বিসমিল্লাহির রহমানির রহিম, শাইখ আহমদ মুসা জিবরীল লিখিত বই কিয়ামুল লাইল pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | শাইখ আহমদ মুসা জিবরীল |
| ধরণ | তারাবীহ ও তাহাজ্জুদ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | সমর্পন প্রকাশন |
| প্রকাশকাল | ২০১৮ |
| পৃষ্ঠা | ২৮ |
| ফাইল সাইজ | ৪ MB |
| ফাইল টাইপ |
আমাদের আলোচনার মূল বিষয়টা হলো, রমাদানের পরও পুরোটা বছর কীভাবে আমলের ওপর থাকা যায়, রমাদানের পরও একজন মুসলিম কীভাবে নেককার থাকতে পারবে, এ নিয়ে। এই আমলটির ব্যাপারে উম্মাহর অধিকাংশের ধারণা এমন যে, এটি কেবল রমাদানেরই বিশেষ বৈশিষ্ট্য।
কিয়ামুল লাইল pdf. Qiyamul Lail pdf – শাইখ আহমদ মুসা জিবরীল
অথচ তা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদাত যার মাধ্যমে একজন মুসলিম বুঝতে পারে—সে সত্যিই আল্লাহকে ভালোবাসে কি না, অথবা আল্লাহ তাকে ভালোবাসেন কি না। আর এই গুরুত্বপূর্ণ ইবাদাতটি হলো কিয়াম ও তাহাজ্জুদ। রমাদানে একে তারাবী বলা হয়।।” এ হলো নেককারদের পাঠশালা। কিয়াম ও তাহাজ্জুদ হলো মুমিনের প্রশান্তি। কেউ যখন কোনো সমস্যায় পড়ে, তখন এই রাতের সালাত ও কিয়াম হয় তার সমস্যা সমাধানের মাধ্যম।
অনেক সময় দেখা যায়—যারা আল্লাহ, রাসূল ও ইসলামকে ভালোবাসার দাবি করেন, তারা বিভিন্ন ওয়েবসাইটে তাদের সেই মনোভাব প্রকাশ করেন, ফেইসবুকে পোস্ট দেন। হয়তো তাদের গাড়ির বাম্পারেও (আই লাভ আল্লাহ, আই লাভ মুহাম্মাদ এ-জাতীয়) স্টিকার লাগান। তবে মানুষজন আল্লাহকে সত্যিই ভালোবাসে কি না, তা তাহাজ্জুদই নির্ধারণ করে দেয়।
আল্লাহ তাআলা বলেন, (এ ব্যক্তির আচরণই সুন্দর, নাকি সে ব্যক্তির আচরণ সুন্দর) যে অনুগত, রাতের বেলা দাঁড়ায় ও সাজদা করে, আখিরাতকে ভয় করে এবং নিজের রবের রহমতের আশা করে? এদের জিজ্ঞেস করো—যারা জানে এবং যারা জানে না, তারা কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক-বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে থাকে।’
এখানে মূলত আল্লাহ তাআলা কিয়াম ও তাহাজ্জুদ আদায়কারীকে তাহাজ্জুদহীন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন। পাঁচ ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল। তাহাজ্জুদ হলো মুমিনের সম্মান। কিয়াম ও তাহাজ্জুদ হাশরের মাঠের উজ্জ্বলতা।
কিয়ামুল লাইল pdf
আরো বই ডাউনলোড করুন
হজ্জ ও উমরাহ pdf. Hajj o Umrah book pdf – আসাদুল্লাহ আল গালিব
সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ pdf – আব্দুল্লাহ আল মামুন আযহারী
কিতাবুস সাওম pdf. Kitabus Saum pdf – জসীম উদ্দীন রহমানী