বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই নামাজ রোজার হাকীকত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | সাইয়েদ আবুল আলা মওদুদী |
| ধরণ | নামাজ, রোজা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আধুনিক প্রকাশনী |
| প্রকাশকাল | ২০০৪ |
| পৃষ্ঠা | ৬৪ |
| ফাইল সাইজ | ২ MB |
| ফাইল টাইপ |
“ইসলামের হাকীকত’ গ্রন্থের শেষ প্রবন্ধে ‘দ্বীন’ ও ‘শরীয়াত’ এ শব্দ দু’টির প্রকৃত অর্থ এবং ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। এখানে আমি ‘ইবাদাত’ শব্দটির বিস্তারিত অর্থ আপনাদের সামনে পেশ করবো। এ শব্দটি সর্বসাধারণ মুসলমান প্রায়ই বলে থাকে ; কিন্তু এর প্রকৃত অর্থ অনেকেই জানে না। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন: “আমি জ্বিন ও মানবজাতিকে কেবল আমারই ইবাদাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি।”-সূরা আয যারিয়াত : ৫৬।
নামাজ রোজার হাকীকত pdf. Namaj Rojar Hakikot pdf
এ থেকে নিসন্দেহে বুঝা গেল যে, মানুষের জন্ম, জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য আল্লাহ তাআলার ইবাদাত এবং বন্দেগী ছাড়া আর কিছুই নয়। এখন আপনারা সহজেই বুঝতে পারেন যে, ‘ইবাদাত’ শব্দটির প্রকৃত অর্থ জেনে নেয়া আমাদের পক্ষে কতখানি জরুরী। এ শব্দটির অর্থ না জানলে যে মহান উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে তা আপনি কিছুতেই লাভ করতে পারেন না। আর যে বস্তু তার উদ্দেশ্য লাভ করতে পারে না তা ব্যর্থ ও নিষ্ফল হয়ে থাকে।
চিকিৎসক রোগীকে নিরাময় করতে না পারলে বলা হয় যে, সে চিকিৎসায় ব্যর্থ হয়েছে, কৃষক ভাল ফসল জন্মাতে না পারলে কৃষিকার্যে তার ব্যর্থতা সুস্পষ্টরূপে প্রমাণিত হয়। তেমনি আপনারা যদি আপনাদের জীবনের উদ্দেশ্য লাভ অর্থাৎ ইবাদাত করতে না পারেন তবে বলতে হবে যে, আপনাদের জীবন ব্যর্থ হয়েছে।
এজন্যই আমি আশা করি আপনারা এ ‘ইবাদাত’ শব্দটির প্রকৃত অর্থ ও তাৎপর্য জানার জন্য বিশেষ মনোযোগী হবেন এবং তা আপনাদের হৃদয়-মগযে বদ্ধমূল করে নিবেন। কারণ মানব জীবনের সাফল্য ও ব্যর্থতা এরই ওপর একান্তভাবে নির্ভর করে। ইবাদাত শব্দটি আরবী ‘আবদ’ হতে উদ্ভূত হয়েছে। ‘আবদ’ অর্থ দাস ও গোলাম। অতএব ‘ইবাদাত’ শব্দের অর্থ হবে বন্দেগী ও গোলামী করা।
নামাজ রোজার হাকীকত pdf
আরো বই ডাউনলোড করুন
রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন
রমযান মাসের ৩০ আসর pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন
হজ্জের হাকীকত pdf. Hajjer Hakikot pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী
রমজানের তিরিশ শিক্ষা pdf – এ এন এম সিরাজুল ইসলাম
রামাদ্বান প্ল্যানার pdf – Ramadan Planner pdf – শায়খ আহমাদুল্লাহ