রাসুল সাঃ এর নামাজ নাসির উদ্দিন আলবানী pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, শায়খ নাসির উদ্দিন আলবানী লিখিত বই রাসুল সাঃ এর নামাজ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

রাসুল সাঃ এর নামাজ নাসির উদ্দিন আলবানী pdf

লেখক নাসির উদ্দিন আলবানী
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক বিশ্ব প্রকাশনী
প্রকাশকাল ২০০৪
পৃষ্ঠা ২১৪
ফাইল সাইজ ৫ MB
ফাইল টাইপ PDF

সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি নিজ বান্দাহদের ওপর নামায ফরয করেছেন, নামায কায়েম করার ও উত্তমরূপে আদায় করার আদেশ দিয়েছেন, বিনয়কে নামাযের সাফল্যের মানদণ্ড নির্ধারণ করেছেন, নামাযকে ঈমান ও কুফরীর মধ্যকার পার্থক্য নির্ণয় করেছেন এবং অশ্লীল ও গুনাহর কাজ থেকে বিরতকারী বানিয়েছেন।

রাসুল সাঃ এর নামাজ নাসির উদ্দিন আলবানী pdf

দুরূদ ও সালাম মুহাম্মদ (সঃ)-এর ওপর, যাকে লক্ষ্য করে আল্লাহ বলেছেনঃ “আমরা তোমার প্রতি যিকর (কোরআনের আদেশ-নিষেধ) নাযিল করেছি যেন তুমি লোকদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা সুস্পষ্ট করে বর্ণনা করতে পারো।” (সূরা আন-নাহল-৪৪) তিনি এই অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন করেছেন। এর মধ্যে নামায হচ্ছে অন্যতম দায়িত্ব, যা তিনি কথা ও কাজের মাধ্যমে বর্ণনা করেছেন।

এমন কি এ উদ্দেশ্যে একবার তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে নামায পড়েন ও রুকু-সাজদা করেন এবং বলেন, ‘আমি তা এজন্যই করলাম তোমরা যেন তা আমার সঙ্গে আদায় করতে পার ও আমার নামায দেখে শিখতে পারো।’ তিনি তাঁর আনুগত্য ও অনুসরণকে আমাদের জন্য কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন। তিনি বলেন: “তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ, সেভাবে নামায আদায় করো।” (বোখারী, আহমদ)

রসূলুল্লাহ (সঃ) তাঁর অনুরূপ নামায আদায়কারীদের উদ্দেশ্যে বেহেশতে প্রবেশের জন্য আল্লাহর প্রতিশ্রুতির সুসংবাদ দেন। তিনি বলেন: ‘আল্লাহ পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যে ব্যক্তি উত্তমরূপে উযু করে ঠিক ওয়াক্ত মত নামাযগুলো আদায় করে, রুকু ও সাজদা পরিপূর্ণ করে এবং বিনয় সহকারে নামায পড়ে, তাকে মাফ করার বিষয়ে আল্লাহর ওয়াদা রয়েছে। যে ব্যক্তি অনুরূপ করে না, তার জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই।

আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারেন এবং ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন।’ রসূলুল্লাহ (সঃ)-এর বংশধর এবং সাহাবায়ে কেরামের ওপরও সালাম বর্ষিত হোক। যাঁরা আমাদের কাছে রসূলুল্লাহ (সঃ)-এর ইবাদত, নামায, কথা ও কাজ বর্ণনা করেছেন এবং সেগুলোকেই কেবল নিজেদের মাযহাব ও আদর্শ হিসাবে গ্রহণ করেছেন।

রাসুল সাঃ এর নামাজ নাসির উদ্দিন আলবানী pdf

আরো বই ডাউনলোড করুন

বিষয় ভিত্তিক কুরআন ও হাদীস pdf

দারসে হাদীস হামিদা পারভিন pdf

দারসুল কুরআন pdf. Darsul Quran Bangla pdf

সীরাতে মুস্তফা pdf download. Siratul Mustafa Bangla pdf

সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla