প্রোডাক্টিভ মুসলিম pdf – Productive Muslim Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; মোহাম্মদ ফারিস লিখিত বই প্রোডাক্টিভ মুসলিম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

প্রোডাক্টিভ মুসলিম pdf - Productive Muslim Bangla pdf

লেখক মোহাম্মদ ফারিস
ধরন আত্ম-উন্নয়ন
ভাষা বাংলা
প্রকাশক গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রকাশকাল ২০২০
পৃষ্ঠা ২৪৮
ফাইল সাইজ ৩৪ MB
ফাইল টাইপ PDF

The Productive Muslim বইটার সন্ধান পাই ২০১৭ সালে। অনলাইন ঘেঁটে অস্থির! কোথাও বইটির কোনো পিডিএফ কপি পাচ্ছি না। রকমারি ডটকম-এর চেয়ারম্যান সোহাগ ভাইয়ের সঙ্গে বাসায় ফিরছিলাম। বইটা খুঁজে পাচ্ছি না জানালে সোহাগ ভাই বললেন-‘অসাধারণ একটা বই। আমি তো অনেক দিন ধরেই বইটা পড়ছি। আমার কাছে কিন্ডেল ভার্সন আছে। আপনি চাইলে এখনই নিতে পারেন। মেইল করে দিই?’

প্রোডাক্টিভ মুসলিম pdf – Productive Muslim Bangla pdf

বই নিয়ে সোহাগ ভাইয়ের এমন উদারতার পুরোনো সাক্ষী আমি। কিন্তু এবার ডিজিটাল ভার্সন নিলাম না। কারণ, বইটা ছুঁয়ে দেখতে খুব ইচ্ছা করছিল। সোহাগ ভাই পরামর্শ দিলেন রকমারিতে অর্ডার করেন, আশা করি ২০/২৫ দিনের মধ্যেই পেয়ে যাবেন, ইনশাআল্লাহ! সত্যি বলতে কী, বইটা হাতে পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারিনি।

আমার জীবনের এক ক্রান্তিকালে বাংলাদেশে দ্য প্রোডাক্টিভ মুসলিম বইটির জন্ম। সদ্য প্রসূত সন্তানকে যথাযোগ্য একজন অভিভাবকের হাতে তুলে দিয়ে আমি পৃথিবী ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ভীষণ অসুস্থ ছিলাম। ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিলাম। ভেবেছিলাম আর ফেরা হবে না। কিন্তু মালিকের ইচ্ছা, আবার ফেরালেন। ফিরে এসে দেখি, আমার সামনে দাঁড়িয়ে হাসছে নাদুস-নুদুস একটি প্রোডাক্টিভ মুসলিম। ভালোবাসার আন্তরিকতায় বুকে জড়িয়ে ধরলাম সেই অভিভাবক-প্রকাশককে। আর যাই হোক একটি কথা সত্য প্রমাণিত-নূর মোহাম্মাদ ভাই ভালো বই চেনেন এবং তিনি বইয়ের ভালো অভিভাবকও।

প্রোডাক্টিভ মুসলিম ইংরেজি ভাষায় পড়া আমার প্রথম বই এবং ইংরেজি থেকে অনুবাদ করা প্রথম বইও। কাঁচা হাতের অনুবাদকে বই আকারে প্রকাশযোগ্য করে তোলার নেপথ্যে অবর্ণনীয় ভূমিকা রেখেছেন ‘গার্ডিয়ান পাবলিকেশন্স’ টিম। তাদের সবার প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বইটিতে আরও একজন দ্বীনি ভাই অনুবাদকের ভূমিকা পালন করেছেন। ভাইটিকে আমি কখনো দেখিনি; তবে আমার বিশ্বাস- তিনি আমার চেয়ে অনেক ভালো ও দক্ষ অনুবাদক। হামিদ সিরাজী ভাইয়ের নামের পাশের আমার নামটাও যেন দরবারে এলাহিতে কবুল হয়, সেই দুআই করছি।

প্রোডাক্টিভ মুসলিম pdf

আরো বই ডাউনলোড করুন

ফয়জুল কালাম pdf download. Foyjul Kalam pdf

কিতাবুল ফিতান pdf – Kitabul Fitan Bangla pdf

কাসাসুল আম্বিয়া pdf. Qasas ul Anbiya Bangla pdf – ইবনে কাসীর

বেলা ফুরাবার আগে pdf – Bela Furabar Age pdf

মৃত্যু যবনিকার ওপারে pdf. Mrittu jobonikar opare – আব্বাস আলী খান