বিসমিল্লাহির রহমানির রহিম; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত বই রাহে বেলায়াত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
| ধরণ | দোয়া ও জিকির |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আস সুন্নাহ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ডিসেম্বর ২০০৯ |
| পৃষ্ঠা | ২১৫ |
| ফাইল সাইজ | ১.৪৯ MB |
| ফাইল টাইপ |
রাহে বেলায়াত – Rahe Belayet – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর: আল-হামদু লিল্লাহিল্লাযি বিনি’মাতিহী তাতিম্বুস স্বালিহাত। প্রশংসা আল্লাহরই যার নিয়ামতে ভাল কর্মগুলো পূর্ণতা লাভ করে। সালাত ও সালাম মুহাম্মাদ (সা)-এর উপর এবং তাঁর পরিজন, সহচর ও অনুসারীদের উপর। ১৪২৩ হিজরীর শাওয়াল মাসে (ডিসেম্বর ২০০২) ‘রাহে বেলায়াত’ প্রথম ছাপা হয়। দশ বৎসর পরে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর দরবারে হামদ, সানা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
প্রেম মানব হৃদয়ের খোরাক ও জীবনের পাথেয়। মানুষের প্রেম অর্জন কষ্টকর। পক্ষান্তরে মহান আল্লাহর প্রেম অর্জন খুবই সহজ। তিনি মানুষকে স্নেহময়ী মায়ের চেয়েও অধিক ভালবাসেন, সহজেই ক্ষমা করেন ও খুশি হন। মানুষের সাথে প্রেমের আনন্দ অপূর্ণ ও ভেজালপূর্ণ। পক্ষান্তরে মহান প্রভুর সাথে প্রেম মানুষের হৃদয়ে আনে নির্ভেজাল, পরিপূর্ণ ও চিরস্থায়ী আনন্দ, যা পার্থিব জীবনের কঠিনতম মুহূর্তেও হৃদয়ের প্রশান্তিকে স্থায়ী করে। রাহে বেলায়াত pdf
মহান আল্লাহর এ প্রেম এবং বেলায়াত অর্জন মানব জীবনের সবচেয়ে সহজ কাজ। কারণ, পৃথিবীতে যে কোনো কর্মে সফলতার জন্য যোগ্যতার প্রয়োজন, কিন্তু মহান আল্লাহর বেলায়াত লাভের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। মহান আল্লাহ যাকে যতটুকু যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন সেটুকুর মধ্যে সাধ্যানুসারে চেষ্টা করে যে কোনো মানুষ আল্লাহর বেলায়াত লাভ করতে পারেন। একজন সুশিক্ষিত মানুষের কাব্যিক প্রার্থনা এবং একজন গ্রাম্য অথব বাকপ্রতিবন্ধীর অস্পষ্ট প্রার্থনা আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী।
সম্মানিত পাঠক, আমরা দেখব যে, ঈমান ও তাকওয়ার মাধ্যমে মহান আল্লাহর বেলায়াত অর্জিত হয়। ঈমান ও তাকওয়ার পূর্ণতার বা আল্লাহর বেলায়াতের সুনির্দিষ্ট মাপকাঠি রয়েছে, যা দিয়ে আপনি আপনার বেলায়াত মাপতে পারবেন। ঈমানের পূর্ণতার মানদণ্ড সুন্দর আচরন। হাদীসের ভাষায়: ‘মুমিনদের মধ্যে সে-ই ঈমানে পূর্ণতম যার আচরণ সুন্দর এবং তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ যে তার স্ত্রী- পরিবারের সাথে সর্বোত্তম আচরণ করে।’
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
আর তাকওয়ার মাপকাঠি সার্বক্ষণিক আল্লাহর ‘মুরাকাবা’। হাদীসের ভাষায়: ‘বান্দা যখন আল্লাহর মাহবূব হয়ে যায় তখন তার চোখ, কান, হাত ও পা মহান রবের নির্দেশনা লাভ করে।’ ‘আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছ; কারণ, তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন।’ আপনার বেলায়াতের পর্যায় জানতে নিম্নের দুটি অবস্থা বিবেচনা করুন:
