এহইয়াউস সুনান pdf download. Ehyaus Sunan pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত বই এহইয়াউস সুনান বা সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

এহইয়াউস সুনান pdf

লেখকড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
ধরণসুন্নাত ও বিদআত
ভাষাবাংলা
প্রকাশকআস সুন্নাহ পাবলিকেশন
প্রকাশকাল২০০৭
পৃষ্ঠা২৫৫
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

প্রশংসা মহান আল্লাহর ও তাঁর মহান রাসূলের উপর দরুদ ও সালাম। সুন্নাতের পরিচয়, গুরুত্ব, প্রকার, উৎস, খেলাফে সুন্নাত কর্মের পর্যায়, বিদ’আতের পরিচয়, প্রকার, সুন্নাত থেকে বিদ’আতে উত্তরণের কারণাদি এবং শুধু, নামায, যিকির, কুলখানী ইত্যাদি থেকে শুরু করে হরতাল-ধর্মঘটসহ মুসলিম জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ -এর কর্ম ও বর্জনের সুন্নাত জানার প্রচেষ্টা এ গ্রন্থটি। সুন্নাতের আলোচনা করতে যেয়ে স্বভাবতই সমাজে প্রচলিত অগণিত ধর্মীয় বিশ্বাস, কর্ম, রীতি ও আচার অনুষ্ঠানের সুন্নাত বহির্ভুত বিষয়গুলি আলোচনা করতে হয়েছে।

এহইয়াউস সুনান pdf download. Ehyaus Sunan pdf

২০০২ সালে বইটি প্রথম প্রকাশ করার সময় ধারণা করেছিলাম যে, সমাজের আলেম-উলামা ও ধার্মিক মানুষেরা হয়ত বইটি গ্রহণ করবেন না এবং যুগ যুগ ধরে আচরিত ও প্রচারিত কর্মকাণ্ড পরিত্যাগ করাও তাঁদের জন্য কঠিন হবে। শুধুমাত্র সুন্নাতে নববীকে জানিয়ে দেওয়ার আবেগ নিয়েই বইটি লিখেছিলাম। কিন্তু গত পাঁচ বৎসরের অভিজ্ঞতা সে ধারণা পাল্টে দিয়েছে। এহইয়াউস সুনান pdf

বড় কলেবরের কষ্ট-পাঠ্য এ বইটি পড়তে পাঠকদের বিপুল সাড়া থেকে আমরা বুঝতে পেরেছি যে, সমাজের অগণিত ধার্মিক মানুষ কুরআন ও হাদীসের আলোকে ইসলামের সঠিক শিক্ষা লাভ করতে এবং সে অনুযায়ী জীবনকে পরিবর্তিত ও পরিচালিত করতে আগ্রহী। সমাজের শত প্রচলন এমনকি নিজের দীর্ঘদিনের আচরিত রীতি, অভ্যাস বা কর্মও সুন্নাতের অনুসরণের জন্য অকাতরে পরিত্যাগ করতে পারেন এমন মানুষ সমাজে অগণিত।

জায়েয না-জায়েমের অন্তহীন বিতর্ক, যুক্তির ঘোরপ্যাচ বা অগণিত সম্ভাবনার কথা তাঁরা শুনতে চান না। পরবর্তী যুগের অগণিত বুজুর্গ কে কিভাবে কি করেছেন তা নিয়েও তাঁরা বিতর্কে যেতে চান না। তাঁরা জানতে চান রাসূলুল্লাহ (স) এবং তাঁর মহান সাহাবীগণের সুন্নাত। তাঁরা জানতে চান রাসূলুল্লাহ এ দ্বীনের কোন্ কাজটি কিভাবে পালন করেছেন এবং যথাসাধ্য তাঁর হুবহু অনুকরণ অনুসরণ তাঁরা করতে চান।

এহইয়াউস সুনান pdf download. Ehyaus Sunan pdf

বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া কথা, গল্প, কাহিনী, জাল হাদীস বা দুৰ্বল ও অনির্ভরযোগ্য হাদীসের উপর তাঁরা নির্ভর করতে চান না। তাঁরা সহীহ ও গ্রহণযোগ্য হাদীসের আলোকে রাসূলুল্লাহ -এর সুন্নাত জানতে চান। কিন্তু কুরআন ও হাদীসের বিশাল ভাণ্ডার থেকে সঠিক তথ্য সংগ্রহ করা তাঁদের পক্ষে সম্ভব হয় না। কেউ সেগুলি সংগ্রহ করে তাঁদের সামনে উপস্থাপন করলে তাঁর আনন্দিত হন এবং সাদরে গ্রহণ করেন। এহইয়াউস সুনান pdf

এ বইটির নামকরণ, প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে আমাদের প্রেরণার অন্যতম উৎস ছিলেন ফুরফুরার পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দীকী (রাহ)। জীবনের সবকিছুর উর্ধ্বে সুন্নাতে নববীকে ভালবেসেছেন তিনি এবং আমাদেরকেও এভাবে সুন্নাতকে ভালবাসতে ও গ্রহণ করতে প্রেরণা দিয়েছেন। তাঁর মহান রাব্বের ডাকে সাড়া দিয়ে গত বছর তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন।

মহান আল্লাহর দরবারে দু’আ করি, সুন্নাতে নববীর পুনরুজ্জীবন ও প্রতিষ্ঠায় তাঁর অক্লান্ত প্রচেষ্টা তিনি দয়া করে কবুল করে নেন, তাঁকে সর্বোত্তম পুরস্কার দান করেন এবং তাঁর সন্তানগণসহ আমাদের সকলকে সুন্নাতের উপর অবিচল থাকার তাওফীক দান করেন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন। ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।

এহইয়াউস সুনান pdf

আরো বই ডাউনলোড করুন

আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত pdf download

বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস pdf

দারসে হাদীস হামিদা পারভিন pdf

দারসুল কুরআন pdf. Darsul Quran Bangla pdf

সীরাতে মুস্তফা pdf download. Siratul Mustafa Bangla pdf