কোরআন হাদিস সংকলনের ইতিহাস pdf – এ কে এম এনামুল হক

বিসমিল্লাহির রহমানির রহিম, এ কে এম এনামুল হক লিখিত বই কোরআন হাদিস সংকলনের ইতিহাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কোরআন হাদিস সংকলনের ইতিহাস pdf - এ কে এম এনামুল হক

লেখক এ কে এম এনামুল হক
ধরণ কুরআন সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক প্রফেসরস পাবলিকেশন্স
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ১৫৮
ফাইল সাইজ ৪ MB
ফাইল টাইপ PDF

যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম তাঁর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহর উপর। কোরআন ও হাদীস মুসলিম মিল্লাতের এক অমুল্য সম্পদ, ইসলামী শরিয়তের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের মূল ভিত্তি। কোরআন মজীদ যেখানে জীবন ব্যবস্থার মুলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মুলনীতির বিস্তারিত বিশ্লেষণ এবং তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়।

কোরআন হাদিস সংকলনের ইতিহাস pdf – এ কে এম এনামুল হক

কোরআন ইসলামের প্রদীপ, হাদীস তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান বিজ্ঞানে কোরআন হল হৃদপিন্ড আর হাদীস হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী। ইসলামী জ্ঞানের বিশাল ক্ষেত্রে এই হৃৎপিন্ড ও ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোনিত ধারা প্রবাহিত করে এর অংগ প্ৰত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। তেমনি হাদীস মহানবী (সা.) এর পবিত্র জীবন চরিত, কর্মনীতি ও আদর্শ, তাঁর কথা ও কাজ, হেদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এ জন্যই ইসলামী জীবন বিধানে কোরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান।

সৃষ্টির আদিকাল থেকে মানুষের মনের মানসপটে যেসব জীবন জিজ্ঞাসা উকি দিয়েছে তার উত্তর মানুষ খুজেছে ধর্মে, দর্শনে, সভ্যতায়। মানুষ জানতে চেয়েছে বিশ্ব সৃষ্টির উৎস ও তার পরিনতি। তারা প্রশ্ন করেছে: মৃত্যুই কি মানব জীবনের পরিনতি? জীবনাবসান যদি জীবনের পরিসমাপ্তি না হয় তাহলে তার স্বরূপ কি? পরকালের কৃতকার্যতার জন্য ইহকালের কোন ধরণের জীবন পদ্ধতি প্রয়োজন?

এসব প্রশ্নের উত্তর মানুষের বিবেক বুদ্ধিকে করেছে সর্বক্ষণ আলোড়িত। যুগে যুগে দার্শনিকগণ এসব প্রশ্নের আলোচনা সমালোচনা করেছেন কিন্তু মানব সমাজকে সঠিক পথ নির্দেশনা দিতে পারেননি। তাই দেখে বিশ্ববিখ্যাত জার্মান দার্শনিক ইম্যানুয়েল ক্যান্ট তাঁর বইতে যুক্তি বা দর্শনের সীমাবদ্ধতা সম্বন্ধে সুন্দর বর্ণনা দিয়েছেন। “পঞ্চ ইন্দ্রিয় মানুষের জ্ঞান আহরণের প্রাথমিক বাহন হিসেবে গণ্য।

কোরআন হাদিস সংকলনের ইতিহাস pdf

আরো বই ডাউনলোড করুন

হে যুবক ফিরে এসো রবের দিকে pdf – শাইখ খালিদ আর রশিদ

মহাপ্রলয় pdf – Mohaproloy Bangla pdf

কিয়ামতের ভয়াবহতা ও তারপর pdf – Kiyamoter voyabohota o tarpor

কিয়ামতের বর্ণনা pdf – Kiyamoter Bornona – মুহাম্মদ ইকবাল কিলানী

আরশের ছায়া pdf – Arosher Chaya pdf – আব্দুল হামীদ ফাইযী