হাদিস কেন মানতে হবে pdf – কামাল আহমাদ

বিসমিল্লাহির রহমানির রহিম, কামাল আহমাদ লিখিত বই হাদিস কেন মানতে হবে pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদিস কেন মানতে হবে pdf

লেখক কামাল আহমাদ
ধরণ হাদিস সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক জায়েদ লাইব্রেরী
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ৪৯
ফাইল সাইজ ২ MB
ফাইল টাইপ PDF

মুনকিরীনে হাদীস বা হাদীস অস্বীকারকারীদেরকে কুরআন থেকে হাদীস মানার দলীল হাদীস ও সালফে সালেহীনের (সাহাবী, তাবেয়ী, মুহাদ্দিস প্রমুখদের) তাফসীর ছাড়া উপস্থাপন করা হল। কেননা হাদীস বা তাফসীর গ্রন্থে কোন আয়াতের দাবী কি এটা তারা দলীল হিসাবে গ্রহণ করে না। তাই যে কৌশল অবলম্বন করে তারা কুরআনকে উপস্থাপন করে, আমরা সেই একই কৌশলের মাধ্যমে কুরআনকে মানার সাথে সাথে ‘হাদীস কেন মানতে হবে?’ তা উপস্থাপন করলাম। – কামাল আহমাদ

হাদিস কেন মানতে হবে pdf – কামাল আহমাদ

কুরআন আল্লাহ তা’আলার পক্ষ থেকে নাযিলকৃত এবং বৈপরীত্যহীন (মতপার্থক্য মুক্ত)। এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন : “তারা কি কুরআন নিয়ে চিন্তাভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাযিল হত, তাহলে অবশ্যই এতে বৈপরীত্য (ইখতিলাফ) দেখতে পেত।” (সূরা নিসাঃ ৮২ আয়াত।)

“এটা নাযিল হয়েছে রহমানুর রহীমের পক্ষ থেকে। এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবী ‘কুরআন’রূপে জ্ঞানী লোকদের জন্য। (সূরা হা-মীম সেজদাহ : ২-৩ আয়াত।)

রসূলের বাণী তথা হাদীসও আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন: “নিশ্চয়ই এটা রসূলে কারীমের বাণী। এটা কোন কবির কথা নয়, তোমরা কম সংখ্যকই ঈমান আন। এটা কোন গণকের বাণী নয়, তোমরা কমই অনুধাবন কর। এটা রব্বুল ‘আলামীনের পক্ষ থেকে নাযিলকৃত।” (সূরা হাক্কাহ : ৪০-৪৩ আয়াত।)

অন্যত্র আল্লাহ তা’আলা বলেন: “নিশ্চয় এটা রসূলে কারীমের বাণী। যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশীল। সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। আর তোমাদের সাথী পাগল নন। (সূরা তাকবীর : ১৯-২২ আয়াত। )

হাদিস কেন মানতে হবে pdf

আরো বই ডাউনলোড করুন

সালাতে মুবাশশির pdf. Salate Mubasshir pdf – আব্দুল হামীদ ফাইযী

ছালাতুর রাসূল ছাঃ pdf. Salatur Rasool sm pdf

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf – নাসির উদ্দিন আলবানী

সালাত পরিত্যাগকারীর বিধান pdf. Salat poritag karir bidhan

যে সালাতে হৃদয় গলে pdf – আবু বকর বিন হাবিবুর রহমান