বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আব্দুর রহমান রাফাত পাশা লিখিত বই নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. আব্দুর রহমান রাফাত পাশা |
| ধরণ | জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | রাহনুমা প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ৮২ |
| ফাইল সাইজ | ৪ MB |
| ফাইল টাইপ |
আল্লাহ তা’আলার সাহায্য ছাড়া কোন নেক কাজ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ‘সুওয়ারুম মিন হায়াতিস সাহাবিয়্যাত’ এর তরজমা ‘নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন’ এর পাণ্ডুলিপি তৈরী থেকে শুরু করে ছাপা ও বাঁধাই শেষে পাঠকের হাতে পৌঁছানো পর্যন্ত সব কাজ সম্ভব হয়েছে একমাত্র তাঁরই সাহায্যের বদৌলতে।
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন pdf – ড. আব্দুর রহমান রাফাত পাশা
দীর্ঘ সাধনার পাণ্ডুলিপি প্রকাশের আনন্দঘন মুহূর্তে স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা জাগছে অন্তরে। ভেবে অবাক হতে হয় কত ভয়াবহ আমাদের অক্ষমতা আর কত অসীম তাঁর দান! কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটাও তাঁরই শেখানো। তাঁর সীমাহীন দান ও করুণার প্রশংসা ও কৃতজ্ঞতায় তাঁরই শেখানো ভাষায় হৃদয়-মন উজাড় করে উচ্চারণ করছি ‘আলহামদুলিল্লাহ’। ‘ছুম্মা আলহামদুলিল্লাহ’।
ড. আব্দুর রহমান রাফাত পাশার অতি জনপ্রিয় তিনটি রচনা যথাক্রমে ‘সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা’, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবিয়্যাত’ এবং ‘সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন’। আল্লাহ তাআলার সীমাহীন মেহেরবানীতে আমি ‘সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন’ এর অনুবাদ করি ‘তাবেঈদের ঈমানদীপ্ত জীবন’ নামে। রাহনুমা প্রকাশনী ঢাকা থেকে আগস্ট ‘১১ জনসম্মুখে আসার পরপরই তার মুদ্রিত সকল কপিই হয়ে যায় নিঃশেষিত।
সারাদেশ থেকে পাঠকদের অগণিত মোবাইল কলে আসতে থাকে অভিনন্দন, কৃতজ্ঞতা ও ড. পাশার আরো লেখা বাংলায় অনুবাদের উপর্যুপরি অনুরোধ। আমি অভিভূত হয়ে পড়ি। তাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশের দায়ে হয়ে পড়ি বন্দী। সে কারণেই লেখকের দ্বিতীয় জনপ্রিয় রচনার অনুবাদ শুরু করি ‘নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন’ নামে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সেটাই এখন তাদের খেদমতে তুলে ধরছি।
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন pdf – ড. আব্দুর রহমান রাফাত পাশা
আল্লাহর রহমতের ভরসায় আশা করছি প্রথম গ্রন্থটির মত তাদের কাছে এটাও হবে সমাদৃত ইনশাআল্লাহ। নারী সাহাবী গ্রন্থে যে মহীয়সী নারীদের জীবন আলোচিত হল, তারা হলেন- প্রিয় নবীর দুধমা হালীমা, নবীজীর ফুফু ছফিয়্যাহ, প্রিয় নবীর কন্যা ফাতিমাতুয যাহরা, আবু বকর রাযি. এর কন্যা আসমা, নাসীবা আল মাযেনিয়্যা, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবীবা, হযরত গুমাইছা ও উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহুন্না।
দুধমা হযরত হালীমার জীবনীতে প্রিয় নবীর মা স্বয়ং আমেনার জবানীতে দেখা যাবে গর্ভধারণ ও প্রসবকালীন সময়ে নবীজীর অলৌকিক ঘটনাবলী। মা হালীমার কাছে তাঁর শৈশবের, দুধপান সময়ের বিস্ময়কর ও বরকতময় ব্যাপারগুলো থেকে জানা যাবে ভবিষ্যত ‘শ্রেষ্ঠনবীর’ পূর্বাভাষ। নবীজীর ফুফু ছফিয়্যার জীবনীতে দেখা যাবে নবী বংশের এক দুঃসাহসী নারীকে।
ইতিহাসের প্রথম মুসলিম নারী যিনি আক্রমণে উদ্যত এক মুশরিককে হত্যা করে নজির স্থাপন করেছিলেন। ইসলাম ও মুসলমানদের ভয়াবহ এক বিপদ থেকে হিফাজত করেছিলেন। ওহোদের রণাঙ্গনে সরাসরি অংশ নিয়ে ছিলেন। শহীদ ভাই হামযার বিকৃত লাশ দেখেও ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়ে ছিলেন। নবীকন্যা ফাতেমাতুষ যাহরা পাঠ করলে পাওয়া যাবে নবীজীবনের এক গুরুত্বপূর্ণ অংশ।
