কালেমা তাইয়েবা pdf. Kalima Tayyiba pdf – আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি লিখিত বই কালেমা তাইয়েবা এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কালেমা তাইয়েবা pdf

লেখকআব্দুল্লাহিল কাফী আল কুরাইশি
ধরণকালিমা
ভাষাবাংলা
প্রকাশক*
প্রকাশকাল১৯৮৫
পৃষ্ঠা১৫৩
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

সমস্ত প্রশংসা সেই মহান ও মহীয়ান আল্লাহর জন্য যাঁহার অপার অনুগ্রহে হযরতুল আল্লামা মওলানা মুহাম্মদ আবদুল্লাহেল কাফী আলকুরায়শীর (রহঃ) দীর্ঘদিনের গবেষণা-প্রসূত অনবদ্য গ্রন্থ ‘কলেমায় তৈয়েবা’ এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা সম্ভব হইল।

কালেমা তাইয়েবা pdf. Kalima Tayyiba pdf – আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি

“নিখিল বঙ্গ ও আসাম জমঈয়তে আহলে হাদীসের সদর দফতর কলিকাতা হইতে পাবনায় স্থানান্তারিত হওয়ার কিছুকাল পর বাংলা ১৩৫৫ সালের জ্যৈষ্ঠ মাসে (ইংরাজী ১৯৪৯ সালের জুন মাসে) আমার তত্ত্বাবধানে পাবনা হইতে এই পুস্তকটি প্রথম প্রকাশিত হয়। তখনও জঈয়তের নিজস্ব প্রেস স্থাপিত হয় নাই। কালেমা তাইয়েবা pdf

এই গ্রন্থটি সুধী মহলে যথেষ্ট সমাদৃত হয়। বহু চাহিদা এবং একান্ত প্রয়োজন থাকা সত্ত্বেও উহার দ্বিতীয় সংস্করণ নানাবিধ অসুবিধায় এতদিন প্রকাশ করা সম্ভব হয় নাই। আল্লাহর তওফীকে এক্ষণে উহা পাঠকবর্গের সম্মুখে তুলিয়া ধরিতে পারায় আমরা যে কত আনন্দিত তাহা ভাষায় প্রকাশ করা সম্ভব নহে।

প্রথম সংস্করণে এই গ্রন্থে উধৃত কুরআনের আয়াত সমূহ প্ৰতি- পাদ্য বিষয়ের প্রমাণ স্বরূপ বিনা হরকতে ফুটনোটে সন্নিবিষ্ট হইয়াছিল। দ্বিতীয় সংস্করণে সকল শ্রেণীর পাঠকবর্গের সুবিধা ও কল্যাণ কল্পে প্রত্যেকটি আয়াত হরকত সহ প্রতিপাদ্য বিষয়ের ঠিক নিচেই প্রদান করা হইল।

অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে এই পুস্তক প্রকাশ করিতে গিয়া মুদ্রণ জনিত কিছু ভ্রম প্রমাদ ঘটা বিচিত্র নহে। কোন ভুল ভ্রান্তি কাহারও নজরে পড়িলে তাহা জানাইলে আমরা বাধিত হইব এবং যথাসময় উহা সংশোধিত হইবে–ইন্‌শা আল্লাহ ৷

কালেমা তাইয়েবা pdf. Kalima Tayyiba pdf – আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি

ইতিপূর্বে ‘কলেমা তৈয়েবা’ এর উপর বহু গ্রন্থ প্রকাশিত হইয়াছে! সেই সব বহির সহিত ইহার পার্থক্য এবং অপরূপ বৈশিষ্ট্য এই বই খানা অভিনিবেশ সহকারে পাঠ করিলেই উপলব্ধি করা যাইবে! এই বহি সঙ্কলনে মরহূম গ্রন্থকারকে যে কঠোর শ্রম স্বীকার করিতে হইয়াছে তাহার পশ্চাতে তাঁহার ছনিয়াবী কোন গরজ ছিল না। কালেমা তাইয়েবা pdf

“তোমরা কি দেখ নাই কি ভাবে আল্লাহ পবিত্র বৃক্ষের সহিত পবিত্র বচন : কলেমায় তৈয়েবার তুলনা প্রদান করিয়াছেন ? সে বৃক্ষের মূল প্রতিষ্ঠিত আর শাখা প্রশাখাগুলি তার গগনস্পর্শী ! সে পবিত্র বৃক্ষ প্রভুর অনুমতিক্রমে প্রতি মূহূর্তে নেওয়া (ফল) প্রদান করে! মানুষ যাহাতে উপদেশ লাভ করিতে সক্ষম হয়, তজ্জন্য আল্লাহ উপমা বর্ণনা করিয়া থাকেন। (ইবরাহীম : 28 )

যে পবিত্র বৃক্ষ প্রতি মূহূর্তে ফলপ্রসূ, তার মর্য্যাদা ক্ষুধার্ত্ত ও অনশন-ক্লিষ্ট যারা, তারাই উপলব্ধি করিতে পারে। দুয়ায় মানবত্বের যে করাল দুর্ভিক্ষ দেখা দিয়াছে ; প্রতিহিংসা, প্রতিযোগিতা ও শত্রুতার যে দাবাগ্নি জ্বলিয়া উঠিয়াছে; দুর্নীতি, বিশ্বাসঘাতকতা ও মিথ্যাচারের যে ব্যা জগতকে প্লাবিত করিয়া ফেলিয়াছে; শয়তানের সিংহাসন অন্তর ও বহির্জগতে যে ভাবে শিকড় গাড়িয়া বসিয়াছে, তাহাতে মানুষের অন্তর্নিহিত বিশ্বাস ও ধর্মভাবের ভিত্তি ভূমি নড়িয়া গিয়াছে। নূতন নূতন ভাবধারা ও কাল্পনিক মতবাদ সমূহের গোলক ধাঁধাঁয় পড়িয়া মানুষ অধীর, অতিষ্ঠ ও কিংকর্তব্যবিমূঢ় হইয়াছে।

কালেমা তাইয়েবা pdf. Kalima Tayyiba pdf – আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি

বস্তুতন্ত্রবাদের প্রবল তাড়নায় জ্ঞান গরিমা, বুদ্ধি বিবেচনা, স্নেহ ও চেতনার বৃত্তিগুলি মানুষের জঠরে আশ্রয় লাভ করিতেছে। মোটের উপর গোটা মানবত্বের গৌরব ও মহিমাকে, তার অন্তরের ও বাহিরের ইন্দ্রিয়গুলিকে টানিয়া হেঁচ- ড়াইয়া মানুষের উদরে কারারূদ্ধ করিয়া রাখার ব্যাপক ষড়যন্ত্র চলিতেছে। ফলে আর্ত্ত ও পীড়িত মানব সন্তান আজ শান্তি ও প্রেম, বিশ্বাস ও সততা এবং ধর্ম্ম ও সত্যের সন্ধানে ব্যাকুল ও বুভুক্ষু হইয়া আর্তনাদ করিতেছে। কালেমা তাইয়েবা pdf

“কলেমায় তৈয়েবা” রূপী পবিত্র বৃক্ষের মেওয়া ক্ষুধার্ত মানব জাতির সকল বুভুক্ষা নিবারণ করিতে সমর্থ। কিন্তু যে বৃক্ষের শাখা-প্রশাখা গগন চুম্বী তার সংখ্যা নিরূপণ করা দুরূহ ৷ “কলেমায় তৈয়েবা” ব্যাখ্যা করিতে গিয়া আমি অসাধ্য সাধন করিতে, চাহিয়াছিলাম, তাই পদে পদে লাঞ্ছনার সম্মুখীন হইয়াছি।

বিশেষতঃ দিগন্ত-বিস্তারী শাখা-প্রশাখা ধরিতে গিয়া হাদীছ ও ছুন্নতের সোপানে আরোহণ না করিয়া একমাত্র পবিত্র কুরআনের উপর নির্ভর করার দুঃসাহসিকতার দরুণ আমার লাঞ্ছনা চরম দুর্দশা পর্যন্ত গড়াইয়াছে। অথচ ব্যাখ্যাগুলি যাহাতে প্রকাশ্য ছুন্নতের প্রতিকূল না হয়, তজ্জন্য হাদীছ, ফিক্হ ও অভিধানের অনেক দফতর মন্থন করিতে হইয়াছে।

ব্যাখ্যা করিতে গিয়া কতবার যে পবিত্র কুরআন আগাগোড়া পড়িতে হইয়াছে, তা সঠিক ভাবে বলিতে পারি না, তথাপি ব্যাখ্যার বহু অংশ যে অকথিত রহিয়া গিয়াছে, তা স্বীকার করিতেছি। “কলেমায় তৈয়েবা”র ব্যাখ্যায় সমগ্র কুরআনের সম্পর্কিত অংশগুলির সাধারণ ভাবে এবং আফাতেহা, আয়তুলকুছি, আল্‌ইখলাছ, আল্হাদীদের প্রথমাংশ ও আল্হাশরের শেষাংশের বিশদ অর্থ সংযুক্ত হইয়াছে।

কালেমা তাইয়েবা pdf

আরো বই ডাউনলোড করুন

দারসে হাদীস হামিদা পারভিন pdf

দারসুল কুরআন pdf. Darsul Quran Bangla pdf

সীরাতে মুস্তফা pdf download. Siratul Mustafa Bangla pdf

সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla

সীরাত বিশ্বকোষ pdf download – Sirat Biswakosh pdf