গুনাহ মাফের উপায় pdf – শাহাদাৎ হুসাইন খান ফয়সাল

বিসমিল্লাহির রহমানির রহিম, শাহাদাৎ হুসাইন খান ফয়সাল লিখিত বই গুনাহ মাফের উপায় pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

গুনাহ মাফের উপায় pdf - শাহাদাৎ হুসাইন খান ফয়সাল

লেখক শাহাদাৎ হুসাইন খান ফয়সাল
ধরণ আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবাতুশ শাহাদাহ
প্রকাশকাল ২০১৮
পৃষ্ঠা ২৫৮
ফাইল সাইজ ৬ MB
ফাইল টাইপ PDF

আলহামদুলিল্লাহ। তরুণ গবেষক ও উদীয়মান ‘আলিম শাইখ শাহাদাৎ হুসাইন খান ফয়সাল প্রণীত “কুরআন-হাদীসের আলোকে গুনাহ মাফের উপায়” শীর্ষক বইটি মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রথম প্রকাশের সবগুলো কপি শেষ হয়ে যাওয়ায় ও পাঠকের চাহিদার কথা বিবেচনা করে পুনর্মুদ্রণ করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু লেখক অনুভব করলেন যে, বইটি বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার জন্য এবং বানানঘটিত কিছু ভুল সংশোধনের জন্য পরিমার্জন জরুরি। তাই তিনি বইটির বিষয়বস্তুর আলোকে কুরআন ও হাদীস চষে আরও কিছু গুনাহ মাফের উপায় খুঁজে বের করেছেন, যা এই সংস্করণে সংযোজিত হয়েছে।

গুনাহ মাফের উপায় pdf – শাহাদাৎ হুসাইন খান ফয়সাল

প্রথমবারের মতো এবারও প্রথম ও পরিমার্জিত সংস্করণ সম্পাদনা করে দিয়েছেন খ্যাতিমান ‘আলিম ও শিক্ষাবিদ ড. মুহাম্মাদ মোছলেহ্ উদ্দিন। তার শক্তহাতের সম্পাদনা বইটির মান ও গ্রহণযোগ্যতা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। আল্লাহ তা’আলা মুহতারাম লেখক ও সম্পাদককে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। বইটির পরিমার্জিত সংস্করণের সাথে জড়িত সকল পর্যায়ের ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই কর্মটি। আল্লাহ তা’আলা তাদেরকেও জাযায়ে খায়র দান করুন।

পাঠকদের তীব্র আকাঙ্ক্ষা ও চাহিদার চাপে দ্রুত প্রকাশ করার তাগিদে তাড়াহুড়ার কারণে এবং কলেবর প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এই সংস্করণেও কিছু ভুলত্রুটি থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়। সচেতন পাঠকমহল যদি প্রথমবারের মত এবারও তাদের গোচরিভূত ভুলগুলো লেখক বা প্রকাশককে অবহিত করেন তাহলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে নেয়া হবে, ইনশা- আল্লা-হ।

পরিশেষে আল্লাহ তা’ আলার কাছে একাগ্রচিত্তে দু’আ করছি, তিনি যেন সকল ভুল-ত্রুটি ক্ষমা করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং পরকালে আমাদের সকলের নাজাতের ওয়াসীলা হিসেবে গ্রহণ করেন, আ-মীন।

গুনাহ মাফের উপায় pdf

আরো বই ডাউনলোড করুন

হাদিসের প্রামাণিকতা pdf – সানাউল্লাহ নজির আহমদ

হাদীসের-পরিভাষা pdf – ড. মাহমুদ আত তাহহান

হাদীসের পরিচয় pdf – জিলহজ আলী

হাদীসের নামে জালিয়াতি pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf – মাওলানা নূর মোহাম্মদ আজমী