ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব pdf - সাইয়েদ আবুল আলা মওদুদী

লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণ আদর্শ ও মতবাদ
ভাষা বাংলা
প্রকাশক শতাব্দী প্রকাশনী
প্রকাশকাল ২০০২
পৃষ্ঠা ১৮৫
ফাইল সাইজ ১২ MB
ফাইল টাইপ PDF

ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব গ্রন্থটি পাঠক মহলে ব্যাপক পরিচিত ও বিপুল সমাদৃত। গ্রন্থটি মূলত বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক ইমাম আবুল আ’লা মওদূদী (র.) প্রণীত চিন্তার রাজ্যে ঝড় সৃষ্টিকারী গ্রন্থ ‘তানকীহাত’-এর বংগানুবাদ। ‘তানকীহাত’ মানে অনুসন্ধান, পরিষ্কার করা এবং বিরোধপূর্ণ বিষয়ে মীমাংসা প্রদান করা।

ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

এ গ্রন্থে সাইয়েদ মওদূদী (র.) : ১. মুসলমানদের দুর্দশার কারণ ও তার প্রতিকার অনুসন্ধানের ফলাফল তুলে ধরেছেন। ২. ইসলামের উপর যেসব বিভ্রান্তি ও ভ্রান্ত ধারণা আরোপ করা হয়েছে, সেগুলো থেকে ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন ও অনাবিল করে পেশ করেছেন। ৩. ইসলামের একনিষ্ঠ অনুসরণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নই যে মুসলিম উম্মাহকে যাবতীয় দুর্দশা, লাঞ্ছনা ও অধো:পতন থেকে মুক্তি দিতে পারে, কুরআন সুন্নাহর অকাট্য দলিল ও বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে সেই মীমাংসা পেশ করেছেন।

এই গ্রন্থটির বৈশিষ্ট্য হলো এই যে, এটি মুসলমানের সুপ্ত ঈমানকে দীপ্ত করে তোলে, ঘুমন্ত বিবেককে জাগ্রত করে তোলে, মুমিনের হৃদয়কে সকল প্রতিকূল অবস্থায়ও আল্লাহর পথে চলতে ব্যাকুল করে তোলে। এ গ্রন্থ মর্দে মু’মিনকে বাধার বিন্দাচল, ঘাতক জগদ্দল, হিংস্র অরণ্য আর অকূল সমুদ্র পাড়ি দেবার মতো দু:সাহসী করে তোলে।

এ গ্রন্থে পাশ্চাত্য সভ্যতার পলিশ করা খোলস খসিয়ে দিয়ে তার কুৎসিত চেহারাকে উন্মুক্ত করে রেখে দেয়া হয়েছে। এ গ্রন্থে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার প্রকৃত স্বরূপ তুলে ধরা হয়েছে। এতে পাশ্চাত্য সভ্যতার অন্ত:সারশূণ্যতা এবং ইসলামের শক্তিমত্তার সন্ধান দেয়া হয়েছে। গ্রন্থটি অতীতেও যেমন সত্য সন্ধানী বিদগ্ধ পাঠকদের তীর্যক চুম্বকের মতো আকৃষ্ট করেছে, এখনো তেমনটি করবে বলে আমরা আশা রাখি।

ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব pdf

আরো বই ডাউনলোড করুন

কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf

কুরআন ও সহীহ হাদীসের মানদণ্ডে সুফীবাদ pdf – Sufibad pdf

লামিয়াতুল মুজিযাত pdf – মাওলানা হাবীবুর রহমান

কুরআনের আলোকে মুমিনের জীবন pdf – মতিউর রহমান নিজামী

নাস্তিকের মনস্তত্ত্ব pdf – এস এম জাকির হোসাইন