বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ লিখিত আবু দাউদ শরীফের বাংলা শরাহ গ্রন্থ আল আওনুল মাহমুদ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ |
| ধরণ | হাদিসের ব্যাখ্যা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল মাহমুদ প্রকাশন |
| প্রকাশকাল | ২০১৩ |
| পৃষ্ঠা | ৬৪০ |
| ফাইল সাইজ | ২৯ MB |
| ফাইল টাইপ |
আল্লাহ তা’আলা হযরত জিবরাঈল আ.-এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল করেছেন তা মূলতঃ দুই প্রকার। এক. (পবিত্র কুরআন)। যার ভাব ও ভাষা উভয়ই আল্লাহ তা’আলার ৷ হযরত জিবরাঈল আ. যেভাবে পাঠ করে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেভাবেই তা প্রকাশ করেছেন। দুই. (অর্থাৎ হাদীস)। যার ভাব আল্লাহ তা’আলার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে তা প্রকাশ করেছেন।
আল আওনুল মাহমুদ pdf – আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ
আল্লাহ তা’আলার পবিত্র কুরআন এবং রাসূলের হাদীস উভয়-ই ওহী। একটি প্রত্যক্ষভাবে প্রাপ্ত ওহী, আরেকটি পরোক্ষভাবে প্রাপ্ত ওহী। আল্লাহ তা’আলা ইসলামের যেসব বিধি-বিধান সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআনে পেশ করেছেন বা ইঙ্গিত প্রদান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তবায়ন পদ্ধতি সবিস্তারে হাদীসে বাতলে দিয়েছেন। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসগুলো-ই হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা।
উলূমে হাদীস ব্যতীত পরিপূর্ণভাবে কুরআন বুঝা, তার মর্ম উপলব্ধি করা এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করা কোনভাবেই সম্ভব নয়। এজন্যই যুগে যুগে মহামনীষীগণ পবিত্র কুরআনের পাশাপাশি রাসূলের হাদীস সংরক্ষণ ও সম্প্রসারণের কাজে নিজেদের আত্মোৎসর্গ করেছেন। রচনা করেছেন হাদীসের অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ। কিন্তু একথা বাস্তব সত্য যে, সহীহ বুখারী ও তিরমিযী শরীফের বহু ব্যাখ্যাগ্রন্থ বাংলা ভাষায় রচিত ও অনুদিত হলেও সুনানে আবু দাউদের ক্ষেত্রে তার ব্যতিক্রম।
আরবী ও উর্দু ভাষায় আবু দাউদ শরীফের অনেক শরাহ-শরুহাত বাজারে থাকলেও বাংলা ভাষায় তা একেবারে নেই বললেই চলে। যার ফলে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই আবু দাউদ শরীফের হাদীসের সঠিক মর্ম উদ্ঘাটনে ব্যর্থ হচ্ছে। এ বিষয়টি তাকমীল বর্ষে থাকাবস্থায় উপলব্ধি করতে পারলেও নিজের ইলমী দূর্বলতা ও জ্ঞানের অপরিপক্কতার কারণে এমন একটি গুরুত্বপূর্ণ কাজে শত ইচ্ছা থাকা সত্ত্বেও তখন হাত দিতে সাহস পাইনি।
আল আওনুল মাহমুদ pdf
আরো বই ডাউনলোড করুন
তাদাব্বুরে কুরআন pdf – Tadabbur e Quran pdf
তাফসীর ফি যিলালিল কুরআন pdf. Tafsir fi zilalil Quran
তাফসীরে মারেফুল কুরআন pdf free download