাবিবুর রহমান

মুনাজাত ও নামায pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

বিতর নামাজ pdf. Witr Namaz pdf – আব্দুল্লাহ আল কাফী আল মাদানী