তাফসীর কি মিথ্যা হতে পারে pdf – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখিত বই তাফসীর কি মিথ্যা হতে পারে pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তাফসীর কি মিথ্যা হতে পারে pdf - আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
ধরণ কুরআন সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ১৬০
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

বর্তমানে কোন কোন বক্তার বক্তৃতার অনেক অংশই কুরআন ও ছহীহ হাদীছের সাথে সাংঘর্ষিক। কারণ তারা তদন্ত ছাড়াই শরী’আতের বিভিন্ন বিষয় প্রচার করেন। আমার জানা মতে, শতকরা ৯৫ জন বক্তা যাচাই-বাছাই ছাড়া বক্তৃতা করেন। এ ধরনের প্রচারে বড় ধরনের দু’টি ক্ষতি রয়েছে। (১) এতে আল্লাহ্ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা প্রচার হচ্ছে, যাতে জনগণ সঠিক ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। (২) এমন বক্তার পরকাল বড় ভয়াবহ।

তাফসীর কি মিথ্যা হতে পারে pdf – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘কোন ব্যক্তি যদি আমার উপর মিথ্যারোপ করে, তার পরিণাম জাহান্নাম’ (বুখারী, মিশকাত হা/১৮৯)। এ দেশের তাফসীর মাহফিলে যারা তাফসীর করছেন, তাদের শতকরা ৯৮ জনই মুফাসসির নন। কারণ তাফসীর করার জন্য অনেক ধরনের বিদ্যার প্রয়োজন। সাথে সাথে তাহক্বীক্ব করে তাফসীর করা যরূরী। কারণ তাফসীর গ্রন্থগুলি জাল ও যঈফ হাদীছ এবং বানওয়াট কাহিনী দ্বারা পরিপূর্ণ। এ থেকে সকলের সতর্ক থাকা উচিৎ। কেননা এতে যেমন দ্বীনের ক্ষতি হয়, তেমনি বক্তা ও শ্রোতার পরকাল ধ্বংস হয়।

তাই বহুদিন থেকে ভাবছিলাম যে, জনগণকে মিথ্যা তাফসীর সম্পর্কে সচেতন করার জন্য একটি বই লিখব। কিন্তু অত্যন্ত ব্যস্ততার দরুণ তা এতদিন সম্ভব হয়ে উঠেনি। অবশেষে মহান আল্লাহর ইচ্ছায় তাবলীগী ইজতেমা ২০০৯-কে সামনে রেখে বইটি প্রকাশিত হল – ফালিল্লাহিল হাম্দ।

বইটিতে তাফসীর কি মিথ্যা হতে পারে? এই প্রশ্নের মাধ্যমে মূলতঃ মিথ্যা তাফসীর পেশ করা হয়েছে। এর দ্বারা আমরা জনগণকে মিথ্যা তাফসীর সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছি। কেননা কুরআনের তাফসীর শুনা ও পড়ার নামে ধর্মপ্রাণ মুসলমানরা মিথ্যা তাফসীর শুনে ও পড়ে, যার পর নেই বিভ্রান্ত হচ্ছে।

তাফসীর কি মিথ্যা হতে পারে pdf

আরো বই ডাউনলোড করুন

হাদীসের পরিচয় pdf – জিলহজ আলী

হাদীসের নামে জালিয়াতি pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf – মাওলানা নূর মোহাম্মদ আজমী

হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf – সানাউল্লাহ নজির আহমদ

হাদিস কেন মানতে হবে pdf – কামাল আহমাদ