বিসমিল্লাহির রহমানির রহিম, মাহমুদ বিন নূর লিখিত বই নফসের বিরুদ্ধে লড়াই pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মাহমুদ বিন নূর |
| ধরণ | আত্ম-উন্নয়ন |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | রাইয়ান প্রকাশন |
| প্রকাশকাল | আগস্ট ২০২১ |
| পৃষ্ঠা | ১৪১ |
| ফাইল সাইজ | ২৮.৭ MB |
| ফাইল টাইপ |
মাঝে মাঝে একাকী নিভৃতে চোখ বুজে মনে মনে ভাবি-আমি কার দ্বারা সবচে বেশি ক্ষতিগ্রস্ত? কে আমার জীবন চলার পথে ক্ষতি সাধনের কাটা ফেলে রাখে? কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করছে? এবং কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? কেন আজ পথ খুজে পাই না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে, সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি? এবং কেন আজ আলোর মশাল -এর পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি?
নফসের বিরুদ্ধে লড়াই pdf. Nofser Biruddhe Lorai pdf
আবারো ভাবি-কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি? কেন নিজের সাথে নিজেই এই বলে ছলনা করছি-“আজ-ই ফার্স্ট, আজ-ই লাস্ট। আজকেই শেষ বার। কাল থেকে ভালো হয়ে যাব। একদম কোমর বেঁধে নামব। আর পাপ কাজে জড়াব না। আর কোনো দিন নামাজ কাজা করব না।” এই কথাগুলো বলার পর, পরক্ষণেই তা কেন ভুলে যাই? কেন বার বার পাপ কাজে জড়িয়ে পড়ি?
এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনাই খুঁজে পেলাম। বুঝে গেলাম- এসব কিছুর পিছনে নফস এবং শয়তানের-ই হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি। তাই ভাবলামনফস নিয়ে আলোচনা করা দরকার। সবাইকে এই নফসের ব্যপারে সতর্ক করা দরকার। নফস কী? নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? নফসের দ্বারা আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি-তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এ-ও জানা উচিত-আমরা কীভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব? কীভাবে নফসকে নিয়ন্ত্রণে রাখব?
যখন দেখলাম, সকল পাপের মূলে এই নফসের হাত রয়েছে। যখন ভাবলাম, নফস ঠিক তো সবকিছুই ঠিক-তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে লিখতে শুরু করলাম ‘নফসের বিরুদ্ধে লড়াই’। দুর্বল হাতে তুলে নিলাম অতি কঠিন একটি কাজ। বিভিন্ন সময় থমকে গিয়েও, আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল রেখে এগিয়ে গেছি মূল লক্ষ্যে।
নফসের বিরুদ্ধে লড়াই pdf
আরো বই ডাউনলোড করুন
সিয়াম ও ঈদ pdf – মুফতি জসিম উদ্দিন রহমানি
কিতাবুয যাকাত pdf. Kitabuz Zakat – মুফতি জসিম উদ্দিন রহমানি
যাকাতের বিধিবিধান pdf – সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট