কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf – মাওলানা মনযুর নোমানী

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা মনযুর নোমানী লিখিত বই কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf

লেখক মাওলানা মনযুর নোমানী
ধরণ আদর্শ ও মতবাদ
ভাষা বাংলা
প্রকাশক উমেদ প্রকাশ
প্রকাশকাল ২০২২
পৃষ্ঠা ৫৭
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

১৯৫৩ সালের জানুয়ারি মাসে কানপুরে এক মজলিসে কাদিয়ানীদের ব্যাপারে অধমের আলোচনা করার সুযোগ হয়। যেখানে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পরিচয় এবং কাদিয়ানীদের প্রতারণা বোঝার সহজ কিছু পন্থা বলেছিলাম, যাতে সাধারণ লোকও তাদের প্রতারণা সহজেই বুঝতে পারে। পরে যখন এই বক্তব্যগুলো মাসিক আল-ফুরকানে ছাপা হয় তখন এটাকে স্বতন্ত্র কিতাব আকারে প্রকাশ করার জন্য প্রচুর চিঠিপত্র আসতে থাকে।

কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf – মাওলানা মনযুর নোমানী

মুম্বাইয়ের একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকেও এর জোর আবদার জানানো হয় এবং তাদের সেক্রেটারি সাহেবও বারবার চিঠি পাঠাতে থাকেন। আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন। মূলত তাদের এমন ধারাবাহিক আবদারের কারণেই এ কাজে অগ্রসর হই; অন্যথায় এর কোনো ইচ্ছা ছিল না।

অবশেষে এটি কিতাব আকারে প্রকাশ পাচ্ছে। আল্লাহ তাআলা এর দ্বারা তাঁর বান্দাদের উপকৃত হওয়ার তাওফীক দান করুন। কিতাবটি পড়ার সময় পাঠকদের একটি বিষয় লক্ষ রাখা চাই, এটি মূলত মাসিক আল-ফুরকানে প্রকাশিত একটি প্রবন্ধ—এটাকেই এখন হুবহু মলাটবদ্ধ করে আপনাদের সামনে পেশ করা হয়েছে।

এই কিতাবের কোথাও কোথাও পাঠক কাদিয়ানীদের ব্যাপারে বেশ কঠোর কিছু মন্তব্য দেখতে পাবেন, যা তাদের কাছে অনুচিত ও বাড়াবাড়ি বলে মনে হতে পারে। কিন্তু অধম এই ব্যাপারে কোনো কারণ দর্শানোর প্রয়োজন বোধ করছি না। কারণ, যে ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীদের চরম ভ্রান্তি ও ধোঁকাবাজির ব্যাপারে আমার মতো জানতে পারবে, সেও তাদের ব্যাপারে এমন কঠোরতা প্রকাশ করতে বাধ্য হবে।

কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf

আরো বই ডাউনলোড করুন

কথা সত্য মতলব খারাপ pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

যদি জীবন গড়তে চান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

ইসলাম ও বিজ্ঞান pdf – গোলাম আযম

ইসলামী মনোবিজ্ঞান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য pdf – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর