ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমান pdf – মুহাম্মদ ইবনে ইবরাহীম আল হামাদ

বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মদ ইবনে ইবরাহীম আল হামাদ লিখিত বই ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমান pdf

লেখক মুহাম্মদ ইবনে ইবরাহীম আল হামাদ
ধরণ ঈমান
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবাতুস সুন্নাহ
প্রকাশকাল ২০২১
পৃষ্ঠা ১৯২
ফাইল সাইজ ৩ MB
ফাইল টাইপ PDF

দীন ইসলামের মধ্যে বা ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমানের রয়েছে সুউচ্চ মর্যাদা ও বিরাট গুরুত্ব। এটি তাওহীদের কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে বান্দার তাওহীদ সুশৃঙ্খল ও সুদৃঢ় হয়। ইসলামী শরী’আতের হুকুম-আহকাম বা বিধিবিধান আসা শুরু হয়েছে তাক্বদীরের প্রতি ঈমান দিয়ে এবং সমাপ্তিও হয়েছে এর মাধ্যমেই। ঈমানের রুকনসমূহের মধ্যে তাক্বদীরের প্রতি ঈমান অন্যতম। এর প্রতি ঈমান বান্দার ইবাদতের মূলভিত্তি।

সবকিছুর তাক্বদীর নির্ধারণ করা আল্লাহর কুদরত বা ক্ষমতার মধ্যে গণ্য। মুমিনগণ আল্লাহর কুদরত ও ক্ষমতায় বিশ্বাস করেন। যারা এটিকে অস্বীকার করে তারা আল্লাহ তা’আলার ক্ষমতাকেই অস্বীকার করে। কুরআন ও হাদীছে বার বার তাক্বদীরের কথা উল্লেখ করা হয়েছে বলেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলায় পরিণত হয়েছে। শরী’আতের দলীলসমূহ তাক্বদীরের যথাযথ বর্ণনা দিয়েছে এবং এর প্রতি ঈমান আনয়নকে আবশ্যক করেছে।

আক্কীদাহ বিষয়ে লিখিত কিতাবগুলো তাক্বদীরের মাসআলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে, এ বিষয়ে বিশদ আলোচনা করেছে, এ ব্যাপারে সন্দেহগুলো দূর করেছে এবং এ বিষয়ে বিরোধীদের প্রতিবাদ করেছে ও তাদের উপযুক্ত জবাব দিয়েছে। তাক্বদীরের প্রতি ঈমান আনয়নের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মানুষ বিরাট সুফল অর্জন করে। তাই এ মাসআলাটির খুব গুরুত্ব ও বিরাট মর্যাদা রয়েছে। ব্যক্তি ও সমাজের উপর তাক্বদীরের প্রতি ঈমানের বিরাট প্রভাব রয়েছে।

ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমান pdf

আরো বই ডাউনলোড করুন

যদি জীবন গড়তে চান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

ইসলাম ও বিজ্ঞান pdf – গোলাম আযম

ইসলামী মনোবিজ্ঞান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য pdf – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর

নট ফর সেল pdf – Not for sale pdf – রেহনুমা বিনতে আনিস