দলিলসহ নামাজের মাসায়েল pdf. Dolil soho namajer masayel

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা আব্দুল মতিন লিখিত বই দলিলসহ নামাজের মাসায়েল pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

দলিলসহ নামাজের মাসায়েল pdf. Dolil soho namajer masayel

লেখক মাওলানা আব্দুল মতিন
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবাতুল আযহার
প্রকাশকাল ২০১৫
পৃষ্ঠা ৬০৮
ফাইল সাইজ ২ MB
ফাইল টাইপ PDF

আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হলেও দলিলসহ নামাযের মাসায়েলের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। পাঠকদের অনেকদিনের প্রত্যাশা এবার পূরণ হবে বলে আশা করি। বিশেষ করে পত্রিকায় বিজ্ঞাপন আসার পর থেকে বলতে গেলে অস্থির পাঠকদের সামলাতে হিমশিম খেতে হয় আমাদের। আল্লাহ তায়ালার মেহেরবানিতে পাঠকদের তৃপ্ত করার মতো কাজটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তাঁর জন্যেই সকল প্রশংসা। সকল কল্যাণকর কর্ম তো তাঁর ইশারায়ই সম্পাদিত হয়।

দলিলসহ নামাজের মাসায়েল pdf. Dolil soho namajer masayel

বর্তমান সময়ের প্রেক্ষাপটে এ পুস্তকটির গুরুত্ব বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। দীন সচেতন যে কেউ এর প্রয়োজনীয়তা অনুভব করেন তীব্রভাবে। সহীহ হাদীসের ওপর আমল করার মতো সুন্দর সুন্দর কথার মোড়কে আমাদের সমাজের যে লা-মাযহাবী বন্ধুরা সরলমনা ঈমানদারদের বিভ্রান্ত করার মিশনে নেমেছেন, এই বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হওয়ার পর তাদের সে মুখোশ উন্মোচিত হয়ে পড়ে সচেতন মহলে।

প্রথম সংস্করণ প্রকাশের পর থেকেই আমরা আরও দালিলিকভাবে এর দ্বিতীয় সংস্করণের আশায় ছিলাম। এর মধ্য দিয়েই কেটে যায় দীর্ঘ চার বছর। ইতিমধ্যে আবার আমাদের সে বন্ধুরা নিজেদের খুলে যাওয়া মুখোশকে আঁকড়ে ধরার চেষ্টা করে এবং আগের চেয়ে আরও জগন্য পন্থায় তারা নতুন নতুন বিভ্রান্তির জাল ফেলতে মরিয়া হয়ে পড়ে। এমনকি আমাদের এই বইটি নিয়েও তারা অভিনব পন্থায় জালিয়াতির আশ্রয় নেয়।

কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই, কেবলই তাদের মতের বিরুদ্ধে যাওয়ায়, সহীহ হাদীসকেও তারা জাল বলে চালিয়ে দিতে চেয়েছে। ফলে সাধারণ পাঠক ও দীনদার মুসলমান নতুন করে এক সংকটের মুখোমুখি হয়। আমাদের ‘দলিলসহ নামাযের মাসায়েল’ এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হচ্ছে তাদের সেই বিভ্রান্তি ও জালিয়াতির কিছুটা স্বরূপ উন্মোচনসহ। আশা করি, প্রথম সংস্করণের মতোই এই বর্ধিত সংস্করণটিও পাঠকদের চাহিদা মেটাবে।

দলিলসহ নামাজের মাসায়েল pdf

আরো বই ডাউনলোড করুন

মুসলিম বর কনে pdf. Muslim bor kone pdf – আশরাফ আলী থানভী

বিবাহের মাসায়েল pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

ইসলামী বিবাহ pdf – মুফতি মনসুরুল হক

আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf – আব্দুল হামীদ ফাইযী

সুন্নাত ও বিদআত pdf. Sunnat o Bidat – মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম