শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf – ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া লিখিত বই শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

লেখক ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ধরন বিষয়ভিত্তিক তাফসীর
ভাষা বাংলা
প্রকাশক ইসলাম হাউজ
প্রকাশকাল *
পৃষ্ঠা ১০
ফাইল সাইজ ০.৭ MB
ফাইল টাইপ PDF

শব ফারসি শব্দ। অর্থ রাত বা রজনী। বরাত শব্দটিও মূলে ফারসি। অর্থ ভাগ্য। দু’শব্দের একত্রে অর্থ হবে, ভাগ্য- রজনী। বরাত শব্দটি আরবী ভেবে অনেকেই ভুল করে থাকেন। কারণ বরাত বলতে আরবী ভাষায় কোনো শব্দ নেই। যদি বরাত শব্দটি আরবী বারাআত শব্দের অপভ্রংশ ধরা হয় তবে তার অর্থ হবে – সম্পর্কচ্ছেদ বা বিমুক্তিকরণ।

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf – ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

কিন্তু কয়েকটি কারণে এ অর্থটি এখানে অগ্রাহ্য, মেনে নেয়া যায় না- ১. আগের শব্দটি ফারসী হওয়ায় বরাত শব্দটিও ফারসী হবে, এটাই স্বাভাবিক। ২. শাবানের মধ্যরজনীকে আরবী ভাষার দীর্ঘ পরম্পরায় কেউই বারাআতের রাত্রি হিসাবে আখ্যা দেন নি। ৩. রমযান মাসের লাইলাতুল কাদরকে কেউ-কেউ লাইলাতুল বারা’আত হিসেবে নামকরণ করেছেন, শাবানের মধ্যরজনীকে নয়। আরবী ভাষায় এ রাতটিকে লাইলাতুন নিছফি মিন শাবান- শাবান মাসের মধ্য রজনী – হিসেবে অভিহিত করা হয়।

“এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে তাঁকে খুঁজতে বের হলাম, আমি তাকে বাকী গোরস্তানে পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি মনে কর, আল্লাহ ও তাঁর রাসূল তোমার উপর যুলুম করবেন? আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “মহান আল্লাহ তা’আলা শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশী লোকদের ক্ষমা করেন”।

হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদে বর্ণনা করেন (৬/২৩৮), তিরমিযী তার সুনানে (২/১২১, ১২২) বর্ণনা করে বলেন, , ইমাম বুখারীকে এ হাদীসটিকে দুর্বল বলতে শুনেছি। অনুরূপভাবে হাদীসটি ইমাম ইবন মাজাহ তার সুনানে (১/৪৪৪, হাদীস নং ১৩৮৯) বর্ণনা করেছেন। হাদীসটির সনদ দুর্বল বলে সমস্ত মুহাদ্দিসগণ একমত।

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf

আরো বই ডাউনলোড করুন

ফেরা pdf – Fera pdf – সিহিন্তা শরীফা

কিতাবুত তাওহীদ pdf. Kitabut Tauhid Bangla pdf

রাহে বেলায়াত pdf. Rahe Belayet pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ pdf – আরিফ আজাদ

ইহুদি জাতির ইতিহাস pdf – Ihudi Jatir Itihas – আব্দুল্লাহ ইবনে মাহমুদ