(ক) আপনি বেলায়াতের পথের পথিক। এজন্য ফরয-নফল ইবাদত বন্দেগি করেন। অনেক স্বপ্ন, কাশফ বা হালত আপনি লাভ করেন। তবে আপনি মানুষের সাথে দুর্ব্যবহারে অভ্যস্থ। কাউকে আচরণের কষ্ট দিতে আপনার কষ্ট হয় না। মানুষের হক্ক নষ্ট করতে ও অন্যান্য পাপ ও সুন্নাত বিরোধী কাজ করতে আপনার হাত, পা, চোখ, কান বা মন-মগজ আড়ষ্ট হয় না। বিপদে আপদে আপনার হৃদয় অশান্ত হয়ে যায়। আনন্দে ও বিপদে কৃতজ্ঞতা, আকুতি ও আবেদনের জন্য আল্লাহ ছাড়া অন্যের কথা আপনার হৃদয়ে জাগরুক হয়। রাহে বেলায়াত pdf
(খ) আপনি সকল মানুষের সাথে ও পরিবারের সদস্যদের সাথে সুন্দর আচরণে অভ্যস্থ। মানুষের সাথে খারাপ আচরণ করলে আপনার খুবই কষ্ট হয়। ছোট-বড় যে কোনো পাপের কাজে আপনার হাত, পা, চোখ, কান আড়ষ্ট হয়। সর্বদা আপনি অনুভব করেন যে, মহান আল্লাহ আপনাকে এবং আপনার হৃদয়ের গোপনতম চিন্তা দেখছেন। আনন্দে, কষ্টে, নিয়ামতে ও মুসিবতে সর্বদা আল্লাহর রহমত ও সাহচর্যের অনুভূতি আপনার হৃদয়কে উদ্ভাসিত করে রাখে। উৎকণ্ঠা-দুশ্চিন্তা আপনার হৃদয়কে আচ্ছন্ন করতে পারে না।
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
যে কোনো নিয়ামতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও যে কোনো কষ্টে শুধু তাঁরই কাছে আকুতির আবেগ আপনার মনকে আলোড়িত করে সম্মানিত পাঠক আপনার অবস্থা যদি প্রথম পর্যায়ের হয় তবে আপনি নিশ্চিত হোন যে, আপনি বেলায়াতের সঠিক পথে চলছেন না। সম্ভবত সুন্নাতের ব্যতিক্রম পথে আপনি বেলায়াত অর্জনের চেষ্টা করছেন। আর যদি আপনি দ্বিতীয় অবস্থা অর্জন করে থাকেন তবে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে, আপনি সত্যিকারের বেলায়াতের পথে চলার তাওফীক পেয়েছেন। সম্ভবত আপনি মাসনূন পদ্ধতিতে বেলায়াতের পথ চলার তাওফীক পেয়েছেন। আর বেলায়াতের মাসনূন পদ্ধতিই ‘রাহে বেলায়াত’ বইয়ের একমাত্র আলোচ্য। রাহে বেলায়াত pdf
রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাঁচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সকল অধ্যায়েই কমবেশি পরিবর্তন, সংশোধন বা সংযোজন করা হয়েছে। বিশেষ করে “সালাত ও বেলায়াত” নামে নতুন একটি অধ্যায় তৃতীয় অধ্যায় হিসেবে সংযোজন করা হয়েছে। এ অধ্যায়ে সালাত বিষয়ক ‘রাহে বেলায়াতের’ পূর্ববর্তী সংস্করণের যিকর ও দুআগুলোর সাথে আরো কিছু যিকর ও দুআ সংযোজন করা হয়েছে এবং সহীহ হাদীসের আলোকে সালাত আদায়ের মাসনূন পদ্ধতি আলোচনা করা হয়েছে।
“রোগব্যাধি ও ঝাড়ফুক” শিরোনামের ষষ্ঠ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন। রোগব্যাধি জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। দীর্ঘদিন যাবত অগণিত পাঠক বিভিন্নভাবে তাদের বিভিন্ন সমস্যা, রোগব্যাধি, বিপদাপদ ইত্যাদির জন্য সুন্নাতসম্মত দুআ যিকর ও চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছেন। কারণ তাবীজ- কবজ ইত্যাদির শিরক সম্পর্কে অনেক আলিমই কথা বলছেন।
