আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাসীর রহঃ কর্তৃক রচিত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf

আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf

লেখকইবনে কাসীর রহঃ
ধরনইসলামের ইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশকাল২০০৭
খন্ড সংখ্যা১৪
ফাইল সাইজবিভিন্ন
ফাইল টাইপPDF

আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খণ্ড

আল-বিদায়া ওয়ান নিহায়া ৩য় খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ৫ম খণ্ড

আল-বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ৭ম খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড

আল-বিদায়া ওয়ান নিহায়া ৯ম খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ১০ম খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ১১শ খণ্ড

আল-বিদায়া ওয়ান নিহায়া ১২শ খণ্ড

আল বিদায়া ওয়ান নিহায়া ১৩শ খণ্ড

আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪শ খণ্ড

‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসীর (র) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমণ্ডল, ‘ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে ‘আলোচনা করা হয়েছে।

আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf

এই বৃহৎ গ্রন্থটি ১৪টি খণ্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসীর (র) তাঁর এই গ্রন্থকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমণ্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বর্তী সব কিছু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী- রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।

দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, হাশর-নশর, জান্নাত-জাহান্নামের বিবরণ ইত্যাদি।

লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবন হাজার আসকালানী (র), ইবনুল ইমাদ ‘আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী (র) এবং ইবন হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন। বিজ্ঞজনদের মতে, এ গ্রন্থের লেখক ইবনে কাসীর (র) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাসউদী ও ইবন খালদুনের ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন।

আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf

বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদ প্রথম খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করছি। আমরা গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমণ্ডলীকে ‘আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। গ্রন্থটির প্রকাশনার ক্ষেত্রে যাঁরা সাহায্য-সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি।

প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী। আল্লাহ তা’আলা মানুষ সৃষ্টির পর তাঁর বিধি-বিধান আম্বিয়া-ই-কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌছিয়েছেন।

নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন। মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আম্বিয়া-ই-কিরামের আগমন ও তাঁদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন ও হাদীসই হলো মৌলিক উপাদান। আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ত্ব ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত।

আবুল ফিদা হাফিজ ইবন কাসীর (র) কর্তৃক আরবী ভাষায় রচিত ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে আল্লাহ তা’আলার বিশাল সৃষ্টিজগতসমূহের সৃষ্টিতত্ত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ত্ব এবং আম্বিয়া-ই-কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ। লেখক গ্রন্থটি তিন ভাগে বিভক্ত করে রচনা করেছেন।

আল বিদায়া ওয়ান নিহায়া pdf. Al Bidaya wan Nihaya Bangla pdf

গ্রন্থের প্রথম ভাগে সৃষ্টিজগতের তত্ত্ব-রহস্যাবলী, আদম (আ) থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত আম্বিয়া-ই-কিরামের ধারাবাহিক আলোচনা, বনী ইসরাঈল ও আইয়ামে জাহেলিয়াতের ঘটনাবলীর বিশদ বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। দ্বিতীয় ভাগে নবী করীম (সা)-এর ওফাতের পর থেকে ৭৬৮ হিজরী পর্যন্ত উল্লেখযোগ্য খলীফা, রাজা-বাদশাহগণের উত্থান-পতনের ঘটনা, সামাজিক, রাজনৈতিক ও আর্থিক বিষয়াবলীর সবিস্তার আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে মুসলিম উম্মাহর অশান্তি ও বিপর্যয়ের কারণ, কিয়ামতের আলামতসমূহ, হাশর-নশর, জান্নাত-জাহান্নাম ইত্যাদির বিশদ বিবরণ। তাই ইসলামের ইতিহাস চর্চাকারীদের জন্য গ্রন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

গ্রন্থটির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে গ্রন্থটির ৯ খণ্ডের অনুবাদ প্রকাশিত হয়েছে। বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’র বাংলা নামকরণ করা হয়েছে “ইসলামের ইতিহাস : আদি-অন্ত’। গ্রন্থটির অনুবাদ ও সম্পাদনার সাথে যাঁরা সম্পৃক্ত ছিলেন তাঁদের সবাইর প্রতি রইলো আমাদের আন্তরিক মোবারকবাদ।

গ্রন্থটির প্রথম খণ্ড ২০০০ সালে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রথম প্রকাশিত হয়। প্রকাশের অল্প কিছু দিনের মধ্যেই এর সকল কপি ফুরিয়ে যায়। ব্যাপক পাঠকচাহিদার প্রেক্ষিতে বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো। আমরা আশা করি বইটি পূর্বের মতোই পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন!

আরো বই ডাউনলোড করুন

তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড) pdf

তাফসীরে আবু বকর জাকারিয়া pdf

তাদাব্বুরে কুরআন pdf

তাফসীর ফি যিলালিল কুরআন pdf

তাফসীরে মারেফুল কুরআন pdf

ইসলামী বিশ্বকোষ সব খন্ড pdf

আল বিদায়া ওয়ান নিহায়া রকমারি কালেকশন