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন pdf – ড. আব্দুর রহমান রাফাত পাশা
জান্নাতী নারীদের নেত্রী, জান্নাতী যুবকদের দুই সর্দার পুত্রের জননী আর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী ফাতিমার সরল ও সাধারণ জীবন প্রণালী, বিবাহ ও স্বামীগৃহে সমর্পণের সরলতা যদি আজকের পুরুষ ও নারীদের বিলাসিতায় একটুও লাগাম টেনে ধরত! আহা! তেমন যদি হত! আবু বকর সিদ্দীকের কন্যা আসমা আর উম্মে ‘উমারা, এই দুই নারী সাহাবীর কুরবানী আর ত্যাগ দেখে নির্ণয় করা মুশকিল যে, কার কোন ত্যাগটি বড়।
আসমা রাযি. দৃষ্টিহীনা, স্বামী ও অবলম্বনহীনা নিজ পুত্র আব্দুল্লাহ ইবনুষ যুবাইরকে হাজ্জাজের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার নির্দেশ দিচ্ছেন। পুত্র বলছেন- মা! আমি নিহত হওয়ার ভয় পাচ্ছি না, ভয় হচ্ছে ওরা আমার লাশকে বিকৃত করবে। এ কথা শুনে তিনি বললেন- বোকা ছেলে! নিহত হওয়ার পর কী হবে তাই নিয়ে ভাবছ? আরে বেটা! যবাইকৃত ছাগলের কি চামড়া ছোলার কষ্ট হয়? বিদায়ের মুহূর্তে পুত্র বলছে মা! তুমি আমার জন্য দুঃখ করো না।
মা জবাব দিলেন- দুঃখ তো তখনই করতাম যখন তুমি অন্যায়ের পক্ষে নিহত হতে। গুমাইছা বিনতে মিলহান ডাকনাম উম্মে সুলাইম, তিনি ছিলেন প্রিয় নবীর খালা। তাঁর জীবনীতে প্রকাশ পেয়েছে একজন আদর্শ স্ত্রীর করণীয় কর্তব্য। প্রিয়নবীর প্রতি ফুটে উঠেছে এক বিরল ভালবাসার ইতিহাস। তিনিই প্রকাশ করেছেন নবীজীর একটি বিশেষ মো’জেযাও। পরবর্তী দুই নারী সাহাবী উম্মে হাবীবা ও উম্মে সালামা। যারা দু’জনই হয়ে পড়ে ছিলেন চরম অসহায়া।
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন pdf – ড. আব্দুর রহমান রাফাত পাশা
সেই অসহায়ত্বই এক সময় তাঁদের সৌভাগ্যকে পৌঁছে দিয়েছিল যেন জমিন থেকে আসমানের বিশাল উচ্চতায়। প্রিয়নবী তাঁদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে চরম অসহায়ত্ব থেকে মুক্তি দিয়ে ছিলেন। তাদেরকে দান করে ছিলেন সর্বোচ্চ নিরাপত্তা ও উম্মুল মু’মিনীন হওয়ার বিরল মর্যাদা। এ ধরণের বিগত যৌবনা, বিধবা মহিলাদের বিবাহের পেছনে না ছিল কোন জাগতিক উদ্দেশ্য, না ছিল কোন কামনা-বাসনা। মক্কার কাফের ও কুরাইশ সর্দার আবু সুফিয়ান- যিনি পরবর্তী জীবনে ইসলাম গ্রহণ করেন, তার অন্তররাজ্যে বিপ্লব ও পরিবর্তনের সূচনা হয়েছিল কন্যা উম্মে হাবীবার এই বিবাহ থেকেই।
তার অন্তরে জ্বলে উঠেছিল এক জ্বলন্ত জিজ্ঞাসা, দিন-রাত যে শত্রুর (মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ধবংস আমি কামনা করেছি, যার জীবন অবসানের জন্য সারাক্ষণ ছোট্ট একটু সুযোগের অপেক্ষা করেছি, সেই শত্রুই আমার কন্যাকে চরম দূর্দিনে রক্ষা করলেন! বাবা হয়েও মেয়েকে যে সাহায্য আমি দিতে পারিনি, ‘শত্রুকন্যাকেও’ সে সাহায্য করতে তিনি পিছপা হননি। এমন মহান একজন মানুষের সঙ্গে সারাটা জীবন মিছেই শত্রুতা করে গেলাম যিনি কখনোই আমাকে শত্রু ভাবেননি।
এভাবেই তার হৃদয়ের দুয়ার খুলে গেল। ইসলামের আলো সেখানে প্রবেশ করল। প্রিয় পাঠক! অনুবাদের ক্ষেত্রে আমি মূল আরবীর ভাষা ও ভাবকে পূর্ণরূপে লক্ষ্য রেখেছি। আরবীর সাহিত্যমান ও রস অনুবাদে পরিপূর্ণভাবে তুলে আনার আপ্রাণ চেষ্টা চালিয়েছি। প্রচেষ্টা চালিয়েছি নানাভাবে গ্রন্থটিকে ত্রুটিমুক্ত রাখার। আমাদের আন্তরিকতা ও চেষ্টা সফল হল কিনা সে ফয়সালার ভার আপনাদের। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন। পরিপূর্ণ এখলাছ নসীব করুন। আমাদের সকলের জন্য নাজাত ও মুক্তির একটু ব্যবস্থা করুন। আমীন।
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন pdf