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
আমি আমার ‘ইসলামী আকীদা’ গ্রন্থেও এ বিষয়ে আলোচনা করেছি। পাঠকগণ তাবিজ-কবজ বর্জন করতে চান। কিন্তু বিকল্প সুন্নাত পদ্ধতি তো তাদের জানতে হবে। আর এজন্যই এ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন করা হলো। মহান আল্লাহর কাছে আমরা সকাতরে দুআ করি, তিনি যেন এ সকল সুন্নাত-নির্দেশিত দুআ ও ঝাড়ফুঁকের ব্যবহারকারীদেরকে পরিপূর্ণ উপকার ও কল্যাণ প্রদান করেন। রাহে বেলায়াত pdf
অনেক আলিম পাঠক আমাকে অনুরোধ করেছেন ‘সিহাহ সিত্তার’ হাদীসগুলোর ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত “ভারতীয়” সংস্করণের তথ্যসূত্র প্রদান করতে। এজন্য এ সংস্করণে “সিহাহ সিত্তার’ হাদীসগুলোর তথ্যসূত্র প্রদানের ক্ষেত্রে প্রথমে অধ্যায় (কিতাব) ও পরিচ্ছেদের (বাব) উল্লেখ করেছি। এরপর আরবীয় মুদ্রণের খণ্ড ও পৃষ্ঠা নম্বর এবং সর্বশেষ বন্ধনীর মধ্যে (ভা) অথবা (ভারতীয়) লিখে ভারতীয় সংস্করণের খণ্ড ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করেছি।
উল্লেখ্য যে, আমি ‘রাহে বেলায়াত’ রচনায় যে সকল গ্রন্থের উপর নির্ভর করেছিলাম সেগুলোর বিস্তারিত তথ্য বইয়ের শেষে গ্রন্থপঞ্জিতে উল্লেখ করেছি। গ্রন্থগুলো মূলত আমার নিজস্ব গ্রন্থাগারে ছিল। এখন সেগুলো ‘আস-সুন্নাহ ট্রাস্ট”-এর গ্রন্থাগারে সংরক্ষিত। বর্তমানে “আল-মাকতাবাতুশ শামিলা” নামক ইলেকট্রনিক লাইব্রেরি আলিমগণের মধ্যে সুপরিচিত। বর্তমান সংস্করণে নতুন তথ্যাদির ক্ষেত্রে অনেক সময় “শামিলা”-র মধ্যে বিদ্যমান গ্রন্থগুলোর উপর নির্ভর করেছি। আগ্রহী পাঠক কোনো তথ্য যাচাই করতে চাইলে শামিলার সাহায্য নিতে পারবেন।
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
প্রথম সংস্করণের ভূমিকায় উল্লেখ করেছি যে, হাদীসের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা বিষয়ে আমি পূর্ববর্তী মুহাদ্দিসগণের মতের উপর নির্ভর করেছি। এ সংস্করণের তথ্যসূত্র ও পাদটীকা সংশোধন ও পরিমার্জন করতে যেয়ে কয়েকটি হাদীসের গ্রহণযোগ্যতা সম্পর্কে নতুন তথ্য ও ভিন্নমত সংযোজন করেছি। রাহে বেলায়াত pdf
এ সংস্করণে বিভিন্ন অধ্যায়ে, বিশেষত “সালাত ও বেলায়াত” শীর্ষক তৃতীয় অধ্যায়ে ফিকহ বিষয়ক কিছু বিতর্ক সুন্নাতের আলোকে সংক্ষেপে পর্যালোচনা করেছি। বেলায়াত বা মহান আল্লাহর প্রেম ও নৈকট্যের পথে প্রতিবন্ধকতা দূর করাই উদ্দেশ্যে। কারণ, হৃদয়কে বিদ্বেষমুক্ত করা ও সকল মুমিনকে সুন্নাতের আলোকে ভালবাসা আল্লাহর বেলায়াত লাভের অন্যতম উপায়। কিন্তু আমরা দেখছি যে, অনেক দীনদার মানুষ এ সকল ফিকহী মতভেদের কারণে হৃদয়কে বিদ্বেষ-যুক্ত করছেন এবং তাওহীদ ও সুন্নাতের অনুসারী মুসলিমগণ একে অপরকে ভালবাসার বদলে বিদ্বেষ করছেন।
সম্মানিত পাঠক, মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভক্তি ও হানাহানি ক্রমেই বাড়ছে। আলিম-উলামা ও দীনদার মুমিনদের মধ্যে বিদ্বেষ ও দূরত্ব ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। এ সুযোগে খৃস্টান প্রচারকগণ লক্ষলক্ষ মুসলিমকে ধর্মান্তরিত করেছেন। কাদিয়ানী, বাহায়ী, শিয়া ও অন্যান্য সম্প্রদায় তাদের প্রচারণা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সুস্পষ্ট শিরক, কুফর, হারাম ও বিদআতে লিপ্ত মানুষেরা দীনের নামে মানুষদেরকে বিভ্রান্ত করছেন।
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
এ সময়ে ‘বিশুদ্ধ সুন্নাত ভিত্তিক জীবন গঠন এবং “উম্মাতের আভ্যন্তরীন ভালবাসা ও ভ্রাতৃত্ব সংরক্ষণ’ দুটি আপতদৃষ্টিতে পরস্পরবিরোধী লক্ষ্যকে একত্রে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন বিষয়। জাগতিক বিচারে এ বিষয়ে সফলতার সম্ভাবনা খুবই কম। তবে মহান আল্লাহর দরবারে কুবলিয়্যাতের আশাটুকু মুমিনের হৃদয়ের সম্বল। আমার সীমিত জ্ঞানে নিম্নের বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি:
প্রথমত: মুসলিম উম্মাহর সকল বিভক্তি, দলাদলি ও ঝগড়ার অন্যতম কারণ ‘সুন্নাত’ বাদ দিয়ে শুধু ‘দলীল’-এর উপর নির্ভরতা। প্রত্যেকেই কুরআন- হাদীস থেকে পছন্দমত দলীল পেশ করেন। কিন্তু যে বিষয়ে দলীল পেশ করছেন সে বিষয়টি পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ ও সাহাবীগণের কর্ম, পদ্ধতি, রীতি বা সুন্নাত কী ছিল, তাঁরা কিভাবে এ দলীলটি বুঝেছেন ও পালন করেছেন তা বিবেচনা করছেন না। রাহে বেলায়াত pdf
আমরা যদি দলীলের পাশাপাশি সুন্নাত বিবেচনা করি তবে উম্মাতের বিভক্তি ও হানাহানি যেমন অনেক কমে যাবে, তেমনি আমাদের হৃদয়গুলো অকারণ বিদ্বেষ ও বিরক্তির ময়লা-আবর্জনা থেকে মুক্ত হবে। আকীদা, আমল, দাওয়াত, জিহাদ, যিকর, তিলাওয়াত, দরুদ, সালাম, মীলাদ, কিয়াম, তরীকা, তাসাউফ সকল ক্ষেত্রে বিষয়টি একইভাবে প্রযোজ্য। রাহে বেলায়াত-এর মূল উদ্দেশ্যই দলীলের সাথে সুন্নাতের সমন্বয়।
রাহে বেলায়াত pdf free download. Rahe Belayet pdf
দ্বিতীয়ত: উম্মাতের বিভক্তি ও হানাহানির অন্য আরেকটি কারণ ‘সুন্নাত’, ‘খেলাফে সুন্নাত’ ও ‘বিদআত’-এর মধ্যে বিদ্যমান পার্থক্যের দিকে লক্ষ্য না রাখা। অনেক সময় আমরা সুন্নাতের ব্যতিক্রম বা খেলাফে সুন্নাত কর্মকে “জায়েয” প্রমাণ করতে যেয়ে তাকে সুন্নাতের চেয়ে উত্তম বানিয়ে ফেলি। আবার কখনো সুন্নাতকে গুরুত্ব দিতে যেয়ে সুন্নাতের ব্যতিক্রম সকল কর্মকে ‘বিদআত’ বলে দাবি করি। বস্তুত রাসূলুল্লাহ এবং তাঁরপর তাঁর সাহাবীগণ যে কর্ম যেভাবে করেছেন সেভাবে তা করাই সুন্নাত। রাহে বেলায়াত pdf
সুন্নাতের ব্যতিক্রম হলেই তা বিদআত হয় না। সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা পদ্ধতিকে “দীন” বানালে তা বিদআতে পরিণত হয়। অর্থাৎ সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা পদ্ধতি পালন না করলে ইবাদত অপূর্ণ থাকে, সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা পদ্ধতির মধ্যে বিশেষ সাওয়াব, বরকত বা বেলায়াত আছে বলে মনে করলে বা সুন্নাতের ব্যতিক্রম কর্মকে দীনের রীতিতে পরিণত করলে তা বিদআতে পরিণত হয়।
রাহে বেলায়াত pdf
আরো বই ডাউনলোড করুন
আর রাহীকুল মাখতুম আল কোরআন একাডেমী pdf
আল কুরআনের ৫০ ভাগ শব্দের সংক্ষিপ্ত অভিধান pdf
