বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসুফ আল কারযাভী লিখিত বই ইসলামের যাকাত বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ইউসুফ আল কারযাভী |
| ধরণ | যাকাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | খায়রুন প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১৩, ২০০৭ |
| পৃষ্ঠা | ৪৬৬, ৬৬৪ |
| ফাইল সাইজ | ১২, ১৮ MB |
| ফাইল টাইপ |
‘যাকাত’ দ্বীন-ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু এ বিষয়ে আধুনিক সমাজ ও অর্থনীতির দৃষ্টিতে বিস্তারিত আলোচনা সম্বলিত কোন গ্রন্থ উপমহাদেশের কোন ভাষায় ছিল না। তাই এ বিষয়ে একখানি গ্রন্থ রচনার প্রয়োজনীয়তা আমি অনুভব করছিলাম বহুদিন থেকে।
ইসলামের যাকাত বিধান pdf – ইউসুফ আল কারযাভী
তবে এ যুগের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সুপণ্ডিত এবং কাতারের অধিবাসী আল্লামা ইউসুফ আল-কারযাভী লিখিত ‘ফিক্হুয যাকাত’ নামক আরবী গ্রন্থটির নাম শুনে আসছিলাম ১৯৬৯ সন থেকেই। কিন্তু দুই খণ্ডে বিভক্ত এই বিরাট গ্রন্থখানি পড়ার কোন সুযোগ তখন আমি পাই নি।
এর দশ বছর পর ১৯৭৯ সনের রমযান মাসে এই গ্রন্থখানি আমি সর্বপ্রথম দেখতে পাই এবং তখনই আমি এর অনুবাদের দায়িত্ব গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আল্লামা ইউসুফ আল-কারযাভীর এ এক অমর ও অতুলনীয় সৃষ্টি। আমার জানামতে আরবী . ভাষায়ও এর সমতুল্য আর কোন গ্রন্থ নেই।
বস্তুত ইসলামী জ্ঞান ও আদর্শের ক্ষেত্রে যাকাত যেমন মহান আল্লাহর একটি বিশেষ অবদান, দুনিয়ার বঞ্চিত মানবতার দারিদ্র্য মুক্তির জন্য যাকাতও এক অনন্য ও অনবদ্য ব্যবস্থা। এ বিষয়ে ব্যাপক ও বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণে এই গ্রন্থখানি এক মহামূল্য সম্পদ। এই গ্রন্থখানি রচনা করে আল্লামা কারযাভী দ্বীন-ইসলামের এক অতুলনীয় খেদমত আঞ্জাম দিয়েছেন এবং সেই সঙ্গে গোটা মুসলিম জাহানেরও মহাকল্যাণ সাধন করেছেন।
আমি আশা করি, এই গ্রন্থখানি আদ্যস্ত পাঠ করে পাঠকবৃন্দ যাকাতের গুরুত্ব ও মানবতার কল্যাণে এর বিরাট ভূমিকার কথা সবিস্তারে জানতে পারবেন। এই বিরাট গ্রন্থের পূর্ণাঙ্গ অনুবাদ সম্পূর্ণ করে বাংলা ভাষাভাষী জনগণের সম্মুখে পেশ করতে পারা আমার জন্যে একটি পরম সৌভাগ্যের ব্যাপার এবং এজন্য আমি মহান আল্লাহ্র দরবারে নিবেদন করছি অশেষ শুকরিয়া।
ইসলামের যাকাত বিধান ১ম খন্ড pdf
ইসলামের যাকাত বিধান ২য় খন্ড pdf
আরো বই ডাউনলোড করুন
রমজানের ফজিলত গুনাহ মাফের মাস pdf – মুহাম্মদ ইকবাল কিলানী
মাহে রমজান তাকওয়ার মিনার pdf – ওয়ার্ল্ড এসেম্বলী অফ মুসলিম ইউথ
আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান pdf. Allahumma Ballighna Ramadan pdf
কিয়ামুল লাইল pdf. Qiyamul Lail pdf – শাইখ আহমদ মুসা জিবরীল
তারাবীহর সালাতে কুরআনের বার্তা pdf. Tarabir salate quraner barta