শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf – আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান লিখিত বই শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf

লেখক আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
ধরণ শবে বরাত
ভাষা বাংলা
প্রকাশক ইসলাম হাউজ
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ৫৩
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ তা’আলার জন্য, যিনি পরিপূর্ণ দ্বীন হিসাবে আমাদেরকে ইসলাম দান করেছেন, যে দ্বীনে মানুষের পক্ষ থেকে কোন সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হয় না। সালাত ও সালাম তাঁরই রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আল্লাহর দ্বীনের রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন, কোথাও কোন কার্পণ্য করেননি।

শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf – আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

দ্বীন হিসাবে যা কিছু এসেছে তিনি তা উম্মতের কাছে পৌছে দিয়েছেন ও নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন। তার সাহাবায়ে কিরামের প্রতি আল্লাহর রাহমাত বর্ষিত হোক, যারা ছিলেন উম্মতে মুহাম্মাদীর আদর্শ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে সকলের চেয়ে অগ্রগামী। শবে বরাতের মত একটি বিষয় নিয়ে কিছু লেখার কি প্রয়োজন ছিল? আমি এর কৈফিয়ত স্বরূপ কিছু কথা না বলে পারছিনা।

গত ৪/১২/১৯৯৮ ইংরেজী তারিখে আমি গাজীপুরের একটি মাসজিদে জুমু’আর খুতবাহ ও আলোচনায় শবে বরাত সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আলোচনা শেষে উপস্থিত মুসল্লীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে বলেছেন : “শবে বরাত সম্পর্কে এমন স্পষ্ট কথা আগে কোথাও শুনিনি।” আবার অনেকে “যতসব নুতন নুতন মাসালা” আখ্যায়িত করে আমার আলোচনাকে প্রত্যাখ্যান করলেন। সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন, লেখক ও গবেষক আবুল বাশার মুহাম্মাদ ইকবাল (রহঃ)।

তিনি আমাকে বললেনঃ আপনার এ বক্তব্যটি একটি প্রবন্ধ আকারে লিখে ফেলুন। তিনি আমাকে বার বার অনুরোধ করছিলেন, আর আমি লিখব লিখব বলে ওয়াদা করে যাচ্ছিলাম। কিন্তু এর পরের বছর যখন ১৫ শাবান এলো তখন তিনি আবারো বললেন : “আপনাকে এ বিষয়ে লেখার জন্য বলেছিলাম, আপনি কিন্তু এখনো লিখেননি। আগামী দশ দিনের মধ্যে লেখা জমা দিবেন। আমরা আমাদের মাসিক পত্রিকার শাবান সংখ্যায় আপনার শবে বরাত সম্পর্কিত লেখাটি প্রকাশ করতে চাই।”

শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf

আরো বই ডাউনলোড করুন

রমযান মাসের ৩০ আসর pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

হজ্জের হাকীকত pdf. Hajjer Hakikot pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

রমজানের তিরিশ শিক্ষা pdf – এ এন এম সিরাজুল ইসলাম

রামাদ্বান প্ল্যানার pdf – Ramadan Planner pdf – শায়খ আহমাদুল্লাহ

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম