বিসমিল্লাহির রহমানির রহিম, হযরত মাওলানা মুহাম্মাদ মনযূর নোমানী রহঃ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ মারেফুল হাদিস এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
মারেফুল হাদিস pdf. Maariful hadith Bangla pdf
| লেখক | মাওলানা মনযুর নোমানী |
| ধরন | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | এমদাদিয়া লাইব্রেরী |
| প্রকাশকাল | ১৯৫৪ |
| খন্ড সংখ্যা | ৮ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
আল্লাহ্ তা’আলা তাঁর বান্দাদের উপর যে অগণিত দয়া ও অনুগ্রহ করেছেন, এগুলোর মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে, তিনি তাদের কল্যাণ ও মুক্তির জন্য নবুওয়ত ও রেসালতের মহান ও মুবারক ধারা চালু করেছেন এবং যখনই মানবজাতির জন্য আসমানী হেদায়াত ও পথ নির্দেশনার প্রয়োজন দেখা দিয়েছে, তখন তাদের মধ্য থেকেই কোন এক বান্দাকে নিজের নবী এবং তাদের পথপ্রদর্শক বানিয়ে আপন হেদায়াতসহ তাদের মধ্যে প্রেরণ করে দিয়েছেন।
নবী-রাসূলদের আগমনের এই ধারা হাজার হাজার বছর পর্যন্ত অব্যাহত থাকে। অবশেষে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ধারাকে সমাপ্ত করে দেওয়া হয় এবং তাঁর মাধ্যমে সেই সর্বশেষ এবং পূর্ণাঙ্গ শিক্ষা ও হেদায়াত প্রেরণ করা হয়, যা সর্বকালের জন্য যথেষ্ট।
আসমানী শিক্ষা ও হেদায়াতের যে মহাসম্পদ খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জগত লাভ করেছে, এর দু’টি অংশ রয়েছে। একটি আল্লাহর কিতাব কুরআন মজীদ, যা শব্দ ও অর্থ উভয় দিক দিয়েই আল্লাহ্র কালাম। দ্বিতীয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐসব বাণী এবং তাঁর সকল বাচনিক ও বাস্তব কর্মধারা সংক্রান্ত শিক্ষা ও পথনির্দেশ, যা তিনি আল্লাহর রাসূল ও তাঁর কিতাবের শিক্ষক ও ব্যাখ্যাতা এবং আল্লাহর ইচ্ছা ও অভিপ্রায়ের প্রতিনিধি হিসাবে উম্মতকে দান করতেন।
সাহাবায়ে কেরাম এগুলো সংরক্ষণ করে উম্মতের পরবর্তী লোকদের কাছে পৌঁছে দিয়েছেন এবং পরবর্তী লোকেরা এগুলো পূর্ণ বর্ণনা পরম্পরার সাথে গ্রন্থাকারে সংরক্ষণ করে নিয়েছেন। তাঁর এ শিক্ষা ও পথ নির্দেশের শিরোনাম হচ্ছে হাদীস বা সুন্নাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের স্বাভাবিক জীবন কাটিয়ে আল্লাহ্ ফায়সালা অনুযায়ী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন; কিন্তু বিশ্বমানবের চিরকালীন পথপ্রদর্শনের জন্য নিজের আনীত শিক্ষা ও হেদায়াতের এই দু’টি অংশ অর্থাৎ কুরআন ও সুন্নাহকে রেখে গিয়েছেন।
আরো বই ডাউনলোড করুন
সুনানে নাসাঈ শরীফ pdf. Sunan Nasai Bangla pdf
সুনানে আবু দাউদ pdf. Abu Daud Sharif Bangla pdf
তিরমিজি শরীফ pdf. Tirmizi sharif bangla pdf
সহীহ মুসলিম শরীফ সব খন্ড pdf. Sahih Muslim Sharif Bangla
সহীহ বুখারী শরীফ সব খন্ড pdf download. Bukhari Sharif Bangla