আরব জাতির ইতিহাস pdf – Arab Jatir Itihas pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, ফিলিপ কে. হিট্টি লিখিত ইতিহাস গ্রন্থ আরব জাতির ইতিহাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আরব জাতির ইতিহাস pdf

লেখক ফিলিপ কে. হিট্টি
ধরণ ইতিহাস
ভাষা বাংলা
প্রকাশক জ্ঞান বিতরণী
প্রকাশকাল ২০১৭
পৃষ্ঠা ১৯০
ফাইল সাইজ ৭ MB
ফাইল টাইপ PDF

এ বইয়ে সংক্ষিপ্ত পরিসরে আরবী ভাষা-ভাষী মানুষদের কাহিনী ও তাদের মহান সংস্কৃতির গৌরবময় অবদানের বিবরণ দেয়া হয়েছে। আরবদের বিচিত্র জীবনালেখ্য ও তাদের বিস্ময়কর সাংস্কৃতিক উত্তরাধিকার আজ আমাদের সামনে ইতিহাসের একটি মহিমোজ্জ্বল ও দিক-নির্দেশক যুগ-পরিক্রমার তোরণ-দ্বার খুলে দিয়েছে। লেখকের “হিট্টি অব দি এ্যারাস’ নামক বৃহদায়তনের বই হতে এ বইয়ের তথ্যাবলী সংযোজিত হয়েছে।

আরব জাতির ইতিহাস pdf – Arab Jatir Itihas pdf

প্রথমে গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠান ম্যাকমিলান লন্ডন ও নিউ ইয়র্ক হ’তে মূল বইটি প্রকাশ করেন। সংক্ষিপ্ত আকারের বইটি (“দি এ্যারাসঃ এ শর্ট হিস্ট্রি’) প্রিন্সটন বিশ্ববিদ্যালয় হতে বের হওয়ার পর বহু সংস্করণে আত্মপ্রকাশ করে। এরপর বহু ইউরোপীয় ও এশীয় ভাষায় এর অনেকগুলো অনূদিত সংস্করণ বেরিয়েছে। এ ভাষাগুলোর মধ্যে ফরাসী, স্পেনিশ, পর্তুগীজ, ওলন্দাজ, আরবী, উর্দু ও ইন্দোনেশীয় ভাষা উল্লেখযোগ্য।

গভীর আনন্দের কথা যে, এ বইয়ের একটা বাংলা সংস্করণও এখন আত্মপ্রকাশ করছে। বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাপুঞ্জের ইন্দো-আর্য উপ-গোত্রের অন্তর্ভুক্ত দূর প্রাচ্যের ভাষা সমষ্টির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভাষা। ধর্মীয় ও সাহিত্যিক চিন্তাধারার বাহন হিসেবে এ ভাষার সুদীর্ঘ ও মহত্তম ঐতিহ্য রয়েছে।

মুসলমানদের গৌরবের স্বর্ণোজ্জ্বল যুগ খৃস্টীয় অষ্টম শতকের দ্বিতীয়ার্ধ হতে নবম শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত একশো বছরকে বলা হয়, তরজমার যুগ। এ সময় সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে নব জাগ্রত মুসলিম মনীষীগণ গ্রীক, ল্যাটিন, পাক-ভারতীর প্রভৃতি ভাষার বহু মূল্যবান জ্ঞান-গর্ভ গ্রন্থের তরজমা করেন। তাদের এই মহত্তর প্রচেষ্টার ফলে আরবী সাহিত্য জ্ঞান-বিজ্ঞানের বিচিত্রতর সম্ভারে সমৃদ্ধ হয়ে ওঠে।

ইসলামী সভ্যতা ও সংস্কৃতির এই অগ্রগতির ক্ষেত্রে জ্ঞানসাধক খলিফাগণ ও তাদের ওমরাহ্দের অবদানও অনেকখানি। এঁদের সক্রিয় পৃষ্ঠপোষকতা ও ঐকান্তিক আগ্রহের ফলে মুসলিম মনীষীদের সাধনার পথ সুগম হয় এবং বিশ্বের বিভিন্ন জাতির জ্ঞান-বিজ্ঞান ও চিন্তাধারার সাথে মুসলমানদের পরিচয় ঘনিষ্ঠতর হয়।

আরব জাতির ইতিহাস pdf

আরো বই ডাউনলোড করুন

বিলিয়ন ডলার মুসলিম pdf. Billion Dollar Muslim – খুরাম মালিক

মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার pdf – সেলিম টি এস আল হাসসানি

ব্যাংকের সুদ কি হালাল pdf – আব্দুল হামীদ ফাইযী

শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf – ড. রাগিব সারজানি

নফসের বিরুদ্ধে লড়াই pdf. Nofser Biruddhe Lorai pdf