ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf – মাওলানা ফজলুর রহমান আশরাফী

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা ফজলুর রহমান আশরাফী লিখিত বই ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf

লেখক মাওলানা ফজলুর রহমান আশরাফী
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক মক্কা পাবলিকেশন্স
প্রকাশকাল ২০১৩
পৃষ্ঠা ৩৬৯
ফাইল সাইজ ৯ MB
ফাইল টাইপ PDF

ভুলতে পারি না আজও। সেই ১৯৯৬ ইং সনের ২৪শে ফেব্রুয়ারী। রাত তখন ১.১৫ মিনিট। ঢাকার রাজপথে নেমে এসেছে নীরব নিস্তব্ধতা। নিজ বাসায়ও সবাই তখন গভীর নিদ্রায় নিমগ্ন। এমনি এক নীরব পরিবেশে টেবিলে বসে প্রুফ দেখছিলাম আমারই লেখা ও প্রকাশিত “ইসলামে ব্যবসা বাণিজ্য ও ব্যাংকিং-এর রূপরেখা” বইটির পাণ্ডুলিপির অংশ বিশেষ। এত গভীর রাতে হঠাৎ দরজায় আওয়াজ হতে লাগল ঠক্ ঠক্ ঠক্।

ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf – মাওলানা ফজলুর রহমান আশরাফী

জানালা খুলে দেখলাম দুই ভাগিনা মোঃ মোসলেম উদ্দীন ও মোঃ মোশাররফ হোসেন দাঁড়ানো। দরজা খুলতেই নরম স্বরে বলল, মা ইন্তিকাল করেছেন। মুহূর্তের মধ্যে শোকে মূহ্যমান হয়ে গেলাম। মাত্র একদিন আগে মায়ের সাথে কথা বলে এসেছি। মা তাঁর স্নেহের হাত বুলিয়ে আদর করে দিয়েছেন আমাকে। বলেছেন : বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করবে। এছাড়া দিয়েছেন অনেক উপদেশ। কিন্তু জানতাম না এটাই আমার জীবনে পাওয়া মায়ের শেষ আদর ও উপদেশ। সারা দেশে তখন চলছিল কতিপয় রাজনৈতিক দলের হরতাল কর্মসূচী।

হায়রে হরতালে! স্ত্রী ও বাচ্চাকে নিয়ে বহু কষ্ট করে যেতে হয়েছে গ্রামের বাড়ীতে। পরদিন নিজ ইমামতিতে মায়ের জানায পড়লাম। লাশ বহনে খাটের এক অংশ কাঁধে তুলে নিলাম। কবরে নেমে নিজ হাতে মাকে শায়িত করলাম। এতক্ষণ অশ্রু সংবরণ করে রাখতে পারলেও শেষ মুহূর্তে শত চেষ্টা করেও পারিনি অশ্রু ধরে রাখতে। মাকে চিরদিনের জন্যে হারালাম। সুখে-দুঃখে মাকে আর কোনদিন পাব না। বাড়ীতে গিয়ে মা-মা মাগো বলে আর ডাকতে পারব না।

এমনিভাবে একদিন পৃথিবীর মায়ার বাঁধন ছিন্ন করে আমাদের সবাইকে চলে যেতে হবে আল্লাহ পাকের দরবারে, দাঁড়াতে হবে আসামীর কাঠগড়ায়। থাকবে কেবল কিছু স্মৃতি। যে গর্ভধারিনী মায়ের সীমাহীন কষ্ট, ত্যাগ ও স্নেহ মমতার বিনিময়ে দু’কলম লেখার যোগ্যতা পেয়েছি তাঁর আত্মার মাগফিরাতের জন্যে বইটি উৎসর্গ করা হল।

ধারাবাহিক পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা pdf

আরো বই ডাউনলোড করুন

আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf – আব্দুল হামীদ ফাইযী

সুন্নাত ও বিদআত pdf. Sunnat o Bidat – মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম

বিদআত হতে সাবধান pdf – আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায

বারমুডা ট্রাইএঙ্গেল এবং দাজ্জাল pdf – আসেম ওমর

দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf – আসেম ওমর