বিসমিল্লাহির রহমানির রহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম লিখিত বই কালিমার মর্মকথা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আকরামুজ্জামান বিন আব্দুস সালাম |
| ধরণ | কালিমা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট |
| প্রকাশকাল | ২০১০ |
| পৃষ্ঠা | ৩৬৩ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা একমাত্র আলাহর জন্য। ছলাত ও সালাম নাযিল হোক নাবী মুহাম্মাদ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) উপর এবং তাঁর পরিবার পরিজন ও ছাহাবায়ে কিরামের উপর এবং যারা তাকে ভালবাসে ও যথাযথ অনুসরণ করে তাদের সকলের উপর। বহু প্রতিক্ষিত মুল্যবান গ্রন্থ “কালিমার মর্মকথা” বহুদিন যাবত প্রকাশ অপেক্ষায় থাকার পর আজ মুদ্রিত হচ্ছে। এর জন্য আল্লাহর দরবারে হামদ, ছানা এবং শুকরিয়া জানাচ্ছি।
কালিমার মর্মকথা pdf – Kalimar Mormokotha pdf
“কালিমাহ” বলতে উদ্দেশ্য দ্বীন ইসলামের পাঁচটি রুকনের প্রথম রুকন। ইসলামের রুকন পাঁচটি হলো: কালিমাহ, ছলাত, যাকাত, ছিয়াম ও হাজ্জ। ইসলামের রুকন কালিমাহ অর্থ ও মর্মগতভাবে একটিই। “কালিমাহ” এর শব্দগত দিক দেখলে বহু রকমের শব্দে পাওয়া যাবে। অসুক্ষ্ম একটি অনুসন্ধানেই প্রায় ২০ রকম শব্দের একটা তালিকা হয়েছে। এ সমস্ত শব্দের নির্দেশনা হচ্ছে একটিই তা হলো সর্বক্ষেত্রে আল্লাহর একত্ব বা আল্লাহ এক তার স্বীকৃতি দান, বিশ্বাস ও বাস্তবায়ন করা। এবং মুহাম্মাদ (ছালালাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য শিক্ষক ও আলাহর বিধি-বিধানের একমাত্র বর্ণনাকারী নাবী ও রসূল।
এর সবচেয়ে প্রসিদ্ধ ও সংক্ষিপ্ত শব্দগুলো হলো ”লা ইলাহা ইল্লাল্লাহ্” অর্থাৎ আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই। “আশহাদু আলা- ইলা-হা ইলালাহু ওয়া আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ” অর্থাৎ আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবূদ নেই আর মুহাম্মাদ (ছালালাহু আলাইহি ওয়া সাল্লাম) হচ্ছে আল্লাহর রসূল। লা ইলা-হা ইলালাহু মুহাম্মাদুর রসূলুলাহ “আলাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই আর মুহাম্মাদ (ছালালাহু আলাইহি ওয়া সালাম) আলাহর প্রেরিত রসূল।
ইলম অর্জনের পর ইসলামের প্রথম ফরয হল এই কালিমাহ। কুরআন যেমন নবুওতের সুদীর্ঘ ২৩ বছরে নাযিল হয়েছিল। ঠিক তেমনি ইসলামের ৫টি রুকন দীর্ঘ ২৩ বছরে ফরয হয়েছে।
কালিমার মর্মকথা pdf
আরো বই ডাউনলোড করুন
বাংলাদেশে উশর বা ফসলের যাকাত pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
ঈমানের হাকীকত pdf – Imaner Hakikat pdf
এখন যৌবন যার pdf – Ekhon Joubon Jar pdf