বিসমিল্লাহির রহমানির রহিম; সাইয়েদ কুতুব শহীদ রহঃ কর্তৃক রচিত তাফসীর ফি যিলালিল কুরআন এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
তাফসীর ফি যিলালিল কুরআন pdf. Tafsir fi zilalil Quran
| লেখক | সাইয়েদ কুতুব শহীদ |
| ধরন | তাফসীর |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল কোরআন একাডেমী লন্ডন |
| প্রকাশকাল | ২০১১ |
| খন্ড সংখ্যা | ২২ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
তাফসীর ফি যিলালিল কুরআন আল কোরআন একাডেমী লন্ডন pdf
আল কোরআন একাডেমী লন্ডন কর্তৃক প্রকাশিত তাফসীর ফি যিলালিল কুরআন এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
আল্লাহ তাবারকা ওয়া তায়ালার হাজার শোকর, এক সুদীর্ঘ প্রতীক্ষার পর এই শতকের ক্ষণজন্মা ইসলামী চিন্তানায়ক সাইয়েদ কুতুব শহীদ-এর বিশ্ববিখ্যাত তাফসীর ‘ফী যিলালিল কোরআন’-এর বাংলা অনুবাদ প্রকাশিত হলো। ৫ বছরের চাইতে কিছুটা কম সময়ের ভেতর আল্লাহ তায়ালা যুগের অন্যতম শ্রেষ্ঠ (সর্বমোট ২২ খন্ডে সমাপ্ত) এই তাফসীরের অনুবাদ প্রকাশনার কাজ শেষ করার যে তাওফীক আমাদের দান করেছেন তার জন্যে আমরা একান্ত বিনয়ের সাথে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা জানাই।
‘ফী যিলালিল কোরআন’ ও তার প্রণেতা সাইয়েদ কুতুব শহীদ-এর পরিচয় আজকের ইসলামী বিশ্বে নতুন করে দেয়ার অবকাশ নেই। আমরা শুধু এটুকুই বলতে পারি যে, ইসলাম প্রতিষ্ঠার মহান সংগ্রামে শহীদ কুতুবের নাম যেমনি চিরস্মরণীয় হয়ে আছে, তেমনি তাঁর রচিত তাফসীর ‘ফী যিলালিল কোরআনও অনন্তকাল ধরে কোরআন অনুধাবনের ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পৃথিবীর ২৫ কোটির বেশী লোক যে ভাষায় কথা বলে, যে ভাষার স্থান বিশ্ব ভাষার দরবারে পঞ্চম, সে ভাষায় কোরআনের এই সেরা তাফসীর গ্রন্থটির অনুবাদ বহু আগেই প্রকাশ হওয়া উচিত ছিলো।
আরো বই ডাউনলোড করুন
তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf
তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf
তাফসীর ইবনে কাসীর pdf. Tafsir Ibn Kathir Bangla
রিয়াদুস সালেহীন সকল খন্ড pdf download. Riyadus Salihin Bangla