ইসলামী মনোবিজ্ঞান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন লিখিত বই ইসলামী মনোবিজ্ঞান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামী মনোবিজ্ঞান pdf

লেখক মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন
ধরণ ইসলাম ও বিজ্ঞান
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবাতুল আবরার
প্রকাশকাল ২০২১
পৃষ্ঠা ২৮৬
ফাইল সাইজ ৯ MB
ফাইল টাইপ PDF

কুরআন-হাদীছের জ্ঞান আল্লাহ পাকের অসীম সত্তার অসীম উৎস থেকে উৎসারিত। এই জ্ঞানের গভীরতা ও বিস্তৃতি সীমাবদ্ধতা মুক্ত। কুরআন-হাদীছের জ্ঞান নিয়ে তাই যতই চর্চা ও গবেষণা হয়েছে এবং হচ্ছে ততই এর গভীরতা ও বিস্তৃতি, ততই এর ব্যাপ্তি ও বিকাশ পরিস্ফুটিত হয়েছে এবং হয়ে চলেছে। এই জ্ঞানের বিস্ময় শেষ হবে না কোন দিন! অতীতে কুরআন-হাদীছের ইলম (জ্ঞান) থেকে গবেষণা করে জ্ঞান-বিজ্ঞানের বহু শাখা-প্রশাখা উদ্ভাবন করা হয়েছে।

ইসলামী মনোবিজ্ঞান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

বিশিষ্ট মুহাদ্দিছ, গবেষক আলেম হাফেজ মাওলানা মুহা. হেমায়েত উদ্দীন সাহেব আমার অত্যন্ত সুহৃদ ও আস্থাভাজন ব্যক্তিত্ব। তিনি কুরআন হাদীছ থেকে গবেষণা করে ইসলামী মনোবিজ্ঞান-কে শাস্ত্র আকারে রূপ দেয়ার যে প্রচেষ্টা গ্রহণ করেছেন তাতে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের শাখা সমূহের তালিকায় আর একটি অনন্য সংযোজন হয়েছে বলে মনে করি।

আমি তার রচিত “ইসলামী মনোবিজ্ঞান” শীর্ষক গবেষণালব্ধ পাণ্ডুলিপিখানা আদ্যোপান্ত পাঠ করেছি। তিনি কুরআন-হাদীছের আলোকে আকাবির আসলাফ ও পূর্বসূরী উলামা ও ছুফিয়ায়ে কেরামের উপস্থাপিত বিভিন্ন কিতাব-পত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা মনস্তাত্বিক তত্ত্ব, তথ্য ও ব্যাখ্যা সমূহকে সুসংবদ্ধ করে সে গুলোকেই মূলতঃ উপাত্ত ও উপাদান হিসেবে ব্যবহার করে ইসলামী মনোবিজ্ঞানকে শাস্ত্র আকারে বিন্যস্ত করেছেন।

এবং অত্যন্ত বিজ্ঞতার সাথে প্রত্যেকটা উদ্ভবন এবং উপস্থাপিত উপাত্ত ও উপাদান সমূহকে কুরআন-হাদীছের বিশুদ্ধ দলীল প্রমাণ দ্বারা সু-প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন এবং তার উদ্ভাবনী শক্তিকে আরও বৃদ্ধি করে দেন। পূর্বে তিনি “আহকামে যিন্দেগী” নামক যে গ্রন্থখানা রচনা করেছিলেন তার ন্যায় “ইসলামী মনোবিজ্ঞান” গ্রন্থখানিও ব্যাপক মকবূলিয়্যাত অর্জন করুক- এই কামনা করি।

ইসলামী মনোবিজ্ঞান pdf

আরো বই ডাউনলোড করুন

ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

গুজরাট ফাইলস pdf – Gujarat files pdf – রানা আইয়ুব

সেকুলারিজম pdf – Secularism pdf – অধ্যাপক ফজলুর রহমান

সংবিৎ pdf – জাকারিয়া মাসুদ

ইসলাম কি ও কেন pdf – মাওলানা মনযুর নোমানী