ইসলামী অর্থনীতি pdf. Islami Orthoniti – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই ইসলামী অর্থনীতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামী অর্থনীতি pdf - Islami Orthoniti pdf

লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণ ইসলামী অর্থনীতি
ভাষা বাংলা
প্রকাশক শতাব্দী প্রকাশনী
প্রকাশকাল ২০০৯
পৃষ্ঠা ৩৩০
ফাইল সাইজ ৯ MB
ফাইল টাইপ PDF

যে কয়টি প্রধান প্রধান উপাদান আধুনিক বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তার অন্যতম হলো অর্থ। কারো কারো মতে তো অর্থই নিয়ন্ত্রক শক্তি। তাই অর্থনীতিকে কেন্দ্র করে চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা প্রচুর গবেষণা করেছেন এবং করছেন। গড়ে তুলেছেন বহু অর্থনৈতিক মতবাদ। একটার পর একটা মতবাদ চালু করা হচ্ছে মানব সমাজে। পুঁজিবাদী অর্থব্যবস্থার ব্যর্থতার ফলে কার্যকর করা হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা।

ইসলামী অর্থনীতি pdf. Islami Orthoniti – সাইয়েদ আবুল আলা মওদুদী

এ ব্যবস্থাও তার অবাস্তব নীতির ফলে দারুণভাবে ব্যর্থ হয়ে নিজ ঘরেই আত্মহত্যা করে। এখন চলছে পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির ছড়াছড়ি। আমাদের চোখের সামনে আছে ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনৈতিক মতবাদ। এভাবে একটার পর একটা মতবাদ আসছে আর পরীক্ষা চলছে। কোনোটিই মানুষের দুর্ভোগ কমাতে পারেনি, দিতে পারেনি মুক্তি।

আসলে মানব মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদই মানুষকে মুক্তি দিতে পারেনা। মানুষের সার্বিক মুক্তি, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে পারে একমাত্র খোদায়ী বিধান, তথা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আর এ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাজনীতি, অর্থনীতিসহ মানব জীবনের সকল বিভাগকে পরিচালিত করবার সঠিক নির্দেশনা দিয়েছে ইসলাম। তাই ইসলামী অর্থনীতিই অর্থনৈতিক মুক্তিও উন্নয়নের একমাত্র চাবিকাঠি।

আধুনিক বিশ্বের সেরা ইসলামী চিন্তানায়ক সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র) মানব জীবনের প্রায় সকল বিভাগের ওপর ইসলামের নির্দেশনা উপস্থাপন করেছেন। এ গ্রন্থটি ইসলামী অর্থনীতির ওপর তাঁর এক অনবদ্য গ্রন্থ। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ প্রফেসর ডঃ খুরশীদ আহমদ গ্রন্থকারের ইসলামী অর্থনীতি বিষয়ক রচনাবলী থেকে চয়ন করে সুনির্বাচিত লেখার এ সংকলনটি তৈরী করেছেন। এর প্রথম অংশে ইসলামী অর্থনীতির তাত্ত্বিক ভিত্তি উপস্থাপন করা হয়েছে, আর দ্বিতীয় অংশে চিত্রিত হয়েছে ইসলামী অর্থব্যবস্থার রূপরেখা।

ইসলামী অর্থনীতি pdf

আরো বই ডাউনলোড করুন

ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা pdf – ফুয়াদ আব্দুল হামীদ আল খতীব

তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল pdf – আসেম ওমর

খোরাসান থেকে কালো পতাকা pdf – Khorasan theke kalo potaka

ইমাম মাহদীর দোস্ত দুশমন pdf – আসেম ওমর

আসমাউল হুসনা pdf – Asmaul Husna pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী