ইসলামের সৌন্দর্য pdf – আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি

বিসমিল্লাহির রহমানির রহিম; আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি লিখিত বই ইসলামের সৌন্দর্য pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামের সৌন্দর্য pdf

লেখক আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি
ধরণ ইসলাম
ভাষা বাংলা
প্রকাশক *
প্রকাশকাল ২০১৬
পৃষ্ঠা ৪৯
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

ইসলাম সকল দিক দিয়ে পরিপূর্ণ এক মহান জীবনাদর্শের নাম। মানব জীবনের এমন কোন দিক বা বিভাগ নেই যে ব্যাপারে ইসলামের সঠিক দিক নির্দেশনা নেই। এই নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করলে মানব জাতি উন্নতি ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করবে তাতে কোন সন্দেহ নেই। কেননা, ইসলাম এসেছে সর্বময় প্রজ্ঞার অধিকারী মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে।

ইসলামের সৌন্দর্য pdf – আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি

আর তাঁর প্রেরিত দূত সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বাস্তব জীবনে প্রয়োগ করে অনাগত বিশ্বের কাছে উদাহরণ হিসেবে রেখে গেছেন। সর্বোপরি ইসলাম এমন এক উন্নত সংস্কৃতি ও সভ্যতার উন্মেষ ঘটিয়েছে যার কাছে সমগ্র মানবজাতি চির ঋণী হয়ে থাকবে। সুতরাং এই বিস্ময়কর মহানাদর্শ ও সভ্যতার মূল রহস্য, বৈশিষ্ট্য ও সৌন্দর্য সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করা চিন্তাশীল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই চিন্তার দিগন্তকে প্রসারিত করার জন্য এগিয়ে এসেছেন সউদী আরবের এক বিস্ময়কর প্রতিভা জ্ঞান তাপস আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নাসের সাদী রহ.। তিনি তাঁর পুস্তিকাটিতে এ বিষয়টি অতি সংক্ষেপে চমৎকার ভাষায় উপস্থাপন করেছেন। বইটি হাতে পাওয়ার পর বাংলা ভাষায় অনুবাদ করার ইচ্ছা জাগ্রত হয় এবং আল হামদুলিল্লাহ তা সম্পন্ন করি।

পুস্তিকাটির বাংলা নাম দেয়া হয় ইসলামের সৌন্দর্য। এ অধমের জানা মতে বাংলা ভাষায় এ বিষয়ে এটি প্রথম বই। অত্র পুস্তিকাটি এক দিকে যেমন শিক্ষিত, সচেতন, সংস্কৃতিবান ও গবেষক মুসলিমদের গবেষণার খোরাক যোগাবে অন্য দিকে অমুসলিমদের নিকট ইসলামের প্রকৃত রূপ ও সৌন্দর্যময় দিকগুলো ফুটিয়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

ইসলামের সৌন্দর্য pdf

আরো বই ডাউনলোড করুন

হারাম ও কবিরা গুনাহ pdf – মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ

মুমিনের গুণাবলী pdf – মাওলানা আবুল হোসাইন

চার ইমামের আকিদা pdf – ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস

কাদিয়ানী মতবাদ pdf – ইহসান ইলাহী জহির

কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf – মাওলানা মনযুর নোমানী