নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf – নাসির উদ্দিন আলবানী

বিসমিল্লাহির রহমানির রহিম, নাসির উদ্দিন আলবানী লিখিত বই নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf - নাসির উদ্দিন আলবানী

লেখক নাসির উদ্দিন আলবানী
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক তাওহীদ পাবলিকেশন্স
প্রকাশকাল *
পৃষ্ঠা ২২২
ফাইল সাইজ ৮ MB
ফাইল টাইপ PDF

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। অসীম ছলাত ও সালাম বর্ষিত হতে থাক শেষ নবী মুহাম্মাদ, তাঁর পরিবার পরিজন, বংশধর, সহচরবৃন্দ ও কিয়ামত পর্যন্ত সত্যিকার অর্থে তাঁর পদাঙ্ক অনুসরণকারীদের উপর। আল্লাহর অসীম রহমতে বিশ্বের সর্বসেরা ও বিশুদ্ধ ছলাত শিক্ষার আলোড়ন সৃষ্টিকারী বইটি সযত্নে অনুবাদ ও সম্পাদনা সমাপ্ত হয়ে প্রকাশ পেতে যাচ্ছে। “নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছলাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন।”

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf – নাসির উদ্দিন আলবানী

মূল লিখক বিশ্ববরেণ্য প্রকৃত মুহাদ্দিছ ফাকীহ্ আল্লামাহ মুহাম্মাদ নাছিরুদ্দীন আল-আলবানী রাহিমাহুল্লাহ। তিনি ১৯১৪ খৃষ্টাব্দে আলবেনিয়ার তৎকালীন রাজধানী ইশকূদারে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। মাযহাবগতভাবে তাঁর পিতাসহ গোটা পরিবার এমনকি তিনিও প্রথম দিকে হানাফী মাযহাবভুক্ত ছিলেন। ছোটকালে তিনি তাঁর পিতার নিকট মুখতাছার কুদূরী পড়েছিলেন।

প্রথম দিকে তিনি কাঠমিস্ত্রী ছিলেন অতঃপর তিনি তাঁর পিতার পেশা ঘড়ির মেরামতের কাজ শিখে সেই কাজে নিয়োজিত ছিলেন। এ সময় অবসরের ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কিতাব-পত্র পড়ার সুযোগ পান আল্লামাহ রাশীদ রেজার “আল মানার” ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রচারিত, গযালীর ইহইয়াউ উলূমিদ্দীন গ্রন্থের জাল যঈফ হাদীছ পড়ে তিনি সর্বপ্রথম হাদীছ যাচাই-বাছাই-এর প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং হাদীছ গবেষণার কাজে আত্মনিয়োগ করেন।

আল্লাহ তাঁর জন্য কুরআন হাদীছের ইলমের ভাণ্ডার খুলে দেন। হাজার বছরেরও বেশী কাল ধরে হাদীছ শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি বিংশ শতাব্দীতে তা করার তাওফীক লাভ করেন। সুনান আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাতুল মাছাবীহ ও আল জা-মিউছ ছাগীর সহ বহু হাদীসগ্রন্থ গবেষণা করে তার সহীহ হাদিস এবং যঈফ ও মওযু হাদিস চিহ্নিত করেছেন।

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf

আরো বই ডাউনলোড করুন

নামাজের ৫০০ মাসয়ালা pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

নামাজ ত্যাগকারীর বিধান pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf – মাওলানা ফজলুর রহমান আশরাফী

আল্লাহর রাসুল (স.) কিভাবে নামাজ পড়তেন pdf – ইমাম ইবনুল কাইয়্যিম

শির্ক কি ও কেন ১ম ও ২য় খন্ড pdf. Shirk ki o keno