বিসমিল্লাহির রহমানির রহিম, আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত বইয়ের pdf ফাইল download করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
| লেখক | ইসলামিক ফাউন্ডেশন |
| ধরন | বিষয়ভিত্তিক আয়াত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিক ফাউন্ডেশন |
| প্রকাশকাল | ২০১৩ |
| খন্ড সংখ্যা | ৪ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
পবিত্র কুরআনের অলৌকিকতা, জীবন-বিধান হিসেবে এর বাণীর শ্রেষ্ঠত্ব, মানবতা প্রতিষ্ঠায় এর ভূমিকা, হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র জীবনে এর সামগ্রিক প্রতিফলন দেখে উপলব্ধি করা যায়। সুন্নাতে নববীতে কুরআন শরীফ বাস্তবায়িত হয়েছে এবং সৃষ্টিজগতের কাছে উজ্জ্বলতম উদাহরণ পেশ করেছে। পবিত্র কুরআনের প্রতিটি শব্দ, এমনকি অক্ষরগুলো পর্যন্ত যেমন সংরক্ষিত তেমনি এর আয়াতমালার ক্রমবিন্যাস, সূরার তারতীব সবই সংরক্ষিত।
আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত pdf download
এখানে কোন আয়াত কিংবা সূরা অগ্রপশ্চাদ করার সুযোগ নেই। পবিত্র কুরআন নিজস্ব ধারায় গ্রন্থিত আছে। গ্রন্থিত এই ধারা ও স্বরূপ বস্তুত লাওহে মাহফুযে সংরক্ষিত পবিত্র মূল কুরআনেরই অনুরূপ কপি। আমাদের সাধারণ জীবনযাত্রায় আমরা অনেক সময় নির্দিষ্ট কোন বিষয় সম্পর্কিত কুরআনের আয়াতগুলো একস্থানে পেতে চাই। আলিম কিংবা হাফিজগণের পক্ষে এ কাজটি দুরূহ না হলেও সাধারণ পাঠকের জন্য তা নিঃসন্দেহে কঠিন।
পাঠকবৃন্দের উপরোক্ত প্রয়োজন পূরণের লক্ষ্যেই ‘আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত’ শীর্ষক প্রকল্প গৃহীত হয়। আলোচ্য গ্রন্থ সেই গবেষণা কর্মেরই মূল্যবান ফসল। আমরা মনে করি, এ বিষয়ভিত্তিক আয়াত সম্বলিত পূর্ণাঙ্গ গ্রন্থ বাংলাদেশের মুসলিম সমাজের দীর্ঘ প্রতিক্ষিত। এ গ্রন্থ দৈনন্দিন জীবনে তাঁদের জিজ্ঞাসার যথাযথ জবাব পেতে অশেষ উপকারে আসবে।
এ দেশের কয়েকজন বিশিষ্ট কুরআন গবেষক ও বিশেষজ্ঞের দীর্ঘদিনের প্রচেষ্টা ও পরিশ্রমের পর এ গ্রন্থ প্রকাশ করা সম্ভব হয়েছে। আল্লাহ্ তা’আলার অগণিত হাম্দ ও শুকরিয়া। আমি গ্রন্থ রচনা ও প্রকাশের সাথে সংশ্লিষ্ট সম্মানিত গবেষকগণ এবং অত্র প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ্ তা’আলা আমাদের কুরআন প্রদর্শিত সীরাতে মুস্তাকীমে অবিচল থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার তাওফীক দান করুন। আমীন!
আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ১ম খণ্ড – ইসলামিক ফাউন্ডেশন
আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ২য় খণ্ড – ইসলামিক ফাউন্ডেশন
আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ৩য় খণ্ড – ইসলামিক ফাউন্ডেশন
আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ৪র্থ খণ্ড – ইসলামিক ফাউন্ডেশন
আরো বই ডাউনলোড করুন
সীরাত বিশ্বকোষ pdf download – Sirat Biswakosh pdf
ইসলামী বিশ্বকোষ সব খন্ড pdf – Islami Biswakosh Bangla pdf
আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf
