মুয়াত্তা ইমাম মালেক pdf. Muwatta Imam Malik Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম মালিক ইবনে আনাস রহঃ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালেক এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া বইয়ের নামের উপর ক্লিক করুন।

মুয়াত্তা ইমাম মালেক pdf - Muwatta Imam Malik Bangla pdf

মুয়াত্তা ইমাম মালেক pdf. Muwatta Imam Malik Bangla pdf

লেখকইমাম মালেক
ধরনহাদিস
ভাষাবাংলা
প্রকাশকইসলামিক ফাউন্ডেশন
প্রকাশকাল*
খন্ড সংখ্যা
ফাইল সাইজ৩৪.৪ MB
ফাইল টাইপPDF

মুয়াত্তা ইমাম মালেক ১ম খন্ড

মুয়াত্তা ইমাম মালেক ২য় খন্ড

ইমাম মালিক ইবনে আনাস রহঃ কর্তৃক সংকলিত মুয়াত্তা মুসলিম বিশ্বের একটি বিখ্যাত হাদিস গ্রন্থ। হাদিস সংকলনের ইতিহাসে ইমাম বুখারী, মুসলিম প্রমুখ ইমামের সংকলনের পূর্বেই এই সংকলনটি প্রকাশিত হয়েছিল এবং ইমাম দারুল হিজরত বা মদীনার ইমাম নামে বিখ্যাত হযরত মালিক ইবনে আনাস রহঃ কেবল এই মুয়াত্তার সংকলকই নন বরং তিনি একজন বিখ্যাত ফকীহ ছিলেন।

মুয়াত্তা ইমাম মালেক pdf. Muwatta Imam Malik Bangla pdf

বিধায় এই সংকলনটি দেশে দেশে বহুল পঠিত একটি গ্রন্থ। এ কারনে ইমাম বুখারীসহ উচ্চ পর্যায়ের হাদিসের হাফেজ ও ইমামগণ এই সংকলনটির ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে মুয়াত্তায় ‘সুলাসিয়ত’ বা কেবল তিনজন বর্ণনাকারীর পরেই মহানবী (সা) পর্যন্ত পৌঁছে যাওয়া সনদ থাকায় এটি অনন্য বৈশিষ্ট্যে ভাস্বর। ‘ইবনে উমর থেকে নাফি, তাঁর থেকে মালিক’ এই সনদটি হাদীস শাস্ত্রে ‘সোনালী চেইন’ (আস-সিসিলাতুয যাহাবিয়্যাহ) নামে খ্যাত। মুয়াত্তা ইমাম মালেক pdf

এ ধরনের বহু সনদ এই সংকলনে বিদ্যমান। বিশুদ্ধ ও প্রামাণ্য গ্রন্থ হিসেবে এটি আফ্রো-আরবীয় দেশগুলোসহ মুসলিম বিশ্বে বহুলভাবে প্রচারিত হলেও বাংলাদেশে গ্রন্থটি মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত না হওয়ায় তা অনেকটা অগোচরেই থেকে যায়। বিশিষ্ট অনুবাদক ও স্বনামখ্যাত লেখক মাওলানা মুহাম্মদ রিজাউল করীম ইসলামাবাদী এই অতি মূল্যবান গ্রন্থটি মূল আরবী থেকে বাংলায় অনুবাদ করে এক বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম এই গ্রন্থখানির বাংলা অনুবাদ প্রকাশ হওয়ার পর জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই এর তিনটি সংস্করণ ফুরিয়ে যাওয়ায় এবার এর চতুর্থ সংস্করণ প্রকাশ করা হলো। বর্তমান সংস্করণটিতে পাঠকদের সুবিধার্থে বাংলা অনুবাদের সাথে মূল আরবী সংযোজন করা হয়েছে।

মুয়াত্তা ইমাম মালেক pdf. Muwatta Imam Malik Bangla pdf

মালেকী মাযহাবের প্রবর্তক ইমাম মালিক ইবনে আনাস (র) ছিলেন হাদীস সংকলনের ইতিহাসে এক মহান পথিকৃৎ। তাঁর সংকলিত হাদীস গ্রন্থের নাম ‘মুয়াত্তা’। এটি বিশুদ্ধতা ও ফিক্হভিত্তিক বিন্যাসের কারণে সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। ইসলামী শরীয়তের প্রায় প্রতিটি বিষয়ে এই সংকলনের হাদীসসমূহ থেকে সূত্র ও উদ্ধৃতি গ্রহণ করা হয়। এই সংকলনটি ইসলামী জ্ঞানের রাজ্যে অতি উচ্চাসনে অধিষ্ঠিত। এই গুরুত্বপূর্ণ হাদীস গ্রন্থটির অনুবাদ আটের দশকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রথম বারের মত দুই খণ্ডে প্রকাশ করে। এটি প্রথম খণ্ড। মুয়াত্তা ইমাম মালেক pdf

বিশিষ্ট আলেম, অভিজ্ঞ অনুবাদক ও লেখক মাওলানা মুহাম্মদ রিজাউল করীম ইসলামাবাদী কর্তৃক অনূদিত এই হাদীস গ্রন্থটি প্রকাশের সাথে সাথেই বিপুল পাঠক-প্রিয়তা লাভ করে এবং অল্প দিনের মধ্যেই এর তৃতীয় সংস্করণও নিঃশেষ হয়ে যায়। লেখক, গবেষক, শিক্ষার্থী ও সচেতন পাঠকগণের সুবিধার্থে বর্তমান সংস্করণে বাংলার সাথে মূল আরবী সংযোজন করা হয়েছে।

আমাদের দৃঢ় বিশ্বাস, গ্রন্থটির পাঠক-প্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং দীনী ইলমের প্রচার ও প্রসারে মূল্যবান অবদান রেখে যাবে। আল্লাহ তা’আলা আমাদেরকে পবিত্র কুরআন-সুন্নাহ-ভিত্তিক জীবন গড়ার তৌফিক দিন। আমীন!

আরো বই ডাউনলোড করুন

মারেফুল হাদিস pdf. Maariful hadith Bangla pdf

তাহাবী শরীফ বাংলা pdf. শরহে মাআনিল আছার বাংলা pdf

মুসনাদে আহমাদ pdf. Musnad Ahmad Bangla pdf

মুয়াত্তা ইমাম মুহাম্মদ pdf. Muwatta Imam Muhammad pdf

সহীহ বুখারী শরীফ সব খন্ড pdf download. Bukhari Sharif Bangla